শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৮) الأنفال - আল আনফাল (যুদ্ধলব্ধ ধনসম্পদ)
আয়াতঃ ৭৫
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَنفَالِۖ قُلِ ٱلۡأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَصۡلِحُواْ ذَاتَ بَيۡنِكُمۡۖ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ١
(১) তারা আপনাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, “যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের বিধান দেয়ার অধিকার আল্লাহ ও রসূলের জন্যে নির্ধারিত রয়েছে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সংশোধন করে নাও। যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তবে তোমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো।” (৮. আল আনফাল : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَإِذَا تُلِيَتۡ عَلَيۡهِمۡ ءَايَٰتُهُۥ زَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ ٢
(২) আল্লাহর প্রতি বিশ্বাসী তো কেবল মাত্র তারাই, যারা এমন যে, যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের হৃদয় ভীত হয়। যখন তাদের কাছে তাঁর বাণী সমূহ কুরআন পাঠ করা হয়, তখন তা তাদের জন্যে ধর্ম বিশ্বাসকে আরো বাড়িয়ে দেয়। আর তাদের প্রভু আল্লাহর উপরেই তারা নির্ভর করে। (৮. আল আনফাল : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ٣
(৩) যারা নামায প্রতিষ্ঠা করে ও আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে। (৮. আল আনফাল : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُؤۡمِنُونَ حَقّٗاۚ لَّهُمۡ دَرَجَٰتٌ عِندَ رَبِّهِمۡ وَمَغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ٤
(৪) এরাই হচ্ছে প্রকৃত বিশ্বাসী। তাদের প্রভুর কাছে তাদের জন্যে মর্যাদার স্তর, ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। (৮. আল আনফাল : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَمَآ أَخۡرَجَكَ رَبُّكَ مِنۢ بَيۡتِكَ بِٱلۡحَقِّ وَإِنَّ فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ لَكَٰرِهُونَ ٥
(৫) যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের বিষয়টা এমন, যেমন আপনার প্রভু আপনাকে আপনার ঘর থেকে সত্যের সাথে বের করেছেন। অথচ বিশ্বাসীদের মধ্যে একটি দল একে অপছন্দ করছিলো। (৮. আল আনফাল : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُجَٰدِلُونَكَ فِي ٱلۡحَقِّ بَعۡدَ مَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلۡمَوۡتِ وَهُمۡ يَنظُرُونَ ٦
(৬) সত্য সুস্পষ্ট হবার পরেও বিশ্বাসীদের মধ্যে একটি দল আপনার সঙ্গে সত্য সম্পর্কে বিতর্ক করছিলো, যেনো তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিলো। আর তারা তখন মৃত্যুর দিকে তাকিয়ে ছিলো। (৮. আল আনফাল : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ يَعِدُكُمُ ٱللَّهُ إِحۡدَى ٱلطَّآئِفَتَيۡنِ أَنَّهَا لَكُمۡ وَتَوَدُّونَ أَنَّ غَيۡرَ ذَاتِ ٱلشَّوۡكَةِ تَكُونُ لَكُمۡ وَيُرِيدُ ٱللَّهُ أَن يُحِقَّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَيَقۡطَعَ دَابِرَ ٱلۡكَٰفِرِينَ ٧
(৭) যখন বদর যুদ্ধের সময় আল্লাহ তোমাদেরকে শত্রু পক্ষের দুই দলের একটি সম্পর্কে প্রতি‌শ্রুতি দিয়েছিলেন যে, তা তোমাদের হস্তগত হবে। আর তোমরা চেয়েছিলে যে, অস্ত্র সজ্জিত নয় এমন দলটি তোমাদের হস্তগত হোক। অথচ আল্লাহ চেয়েছিলেন যে, সত্যকে স্বীয় বাণীর মাধ্যমে সত্যে পরিণত করতে। আর যেনো আল্লাহ অবিশ্বাসীদের শিকড় কেটে দেন, (৮. আল আনফাল : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لِيُحِقَّ ٱلۡحَقَّ وَيُبۡطِلَ ٱلۡبَٰطِلَ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ ٨
(৮) যেনো আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন ও মিথ্যাকে মিথ্যায় পরিণত করেন। যদিও অপরাধীরা তা অপছন্দ করে। (৮. আল আনফাল : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা