শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يُبَشِّرُهُمۡ رَبُّهُم بِرَحۡمَةٖ مِّنۡهُ وَرِضۡوَٰنٖ وَجَنَّٰتٖ لَّهُمۡ فِيهَا نَعِيمٞ مُّقِيمٌ ٢١
(২১) তাদের প্রভু আল্লাহ এমন বিশ্বাসীদেরকে তাঁর নিজের পক্ষ থেকে দয়া, সন্তুষ্টি এবং বেহেশতের সুসংবাদ দিচ্ছেন। ঐ বেহেশতের মধ্যে তাদের জন্যে চিরস্থায়ী অনুগ্রহ রয়েছে। (৯. আত তাওবাহ / বারাআত : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَٰلِدِينَ فِيهَآ أَبَدًاۚ إِنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ ٢٢
(২২) ঐ বেহেশতে তারা চিরকাল থাকবে। নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। (৯. আত তাওবাহ / বারাআত : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُوٓاْ ءَابَآءَكُمۡ وَإِخۡوَٰنَكُمۡ أَوۡلِيَآءَ إِنِ ٱسۡتَحَبُّواْ ٱلۡكُفۡرَ عَلَى ٱلۡإِيمَٰنِۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ٢٣
(২৩) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমাদের পিতাদেরকে ও তোমাদের ভাইদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না, যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাসের চাইতে আল্লাহর প্রতি অবিশ্বাসকেই বেশী ভালোবাসে। তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তবে এরাই অন্যায়কারী। (৯. আত তাওবাহ / বারাআত : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ إِن كَانَ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ وَإِخۡوَٰنُكُمۡ وَأَزۡوَٰجُكُمۡ وَعَشِيرَتُكُمۡ وَأَمۡوَٰلٌ ٱقۡتَرَفۡتُمُوهَا وَتِجَٰرَةٞ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرۡضَوۡنَهَآ أَحَبَّ إِلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٖ فِي سَبِيلِهِۦ فَتَرَبَّصُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ٢٤
(২৪) আপনি বলুন, “তোমাদের পিতারা, তোমাদের পুত্ররা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের আ‌ত্মীয়রা, যে সম্পদ তোমরা অর্জন করেছো, যে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার তোমরা ভয় করো ও যে গৃহ তোমরা ভালোবাসো, তোমাদের কাছে আল্লাহ, তাঁর রসূল ও তাঁর পথে সংগ্রাম করার চেয়ে যদি অধিক প্রিয় হয়, তবে তোমরা অপেক্ষা করো, যে পর্যন্ত না, আল্লাহ এ সম্পর্কে শাস্তির কোনো আদেশ প্রেরণ করেন।” বস্তুত আল্লাহ অবাধ্য জাতিকে সৎপথ প্রদর্শন করেন না। (৯. আত তাওবাহ / বারাআত : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٖ وَيَوۡمَ حُنَيۡنٍ إِذۡ أَعۡجَبَتۡكُمۡ كَثۡرَتُكُمۡ فَلَمۡ تُغۡنِ عَنكُمۡ شَيۡـٔٗا وَضَاقَتۡ عَلَيۡكُمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ ثُمَّ وَلَّيۡتُم مُّدۡبِرِينَ ٢٥
(২৫) অবশ্যই আল্লাহ তোমাদেরকে অনেক ক্ষেত্রে এবং হোনাইন যুদ্ধের দিনেও সাহায্য করেছেন। যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে প্রফুল্ল করেছিলো। কিন্তু তোমাদের সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী বিস্তৃত হওয়া সত্তেও তোমাদের জন্যে পৃথিবী সঙ্কুচিত হয়েছিলো। তারপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছিলে। (৯. আত তাওবাহ / বারাআত : ২৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ثُمَّ أَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَنزَلَ جُنُودٗا لَّمۡ تَرَوۡهَا وَعَذَّبَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ ٢٦
(২৬) তারপর আল্লাহ হোনাইন যুদ্ধের দিনে তাঁর রসূল ও বিশ্বাসীদের উপরে তাঁর স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন। তিনি এমন এক সেনাবাহিনী ফেরেশতাদেরকে অবতীর্ণ করেছিলেন, যে ফেরেশতাদেরকে তোমরা দেখতে পাওনি। আর আল্লাহ অবিশ্বাসীদেরকে শাস্তি দিয়েছিলেন। আর এ শাস্তিই হচ্ছে অবিশ্বাসীদের প্রতিদান। (৯. আত তাওবাহ / বারাআত : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা