শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنَّ وَلِـِّۧيَ ٱللَّهُ ٱلَّذِي نَزَّلَ ٱلۡكِتَٰبَۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّٰلِحِينَ ١٩٦
(১৯৬) নিশ্চয় আল্লাহ হচ্ছেন আমার অভিভাবক, যিনি ধর্ম গ্রন্থ রূপে কুরআন অবতীর্ণ করেছেন। বস্তুত তিনিই সৎকর্মশীলদের অভিভাবক।” (৭. আল আরাফ : ১৯৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَكُمۡ وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ ١٩٧
(১৯৭) আল্লাহকে ছেড়ে দিয়ে, যাদেরকে তোমরা আহবান করো, তারা তোমাদেরকে সাহায্য করার কোনো সামর্থ্য রাখে না। আর তারা তাদের নিজেদেরকেও সাহায্য করতে পারে না। (৭. আল আরাফ : ১৯৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَسۡمَعُواْۖ وَتَرَىٰهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ وَهُمۡ لَا يُبۡصِرُونَ ١٩٨
(১৯৮) আপনি যদি অংশীবাদীদেরকে সুপথের দিকে আহবান করেন, তবে তারা আপনার ঐ আহবানকে শুনে না। আপনি তাদেরকে দেখতে পাবেন যে, তারা আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা আপনাকে দেখতে পায় না। (৭. আল আরাফ : ১৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ ١٩٩
(১৯৯) হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি ক্ষমা করার অভ্যাস অবলম্বন করুন ও সৎকাজের নির্দেশ দিন এবং আপনি মূর্খদের থেকে দূরে সরে থাকুন। (৭. আল আরাফ : ১৯৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ ٢٠٠
(২০০) যদি শয়তানের পক্ষ থেকে আপনাকে কোনো কুমন্ত্রণা দেওয়া হয়, তাহলে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (৭. আল আরাফ : ২০০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ إِذَا مَسَّهُمۡ طَٰٓئِفٞ مِّنَ ٱلشَّيۡطَٰنِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبۡصِرُونَ ٢٠١
(২০১) নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, যখন শয়তানের কোনো কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তখনই তাদের ঈমানের চোখ খুলে যায়। (৭. আল আরাফ : ২০১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِخۡوَٰنُهُمۡ يَمُدُّونَهُمۡ فِي ٱلۡغَيِّ ثُمَّ لَا يُقۡصِرُونَ ٢٠٢
(২০২) যারা শয়তানদের ভাই, তাদেরকে শয়তান বিভ্রান্তির মধ্যে টেনে নিয়ে যায়, তারপর শয়তানের ভাইগণ বিভ্রান্তি থেকে সত্যের দিকে কখনোই ফিরে আসে না। (৭. আল আরাফ : ২০২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا لَمۡ تَأۡتِهِم بِـَٔايَةٖ قَالُواْ لَوۡلَا ٱجۡتَبَيۡتَهَاۚ قُلۡ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَيَّ مِن رَّبِّيۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٢٠٣
(২০৩) যখন আপনি তাদের নিকট তাদের পছন্দ অনুযায়ী কোনো নিদর্শন নিয়ে যান না, তখন তারা বলে, “আপনি নিজের পক্ষ থেকে কেনো এই নিদর্শন বেছে নেন না?” তখন আপনি বলে দিন, “আমি কেবল মাত্র তারই অনুসরণ করি, যা আমার প্রভুর পক্ষ থেকে আমার কাছে ওহী হয়। এই কুরআন হচ্ছে তোমাদের প্রভুর পক্ষ থেকে জ্ঞানের সমষ্টি ও ঐ জাতির জন্যে পথ-নির্দেশক ও দয়া স্বরূপ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে।” (৭. আল আরাফ : ২০৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا قُرِئَ ٱلۡقُرۡءَانُ فَٱسۡتَمِعُواْ لَهُۥ وَأَنصِتُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ٢٠٤
(২০৪) যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা কুরআনকে মনোযোগ দিয়ে শুনো ও তোমরা চুপ থাকো, যেনো তোমাদের প্রতি দয়া করা হয়। (৭. আল আরাফ : ২০৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱذۡكُر رَّبَّكَ فِي نَفۡسِكَ تَضَرُّعٗا وَخِيفَةٗ وَدُونَ ٱلۡجَهۡرِ مِنَ ٱلۡقَوۡلِ بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلۡغَٰفِلِينَ ٢٠٥
(২০৫) আপনি সকালে ও সন্ধ্যায় আপনার প্রভুকে আপনার নিজের মনের মধ্যে বিনয় ও ভীতির সাথে স্মরণ করুন। আপনি অনুচ্চ স্বরে আল্লাহকে স্মরণ করুন। আপনি আল্লাহর স্মরণ থেকে উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না। (৭. আল আরাফ : ২০৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسۡجُدُونَۤ۩ ٢٠٦
(২০৬) নিশ্চয় যে ফেরেশতারা আপনার প্রভুর সান্নিধ্যে রয়েছে, তারা আল্লাহর উপাসনার ব্যাপারে অহঙ্কার করে না। ফেরেশতারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আর ফেরেশতারা কেবল মাত্র আল্লাহর প্রতিই সেজদা করে। (সেজদা-১) (৭. আল আরাফ : ২০৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা