শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَقَالُواْ كُونُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰ تَهۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٰهِـۧمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ١٣٥
(১৩৫) ইহুদী ও খ্রীষ্টানরা বলে যে, “তোমরা ইহুদী বা খ্রীষ্টান হও, তবেই তোমরা সুপথ পাবে।” আপনি বলুন, “বরং আমরা একনিষ্ঠ ইব্রাহীমের ধর্মই অনুসরণ করবো। বস্তুত ইব্রাহীম অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না।” (২. আল বাক্বারাহ : ১৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُولُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِيَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ١٣٦
(১৩৬) (হে বিশ্বাসীগণ!) তোমরা বলো, “আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতি আর (কুরআনের প্রতি যে গ্রন্থ) আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আর (যে গ্রন্থ) অবতীর্ণ হয়েছিলো ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং বিভিন্ন গোত্রের প্রতি। আর (যে গ্রন্থ) দেওয়া হয়েছিলো মূসাকে এবং ঈসাকে আর (যে গ্রন্থ সকল) নবীদেরকে তাঁদের প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছিলো। আমরা তাঁদের কোনো একজনের মধ্যেও পার্থক্য করি না। আর আমরা (আল্লাহর) প্রতিই অনুগত।” (২. আল বাক্বারাহ : ১৩৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَإِنۡ ءَامَنُواْ بِمِثۡلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا هُمۡ فِي شِقَاقٖۖ فَسَيَكۡفِيكَهُمُ ٱللَّهُۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ١٣٧
(১৩৭) অতএব যদি অবিশ্বাসীরা ঐভাবে বিশ্বাস করতো, যেভাবে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাহলে অবশ্যই তারা সুপথ পেতো। যদি তারা আপনার কাছ থেকে ফিরে যায়, তাহলে তারা মূলত আপনার প্রতি বিরোধীতার মধ্যে লিপ্ত আছে। অতএব শীঘ্রই আল্লাহ আপনার জন্যে তাদের বিরুদ্ধে যথেষ্ট হবেন। বস্তুত তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। (২. আল বাক্বারাহ : ১৩৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

صِبۡغَةَ ٱللَّهِ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ صِبۡغَةٗۖ وَنَحۡنُ لَهُۥ عَٰبِدُونَ ١٣٨
(১৩৮) হে বিশ্বাসীগণ! তোমরা বলো, “আমরা আল্লাহর রং ধারণ করেছি। রঙ্গের ক্ষেত্রে আল্লাহর চাইতে কে বেশী উত্তম? আমরা কেবল মাত্র তাঁরই উপাসনা করি।” (২. আল বাক্বারাহ : ১৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ أَتُحَآجُّونَنَا فِي ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمۡ وَلَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ وَنَحۡنُ لَهُۥ مُخۡلِصُونَ ١٣٩
(১৩৯) আপনি বলুন, “তোমরা কি আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্কে তর্ক করছো, অথচ তিনি আমাদের ও তোমাদের প্রভু? আমাদের জন্যে আমাদের কর্ম ও তোমাদের জন্যে তোমাদের কর্ম। বস্তুত আমরা তাঁর প্রতিই একনিষ্ঠ হয়েছি। (২. আল বাক্বারাহ : ১৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ تَقُولُونَ إِنَّ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطَ كَانُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ قُلۡ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ١٤٠
(১৪০) না কি তোমরা বলছো যে নিশ্চয় ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং বিভিন্ন গোত্রের লোকেরা ইহুদী অথবা খ্রীষ্টান ছিলেন?” আপনি বলুন, “তোমরা কি বেশি জানো, না আল্লাহ বেশি জানেন?” তার চাইতে কে বেশি অন্যায় করে, যে ব্যক্তি ঐ সাক্ষ্যকে গোপন করে, যা আল্লাহর পক্ষ থেকে তার কাছে রয়েছে? বস্তুত তোমরা যা করছো, ঐ সম্পর্কে আল্লাহ অমনোযোগী নন। (২. আল বাক্বারাহ : ১৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ ١٤١
(১৪১) নিশ্চয়ই ওরা ঐসব জাতি যারা ইতিপূর্বে গত হয়ে গেছে। তাদের জন্যে ঐ কাজের প্রতিদান আছে, যা তারা অর্জন করেছিলো। আর তোমাদের জন্যে ঐ কাজের প্রতিদান আছে, যা তোমরা অর্জন করছো। তারা যা করছিলো ঐ সম্পর্কে, তোমরা জিজ্ঞাসিত হবে না। (২. আল বাক্বারাহ : ১৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা