(৭২) নিশ্চয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, দেশত্যাগ করেছে, তাদের সম্পদ ও তাদের জান প্রাণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে, যারা বিশ্বাসীদেরকে আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে, সুতরাং এরাই হচ্ছে তাদের একে অপরের বন্ধু। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, অথচ দেশত্যাগ করেনি, তাদের অভিভাবকত্ব কোনো ভাবেই তোমাদের উপরে দায়িত্ব নয়, যে পর্যন্ত না, তারাও দেশত্যাগ করে। কিন্তু যদি তারা তোমাদের কাছে ধর্মীয় ব্যাপারে সাহায্য প্রার্থনা করে, তবে তাদেরকে সাহায্য করা তোমাদের উপর কর্তব্য, তবে কেবল মাত্র এমন জাতির বিরুদ্ধে ছাড়া, যাদের মধ্যে ও তোমাদের মধ্যে চুক্তি রয়েছে। তোমরা যা কিছু করো, আল্লাহ তা দেখেন। (৮. আল আনফাল : ৭২)
- ব্যাখ্যা
,
হাদিস