(৫৩) ইহা এ কারণে যে, আল্লাহ কখনোই ঐসব অনুগ্রহ পরিবর্তন করেন না, যে অনুগ্রহ তিনি কোনো জাতির উপরে দান করেন। যে পর্যন্ত না, ঐ জাতি নিজেরাই ঐ সব অনুগ্রহ পরিবর্তিত করে নেয়। তোমরা জেনে রেখো যে, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (৮. আল আনফাল : ৫৩)
- ব্যাখ্যা
(৫৪) সুতরাং এদের অবস্থা ঠিক তেমন হয়েছে, যেমন ফিরআউনের অনুসারীদের ও এদের পূর্ববর্তী লোকদের অবস্থা হয়েছিলো। তারা তাদের প্রভুর নিদর্শন সমূহকে মিথ্যা বলেছিলো। সুতরাং আমি তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম। আমি ফিরআউনের অনুসারীদেরকে ডুবিয়ে দিয়েছিলাম। বস্তুত তারা সবাই অত্যাচারী ছিলো। (৮. আল আনফাল : ৫৪)
- ব্যাখ্যা
(৫৫) নিশ্চয় আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে তারা, যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারপর তারা আল্লাহর প্রতি আর কখনোই বিশ্বাস করে না। (৮. আল আনফাল : ৫৫)
- ব্যাখ্যা
(৫৬) ইহুদীদের মধ্যে থেকে যাদের সঙ্গে আপনি চুক্তি সম্পাদন করেছেন, তারপর যারা তাদের নিজেদের কৃত চুক্তি প্রতিবারই ভঙ্গ করে ও যারা এ ব্যাপারে আল্লাহকে ভয় করে না, (৮. আল আনফাল : ৫৬)
- ব্যাখ্যা
(৫৭) সুতরাং আপনি যদি তাদেরকে কখনো যুদ্ধের মধ্যে আয়ত্ত্বে পান, তবে তাদেরকে এমন শাস্তি দিবেন, যেনো তাদের পিছনে যারা রয়েছে, ঐ শাস্তি দেখে তারা ভয়ে পালিয়ে যায়, যেনো তারা সবাই উচিৎ শিক্ষা লাভ করে। (৮. আল আনফাল : ৫৭)
- ব্যাখ্যা
(৫৮) আপনি যদি কোনো জাতির পক্ষ থেকে বিশ্বাস ঘাতকতার আশঙ্কা করেন, তবে আপনি তাদের চুক্তি তাদের দিকেই এমন ভাবে ছুঁড়ে ফেলেদিন, যেনো তারা ও আপনি সমান হয়ে যান। নিশ্চয় আল্লাহ বিশ্বাস ঘাতকদেরকে ভালোবাসেন না। (৮. আল আনফাল : ৫৮)
- ব্যাখ্যা
(৫৯) যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারা যেনো ভাবে না যে, তারা বেঁচে গেছে। নিশ্চয় তাদেরকে শাস্তি দেওয়ার বিষয়ে তারা আমাকে ব্যর্থ করতে পারবে না। (৮. আল আনফাল : ৫৯)
- ব্যাখ্যা
(৬০) তোমরা অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে নিজেদের শক্তি সামর্থ্যের মধ্যে থেকে এবং পালিত ঘোড়ার মধ্যে থেকে যে অস্ত্র সমূহ সংগ্রহ করতে পারো, তোমরা তা প্রস্তুত করো। যারা আল্লাহ ও তোমাদের শত্রু, তোমরা তাদেরকে ঐ সব অস্ত্র সমূহের দ্বারা ভীত রাখবে। তোমরা তাদেরকে বাদ দিয়েও অন্যদেরকেও ভীত রাখবে, যাদেরকে তোমরা জানো না, কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে, তার বিনিময় তোমাদেরকে পরিপূর্ণ ভাবে দেওয়া হবে। বিনিময় পাওয়ার ব্যাপারে তোমরা অত্যাচারিত হবে না। (৮. আল আনফাল : ৬০)
- ব্যাখ্যা
, হাদিস
(৬১) তারা যদি সন্ধির জন্যে আগ্রহ প্রকাশ করে, তাহলে আপনিও সন্ধির দিকেই আগ্রহী হোন। আপনি আল্লাহর উপরে ভরসা করুন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (৮. আল আনফাল : ৬১)
- ব্যাখ্যা