শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَٱذۡكُرُوٓاْ إِذۡ أَنتُمۡ قَلِيلٞ مُّسۡتَضۡعَفُونَ فِي ٱلۡأَرۡضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمۡ وَأَيَّدَكُم بِنَصۡرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٢٦
(২৬) তোমরা ঐ সময়কে স্মরণ করো, যখন তোমরা অল্প সংখ্যক ছিলে। তোমরা নিজ দেশের মধ্যে দুর্বল রূপে বিবেচিত হতে। তোমরা ভয় করতে যে, লোকেরা তোমাদেরকে হঠাৎ করে ধরে নিয়ে যাবে। তখন তিনি তোমাদেরকে আশ্রয় দান করলেন। তোমাদেরকে তাঁর স্বীয় সাহায্যের দ্বারা শক্তি দান করলেন। আর তোমাদেরকে উত্তম বস্তু থেকে জীবিকা দান করলেন, যেনো তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। (৮. আল আনফাল : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَخُونُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓاْ أَمَٰنَٰتِكُمۡ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ٢٧
(২৭) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাস-ঘাতকতা করো না। আর তোমরা জেনে-বুঝে তোমাদের নিজেদের মধ্যে আমানত সম্পর্কে বিশ্বাস-ঘাতকতা করো না। (৮. আল আনফাল : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱعۡلَمُوٓاْ أَنَّمَآ أَمۡوَٰلُكُمۡ وَأَوۡلَٰدُكُمۡ فِتۡنَةٞ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ ٢٨
(২৮) তোমরা জেনে রেখো যে, কেবল মাত্র তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান তোমাদের জন্যে এক পরীক্ষা স্বরূপ। আর তোমরা জেনে রেখো যে, আল্লাহর কাছেই মহা পুরস্কার রয়েছে। (৮. আল আনফাল : ২৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَتَّقُواْ ٱللَّهَ يَجۡعَل لَّكُمۡ فُرۡقَانٗا وَيُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ٢٩
(২৯) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে তিনি তোমাদেরকে সত্য ও মিথ্যার পার্থক্য করার শক্তি দিবেন। তিনি তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দিবেন। তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ হচ্ছেন মহা কল্যাণের অধিকারী। (৮. আল আনফাল : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ يَمۡكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُواْ لِيُثۡبِتُوكَ أَوۡ يَقۡتُلُوكَ أَوۡ يُخۡرِجُوكَۚ وَيَمۡكُرُونَ وَيَمۡكُرُ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ ٣٠
(৩০) যখন অবিশ্বাসীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো যে, তারা আপনাকে বন্দী করবে, অথবা তারা আপনাকে হত্যা করবে, অথবা তারা আপনাকে দেশ থেকে বের করে দিবে। তারা ষড়যন্ত্র করেছিলো এবং আল্লাহও ষড়যন্ত্র করেছিলেন। বস্তুত আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী। (৮. আল আনফাল : ৩০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا قَالُواْ قَدۡ سَمِعۡنَا لَوۡ نَشَآءُ لَقُلۡنَا مِثۡلَ هَٰذَآ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٣١
(৩১) যখন অবিশ্বাসীদের কাছে কুরআন থেকে আমার বাণী সমূহ পড়ে শোনানো হয়, তখন তারা বলে, “অবশ্যই আমরা কুরআন শুনেছি। আমরা যদি ইচ্ছা করি, তবে অবশ্যই আমরাও এ কুরআনের ন্যায় বলতে পারি। এ কুরআন পূর্বকালের উপকথা ছাড়া অন্য কিছুই নয়।” (৮. আল আনফাল : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ قَالُواْ ٱللَّهُمَّ إِن كَانَ هَٰذَا هُوَ ٱلۡحَقَّ مِنۡ عِندِكَ فَأَمۡطِرۡ عَلَيۡنَا حِجَارَةٗ مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئۡتِنَا بِعَذَابٍ أَلِيمٖ ٣٢
(৩২) যখন অবিশ্বাসীরা বলেছিলো যে, “হে আল্লাহ, কুরআন যদি আপনার পক্ষ থেকে আসা সত্য বাণী হয়, তাহলে আপনি আমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করুন, অথবা আপনি আমাদের কাছে বেদনাদায়ক শাস্তি নিয়ে আসুন।” (৮. আল আনফাল : ৩২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمۡ وَأَنتَ فِيهِمۡۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمۡ وَهُمۡ يَسۡتَغۡفِرُونَ ٣٣
(৩৩) আল্লাহ এমন নন যে, আপনি অবিশ্বাসীদের মাঝে থাকা অবস্থায়, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আর আল্লাহ এমন নন যে, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা থাকা অবস্থায়, তিনি তাদেরকে শাস্তি দিবেন। (৮. আল আনফাল : ৩৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা