(৪১) হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো ও যে কুরআন আমি আমার বান্দার কাছে অবতীর্ণ করেছি ঐ কুরআনের প্রতি তোমরা বিশ্বাস করো, যে কুরআনের বিধানকে সেই সত্য ও মিথ্যার মীমাংসার দিনে বদরে যুদ্ধের সময় আমি অবতীর্ণ করেছিলাম, যেদিন তোমরা দুই দল পরস্পর মুখোমুখি হয়েছিলে, তবে তোমরা জেনে রেখো যে, তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ থেকে কোনো কিছু পাবে, তখন ঐ যুদ্ধলব্ধ সম্পদ থেকে এক পঞ্চমাংশ হবে আল্লাহর জন্যে, রসূলের জন্যে, রসূলের নিকট আত্মীয়ের জন্যে, পৃতিহীনদের জন্যে, অসহায়দের জন্যে ও পথচারীদের জন্যে। বস্তুত আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৮. আল আনফাল : ৪১)
- ব্যাখ্যা
, হাদিস
(৪২) বদর যুদ্ধের সময় যখন তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে ও অবিশ্বাসীরা ছিলো উপত্যকার দূর প্রান্তে। আর আবু সুফিয়ানের কাফেলা তোমাদের চেয়ে নিম্ন ভূমিতে ছিলো। যদি আগে থেকেই তোমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সময় নির্ধারণ করতে চাইতে, তাহলে অবশ্যই এ সময় নির্ধারণের ব্যাপারে তোমরা মতভেদ করতে। কিন্তু আল্লাহ বিশ্বাসীদের বিজয় চেয়েছিলেন, যা পূর্বে থেকেই নির্ধারিত হয়ে গিয়েছিলো। যেনো স্পষ্ট বিজয় প্রতিষ্ঠার পরে যার নিহত হওয়ার ছিলো সে নিহত হয়। আর স্পষ্ট বিজয় প্রতিষ্ঠার পরে যার বাঁচার ছিলো সে বেঁচে থাকে। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (৮. আল আনফাল : ৪২)
- ব্যাখ্যা
(৪৩) হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! স্মরণ করুন, যখন আল্লাহ আপনাকে স্বপ্নে তাদেরকে অল্প সংখ্যক দেখিয়েছিলেন। তিনি যদি আপনাকে তাদেরকে বহু সংখ্যক দেখাতেন, তবে তোমরা অবশ্যই সাহস হারাতে এবং যুদ্ধ করার ব্যাপারে তোমরা বিরোধ সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ তোমাদেরকে মতবিরোধ করা থেকে রক্ষা করেছেন। নিশ্চয় বুকের ভিতরের অবস্থা সম্পর্কে আল্লাহ ভালোই জানেন। (৮. আল আনফাল : ৪৩)
- ব্যাখ্যা
(৪৪) আর যখন বদর যুদ্ধের সময় তোমরা পরস্পর মুখোমুখি হয়েছিলে, তখন আল্লাহ তোমাদের কাছে তোমাদের চোখে তাদেরকে অল্প সংখ্যক দেখিয়েছিলেন। আর আল্লাহ তাদের চোখে তোমাদেরকে অল্প সংখ্যক করেছিলেন। যেহেতু আল্লাহ বিশ্বাসীদের বিজয় চেয়েছিলেন, যা পূর্বে থেকেই নির্ধারিত হয়ে গিয়েছিলো। বস্তুত আল্লাহর কাছেই সব বিষয়কে ফিরিয়ে আনা হয়। (৮. আল আনফাল : ৪৪)
- ব্যাখ্যা
(৪৫) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যখন কোনো শত্রু সৈন্যদলের সম্মুখীন হও, তখন তোমরা সুদৃঢ় থেকো। আর তোমরা আল্লাহকে বেশী করে স্মরণ করবে, যেনো তোমরা সফল হও। (৮. আল আনফাল : ৪৫)
- ব্যাখ্যা