শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


২) البقرة - আল বাক্বারাহ (গাভী)
আয়াতঃ ২৮৬
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

الٓمٓ ١
(১) আলিফ, লাম, মীম। (২. আল বাক্বারাহ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ ٢
(২) (এ কুরআন) ঐ গ্রন্থ, যার মধ্যে কোনো সন্দেহ নেই। (এ কুরআন ঐসব) পরহেযগারদের জন্যে পথ-নির্দেশ, (২. আল বাক্বারাহ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ٣
(৩) যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস করে এবং নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে। (২. আল বাক্বারাহ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ٤
(৪) আর যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে (ঐ কুরআনের) প্রতি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে (ঐসব গ্রন্থের) প্রতি বিশ্বাস করে ও যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস করে। (২. আল বাক্বারাহ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٥
(৫) এরাই তাদের প্রভুর পক্ষ থেকে সুপথের উপরে আছে আর এরাই হচ্ছে সাফল্য প্রাপ্ত। (২. আল বাক্বারাহ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা