শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمِنۡهُم مَّن يَنظُرُ إِلَيۡكَۚ أَفَأَنتَ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَلَوۡ كَانُواْ لَا يُبۡصِرُونَ ٤٣
(৪৩) তাদের মধ্যে অনেকে এমন আছে, যে ব্যক্তি আপনার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুতরাং আপনি কি অন্ধকে পথ দেখাতে পারবেন, যদিও তারা এমন হয় যে, তারা আল্লাহর আলোকে দেখতে পায় না? (১০. ইউনুস : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ ٱلنَّاسَ شَيۡـٔٗا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ٤٤
(৪৪) নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কোনো অন্যায় করেন না, বরং মানুষ তাদের নিজেদের প্রতিই অন্যায় করে। (১০. ইউনুস : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ كَأَن لَّمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيۡنَهُمۡۚ قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ٤٥
(৪৫) যেদিন তিনি তাদেরকে হাশরের মাঠে এমন অবস্থায় একত্রিত করবেন, যেনো তারা দিনের এক মুহূর্ত পৃথিবীতে অবস্থান করেছে। তারা তাদের একে অন্যকে চিনতে পারবে। অবশ্যই আজ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়াকে মিথ্যা বলেছিলো এবং তারা সঠিক পথপ্রাপ্ত ছিলো না। (১০. ইউনুস : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفۡعَلُونَ ٤٦
(৪৬) আমি যদি সেই শাস্তির কিছুটা আপনাকে দেখিয়ে দিই, যে শাস্তির ব্যাপারে আমি তাদের সাথে অঙ্গীকার করেছি অথবা আমি আপনার মৃত্যু ঘটিয়ে দিই, তাহলে সর্ব অবস্থায় আমার কাছেই তাদেরকে ফিরে আসতে হবে। বস্তুত তারা যা করে, আল্লাহ তার উপরে সাক্ষী রয়েছেন। (১০. ইউনুস : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِكُلِّ أُمَّةٖ رَّسُولٞۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمۡ قُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ٤٧
(৪৭) প্রত্যেক জাতির জন্যে একজন রসূল ছিলেন। সুতরাং যখন তাদের রসূল এসেছিলেন, তখন ন্যায় বিচারের সাথে তাদের মধ্যে মীমাংসা করা হয়েছে আর তাদের প্রতি অন্যায় করা হয়নি। (১০. ইউনুস : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٤٨
(৪৮) অবিশ্বাসীরা বলে, “যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তবে বলো পরকালের শাস্তির অঙ্গীকার কবে পূরণ করা হবে?” (১০. ইউনুস : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي ضَرّٗا وَلَا نَفۡعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌۚ إِذَا جَآءَ أَجَلُهُمۡ فَلَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ ٤٩
(৪৯) আপনি বলুন, “আমি নিজের কোনো অনিষ্ট করার অথবা উপকার করার ক্ষমতা রাখি না, তবে আল্লাহ আমার জন্যে যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত।” প্রত্যেক জাতির জন্যে একটি নির্দিষ্ট সময় আছে। যখন তাদের নির্দিষ্ট সময় ঘনিয়ে আসবে, তখন তারা ঐ সময়কে বিলম্ব করতে পারবে না অথবা তারা ঐ সময়কে এগিয়েও আনতে পারবে না। (১০. ইউনুস : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُهُۥ بَيَٰتًا أَوۡ نَهَارٗا مَّاذَا يَسۡتَعۡجِلُ مِنۡهُ ٱلۡمُجۡرِمُونَ ٥٠
(৫০) আপনি বলুন, “তোমরা কি ভেবে দেখেছো যে, যদি তোমাদের উপরে তাঁর শাস্তি রাতে অথবা দিনের বেলায় এসে পড়ে, তখন তোমাদের কি অবস্থা হবে?” সুতরাং এই শাস্তির মধ্যে অবিশ্বাসীদের জন্যে মঙ্গলজনক এমন কি আছে, যে কারণে অপরাধীরা এ শাস্তিকে দ্রুত করতে চায়? (১০. ইউনুস : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَثُمَّ إِذَا مَا وَقَعَ ءَامَنتُم بِهِۦٓۚ ءَآلۡـَٰٔنَ وَقَدۡ كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ ٥١
(৫১) তাহলে কি তখন তোমরা এ শাস্তির প্রতি বিশ্বাস করবে, যখন এ শাস্তি ঘটবে? যখন এ শাস্তি ঘটবে, তখন অবিশ্বাসীদেরকে বলা হবে, “তোমরা কি এখন এ শাস্তির প্রতি বিশ্বাস করলে? অথচ তোমরাই এ শাস্তিকে দ্রুত করতে চেয়েছিলে!” (১০. ইউনুস : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُواْ ذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ ٥٢
(৫২) তারপর পরকালে জালেমদেরকে বলা হবে, “তোমরা স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। এখন তোমাদেরকে কি ঐ অপরাধের কারণে ছাড়া অন্য কোনো কারণে প্রতিদান দেওয়া হচ্ছে, যে অপরাধ তোমরা অর্জন করেছিলে?” (১০. ইউনুস : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَيَسۡتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَۖ قُلۡ إِي وَرَبِّيٓ إِنَّهُۥ لَحَقّٞۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ ٥٣
(৫৩) তারা আপনার কাছে জানতে চায়, “পরকালের শাস্তি কি সত্য?” আপনি বলুন, “হাঁ, আমার প্রভুর শপথ, নিশ্চয় পরকালের শাস্তি সত্য আর তোমাদেরকে এ শাস্তি দানের ব্যাপারে তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না।” (১০. ইউনুস : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা