(৫৫) সুতরাং তাদের সম্পদ ও তাদের সন্তান সমূহ যেনো আপনাকে অবাক না করে। নিশ্চয় কেবল মাত্র আল্লাহ চান যে, এ সবের দ্বারা পার্থিব জীবনে তাদেরকে শাস্তি দিতে ও অবিশ্বাসী থাকা অবস্থায় তাদের প্রাণ বের করতে। (৯. আত তাওবাহ / বারাআত : ৫৫)
- ব্যাখ্যা
(৫৬) দ্বিমুখীরা আল্লাহর নামে শপথ করে যে, নিশ্চয় তারা তোমাদেরই অন্তর্ভুক্ত। কিন্তু তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত তারা এমন এক জাতি, যারা তোমাদেরকে ভয় করে। (৯. আত তাওবাহ / বারাআত : ৫৬)
- ব্যাখ্যা
(৫৭) দ্বিমুখীরা আল্লাহর প্রতি বিশ্বাস করার পরিবর্তে যদি কোনো আশ্রয়স্থল, গুহা অথবা কোনো প্রবেশস্থল পেয়ে যায়, তবে তারা সেই দিকেই দ্রুতগতিতে ছুটে যায়। (৯. আত তাওবাহ / বারাআত : ৫৭)
- ব্যাখ্যা
(৫৮) তাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে, যে ব্যক্তি আপনাকে দানের ব্যাপারে দোষারোপ করে। তারপর যদি তাদেরকে যুদ্ধলব্ধ সম্পদ থেকে তাদের দাবী অনুযায়ী দেওয়া হয়, তবে তারা খুশী হয়। কিন্তু যদি তাদেরকে যুদ্ধলব্ধ সম্পদ থেকে তাদের দাবী অনুযায়ী দেওয়া না হয়, তখন তারা রাগ করে। (৯. আত তাওবাহ / বারাআত : ৫৮)
- ব্যাখ্যা
, হাদিস
(৫৯) যদি তারা ঐ দানের উপরে সন্তুষ্ট থাকতো, আল্লাহ ও তার রসূল যে সম্পদ তাদেরকে দিয়েছেন এবং তারা বলতো যে, “আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট। শীঘ্রই আল্লাহ ও তাঁর রসূল আমাদেরকে তাঁর অনুগ্রহ থেকে আরো দিবেন। নিশ্চয় আমরা আল্লাহর কাছেই কামনা করছি।” তবে এটাই তাদের জন্যে ভালো হতো। (৯. আত তাওবাহ / বারাআত : ৫৯)
- ব্যাখ্যা
(৬০) দান তো কেবল মাত্র অক্ষমদের জন্যে, অভাব গ্রস্তদের জন্যে, এ দানের কাজে নিযুক্ত কর্মচারীদের জন্যে, যাদের হৃদয়কে ইসলামের দিকে আকর্ষণ করানোর প্রয়োজন হয় তাদের জন্যে, দাস মুক্তির জন্যে, ঋণ গ্রস্তদের জন্যে, আল্লাহর পথে ব্যয় করার জন্যে আর পথচারীদের জন্যে। ইহা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (৯. আত তাওবাহ / বারাআত : ৬০)
- ব্যাখ্যা
, হাদিস
(৬১) দ্বিমুখীদের মধ্যে এমনো ব্যক্তি আছে যারা নবীকে কষ্ট দেয় এবং তারা নবীর সম্পর্কে বলে যে, “তিনি তো কেবল মাত্র সকল কথায় কান পাতেন”। আপনি বলে দিন, “আমি কান পাতলেও তোমাদের মঙ্গলের জন্যেই কান পাতি”। নবী আল্লাহর প্রতি বিশ্বাস করেন এবং বিশ্বাসীদের কথার উপরেও বিশ্বাস করেন। বস্তুত তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাদের জন্যে নবী দয়া স্বরূপ। বস্তুত যারা আল্লাহর রসূলকে কষ্ট দেয়, তাদের জন্যে বেদনাদায়ক শাস্তি রয়েছে। (৯. আত তাওবাহ / বারাআত : ৬১)
- ব্যাখ্যা