শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَلَمۡ تَقۡتُلُوهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمۡۚ وَمَا رَمَيۡتَ إِذۡ رَمَيۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ وَلِيُبۡلِيَ ٱلۡمُؤۡمِنِينَ مِنۡهُ بَلَآءً حَسَنًاۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ١٧
(১৭) সুতরাং তোমরা তাদেরকে হত্যা করোনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। যখন আপনি মাটির মুষ্ঠি নিক্ষেপ করেছিলেন, তখন প্রকৃত পক্ষে আপনি তা নিক্ষেপ করেননি, বরং আল্লাহ স্বয়ং তা নিক্ষেপ করেছিলেন। যেনো আল্লাহ তাঁর নিজের পক্ষ থেকে বিশ্বাসীদেরকে উত্তম ভাবে পরীক্ষা করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (৮. আল আনফাল : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكُمۡ وَأَنَّ ٱللَّهَ مُوهِنُ كَيۡدِ ٱلۡكَٰفِرِينَ ١٨
(১৮) এটিই তোমাদের জন্যে উত্তম পুরস্কার! আর তোমরা জেনে রেখো যে, আল্লাহ অবিশ্বাসীদের চক্রান্তকে দুর্বল করে থাকেন। (৮. আল আনফাল : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن تَسۡتَفۡتِحُواْ فَقَدۡ جَآءَكُمُ ٱلۡفَتۡحُۖ وَإِن تَنتَهُواْ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَعُودُواْ نَعُدۡ وَلَن تُغۡنِيَ عَنكُمۡ فِئَتُكُمۡ شَيۡـٔٗا وَلَوۡ كَثُرَتۡ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَ ١٩
(১৯) হে অবিশ্বাসীগণ! তোমরা যদি মীমাংসা কামনা করো, তাহলে অবশ্যই তোমাদের কাছে মীমাংসা হিসেবে কুরআন এসেছে। যদি তোমরা যুদ্ধ থেকে বিরত হও, তবে তা তোমাদের জন্যে কল্যাণকর হবে। কিন্তু তোমরা যদি পুনরায় চক্রান্ত করো যা এখন করছো, তবে আমিও পুনরায় চক্রান্ত করবো যা এখন করলাম। হে অবিশ্বাসীগণ! তোমাদের দল কখনোই তোমাদের জন্যে কোনো কাজে আসবে না, যদিও তোমাদের দল সংখ্যা গরিষ্ঠ হয়। তোমরা জেনে রেখো যে, আল্লাহ বিশ্বাসীদের সাথেই রয়েছেন। (৮. আল আনফাল : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوۡاْ عَنۡهُ وَأَنتُمۡ تَسۡمَعُونَ ٢٠
(২০) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো এবং যখন তোমরা কুরআন শুনো, তখন এ কুরআন থেকে তোমরা বিমুখ হয়ো না। (৮. আল আনফাল : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ قَالُواْ سَمِعۡنَا وَهُمۡ لَا يَسۡمَعُونَ ٢١
(২১) তোমরা তাদের মতো হয়ো না, যারা বলেছিলো, “আমরা কুরআনকে শুনলাম”, কিন্তু তারা শুনেনি। (৮. আল আনফাল : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلۡبُكۡمُ ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ ٢٢
(২২) নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব হচ্ছে তারা, যারা বধির ও বোবা, যারা কুরআনকে বুঝে না। (৮. আল আনফাল : ২২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَوۡ عَلِمَ ٱللَّهُ فِيهِمۡ خَيۡرٗا لَّأَسۡمَعَهُمۡۖ وَلَوۡ أَسۡمَعَهُمۡ لَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ ٢٣
(২৩) আল্লাহ যদি জানতেন যে, অবিশ্বাসীদের মধ্যে কল্যাণের চিন্তা রয়েছে, তবে অবশ্যই তাদেরকে কুরআন শুনাতেন। কিন্তু যদিও তিনি তাদেরকে কুরআন শুনাতেন, তবুও তারা কুরআন থেকে ফিরে যেতো, যেহেতু তারা সত্যকে উপেক্ষা করতো। (৮. আল আনফাল : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَجِيبُواْ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمۡ لِمَا يُحۡيِيكُمۡۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَقَلۡبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ٢٤
(২৪) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা আল্লাহ ও রসূলের প্রতি সাড়া দাও, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে আল্লাহর দিকে আহবান করেন। কেননা রসূল ঐ আহবানের দ্বারা তোমাদের অন্তরকে জীবন্ত করেন। তোমরা জেনে রেখো যে, আল্লাহ মানুষের ও তার অন্তরের মাঝে মন্দ কাজের প্রতিবন্ধক হয়ে যান। আর এটাও তোমরা জেনে রেখো যে, তোমরা সবাই তাঁর নিকটেই সমবেত হবে। (৮. আল আনফাল : ২৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ٢٥
(২৫) হে বিশ্বাসীগণ! তোমরা ঐ বিপর্যয়কে ভয় করো, যে বিপর্যয় কেবল মাত্র তাদের উপরেই পতিত হবে না, যারা তোমাদের মধ্যে অত্যাচারী, কেনোনা ঐ বিপর্যয় সকলের উপর পতিত হবে। আর তোমরা জেনে রেখো যে, আল্লাহ প্রতিফল দানে কঠোর। (৮. আল আনফাল : ২৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা