(১২৭) (তোমরা স্মরণ করো,) যখন ইব্রাহীম ও ইসমাঈল কাবা ঘরের ভিত্তি গেথেঁ উঁচু করলেন। তারা দোয়া করেছিলেন, “হে আমাদের প্রভু! আমাদের পক্ষ থেকে এ কাজকে তুমি গ্রহণ করো। নিশ্চয় তুমিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (২. আল বাক্বারাহ : ১২৭)
- ব্যাখ্যা
, হাদিস
(১২৮) হে আমাদের প্রভু! আমাদের উভয়কে তোমার প্রতি অনুগত করে রেখো। আর আমাদের বংশধরদের মধ্যে থেকে তোমার প্রতি অনুগত একটি দল সৃষ্টি করো। আমাদেরকে হজ্বের নিয়ম দেখিয়ে দাও আর আমাদেরকে ক্ষমা করো। নিশ্চয় তুমিই অতি ক্ষমাশীল, অতি দয়ালু। (২. আল বাক্বারাহ : ১২৮)
- ব্যাখ্যা
(১২৯) হে আমাদের প্রভু! তাদের মাঝে তাদের মধ্যে থেকেই একজন রসূল প্রেরণ করো, যিনি তোমার বাণী সমূহ তাদের কাছে পড়ে শুনাবেন। তাদেরকে ধর্ম গ্রন্থ ও বিজ্ঞান শিখাবেন। আর তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় তুমিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” (২. আল বাক্বারাহ : ১২৯)
- ব্যাখ্যা
(১৩০) যে ব্যক্তি নিজেকে নির্বোধ বানায়, সে ছাড়া আর কে ইব্রাহীমের ধর্ম থেকে মুখ ফেরায়? অবশ্যই আমি (ইব্রাহীমকে) এই দুনিয়াতে মনোনীত করেছিলাম আর নিশ্চয় তিনি পরকালে সৎকর্মীদের অন্তর্ভুক্ত হবেন। (২. আল বাক্বারাহ : ১৩০)
- ব্যাখ্যা
(১৩১) যখন তাঁর প্রভু তাঁকে বললেন, “তুমি আমার কাছে আত্মসমর্পণ করো!” তখন ইব্রাহীম বললেন, “আমি বিশ্বজগতের প্রভুর কাছে আত্মসমর্পণ করছি।” (২. আল বাক্বারাহ : ১৩১)
- ব্যাখ্যা
(১৩২) ইব্রাহীম ও ইয়াকুব তাঁর সন্তানদেরকে এরই উপদেশ দিয়েছিলেন যে, “হে আমার সন্তানগণ! নিশ্চয় আল্লাহ তোমাদের জন্যে এই ধর্মকে মনোনীত করেছেন। সুতরাং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হও।” (২. আল বাক্বারাহ : ১৩২)
- ব্যাখ্যা
(১৩৩) না কি তোমরা সাক্ষী ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিলো, যখন তিনি তাঁর সন্তানদেরকে বলেছিলেন যে, “তোমরা আমার পরে কার উপাসনা করবে?” তারা বলেছিলো, “আমরা তোমার ও তোমার পিতৃপুরুষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের উপাসনা করবো। যিনি একক উপাস্য আর আমরা তাঁরই অনুগত।” (২. আল বাক্বারাহ : ১৩৩)
- ব্যাখ্যা
, হাদিস
(১৩৪) নিশ্চয় ওরা ঐসব জাতি যারা ইতিপূর্বেই গত হয়ে গেছে। তাদের জন্যে ঐ কাজের প্রতিদান আছে, যা তারা অর্জন করেছিলো। আর তোমাদের জন্যে ঐ কাজের প্রতিদান আছে, যা তোমরা অর্জন করছো। বস্তুত তারা যা করেছিলো, ঐ সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। (২. আল বাক্বারাহ : ১৩৪)
- ব্যাখ্যা