শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَقَدۡ ذَرَأۡنَا لِجَهَنَّمَ كَثِيرٗا مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ لَهُمۡ قُلُوبٞ لَّا يَفۡقَهُونَ بِهَا وَلَهُمۡ أَعۡيُنٞ لَّا يُبۡصِرُونَ بِهَا وَلَهُمۡ ءَاذَانٞ لَّا يَسۡمَعُونَ بِهَآۚ أُوْلَٰٓئِكَ كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ ١٧٩
(১৭৯) অবশ্যই আমি জ্বিন ও মানুষের মধ্যে থেকে বহু জনকে দোযখের জন্যে সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা বুঝে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা আরো নিকৃষ্ট। এরাই হচ্ছে আল্লাহর বিধান সম্পর্কে উদাসীন। (৭. আল আরাফ : ১৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ وَذَرُواْ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ أَسۡمَٰٓئِهِۦۚ سَيُجۡزَوۡنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ١٨٠
(১৮০) উত্তম নাম সমূহ আল্লাহরই। সুতরাং তোমরা সেই সব উত্তম নাম দ্বারাই তাঁকে ডাকো। তোমরা তাদেরকে বর্জন করো, যারা তাঁর নাম সমূহের মধ্যে বিকৃতি করে। শীঘ্রই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। (৭. আল আরাফ : ১৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِمَّنۡ خَلَقۡنَآ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ ١٨١
(১৮১) যাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে একটি দল এমন আছে, যারা সত্যের পথ দেখায় এবং সেই সত্যের দ্বারা ন্যায় বিচার করে। (৭. আল আরাফ : ১৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ١٨٢
(১৮২) যারা আমার বাণী সমূহকে মিথ্যা বলে, শীঘ্রই আমি তাদেরকে পর্যায়ক্রমে এমন জায়গা থেকে পাকড়াও করবো, যে জায়গা সম্পর্কে তাদের ধারণাও হবে না। (৭. আল আরাফ : ১৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ١٨٣
(১৮৩) আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল সুনিপুণ। (৭. আল আরাফ : ১৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَتَفَكَّرُواْۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍۚ إِنۡ هُوَ إِلَّا نَذِيرٞ مُّبِينٌ ١٨٤
(১৮৪) তবে কি তারা এ ব্যাপারে চিন্তা করে না যে, তাদের সঙ্গী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে কোনো পাগলামি নেই? বস্তুত তিনি এক সুস্পষ্ট সতর্ককারী। (৭. আল আরাফ : ১৮৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَنظُرُواْ فِي مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ وَأَنۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقۡتَرَبَ أَجَلُهُمۡۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ١٨٥
(১৮৫) তবে কি তারা নভোমন্ডল ও ভূমন্ডলের রাজ্যের প্রতি ও আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন ঐ সকল বস্তু সামগ্রীর প্রতি তাকায় না? হতে পারে যে, নিশ্চয় তাদের শাস্তির নির্ধারিত কাল নিকটবর্তী হয়েছে। সুতরাং এর পরে আর কোন আলোচনার দ্বারা তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে? (৭. আল আরাফ : ১৮৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَا هَادِيَ لَهُۥۚ وَيَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ١٨٦
(১৮৬) আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, সুতরাং তার জন্যে কোনো পথ প্রদর্শক নেই। তাদেরকে আল্লাহ তাদের অবাধ্যতার মধ্যে উদভ্রান্ত ভাবে ঘুরপাক খেতে ছেড়ে দেন। (৭. আল আরাফ : ১৮৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ رَبِّيۖ لَا يُجَلِّيهَا لِوَقۡتِهَآ إِلَّا هُوَۚ ثَقُلَتۡ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا تَأۡتِيكُمۡ إِلَّا بَغۡتَةٗۗ يَسۡـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنۡهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ١٨٧
(১৮৭) তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কখন তা অনুষ্ঠিত হবে। আপনি বলুন, “এর জ্ঞান কেবল মাত্র আমার প্রভুর কাছে রয়েছে। তিনি ছাড়া অন্য কেউ এর সময় সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করতে পারে না। নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে কিয়ামত অতি কঠিন বিষয় হবে। তোমাদের উপরে হঠাৎ করে কিয়ামত আসবে।” তারা আপনাকে জিজ্ঞাসা করে, যেনো আপনি এ বিষয়ে খুব ভালো ভাবে অবগত। আপনি বলুন, “এর জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না।” (৭. আল আরাফ : ১৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা