(১৬০) আমি ইহুদীদেরকে বারোটি দলে ও গোত্রে বিভক্ত করেছিলাম। যখন মূসার জাতি তাঁর কাছে পানি চাইলো, তখন আমি মূসার কাছে নির্দেশ দিলাম যে, “তুমি তোমার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো।” তখন পাথর থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র তাদের নিজেদের পানি পানের স্থান চিনে নিলো। তাদের উপরে আমি মেঘ দিয়ে ছায়া দান করেছিলাম। তাদের উপরে আমি সুমিষ্ট হালুয়া ও পাখী অবতীর্ণ করলাম। আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম যে, “আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি, তোমরা ঐ জীবিকা থেকে ভালো জিনিস আহার করো।” তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা তাদের নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছিলো। (৭. আল আরাফ : ১৬০)
- ব্যাখ্যা
(১৬১) যখন ইহুদীদেরকে বলা হয়েছিলো, “তোমরা এ নগরীতে বসবাস করো। তোমরা এ নগরীর যেখান থেকে ইচ্ছা আহার করো। তোমরা বলো ‘আমাদেরকে ক্ষমা করুন’। তোমরা দরজা দিয়ে নত মস্তকে প্রবেশ করো। তাহলে আমি তোমাদের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে দিবো। আমি সৎকর্মীদের জন্যে শীঘ্রই প্রতিদান বাড়িয়ে দিবো।” (৭. আল আরাফ : ১৬১)
- ব্যাখ্যা
, হাদিস
(১৬২) কিন্তু তাদেরকে যা বলা হয়েছিলো, তাদের মধ্যে অন্যায়কারীরা তার বিপরীত কথায় তা পরিবর্তন করে দিলো। সুতরাং তাদের অন্যায়ের কারণে, আমি তাদের উপরে আকাশ থেকে শাস্তি প্রেরণ করলাম। (৭. আল আরাফ : ১৬২)
- ব্যাখ্যা
(১৬৩) আপনি ইহুদীদেরকে ঐ জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করুন, যারা সমুদ্রের কিনারে বসবাস করতো। যখন তারা শনিবার দিনের নির্দেশের ব্যাপারে সীমালঙ্ঘন করতে লাগলো। যখন সমুদ্রের মাছগুলো শনিবার দিনে তাদের কাছে ভেসে ভেসে আসতো। আর যেদিন শনিবার হতো না, মাছগুলো তাদের কাছে আসতো না। এইভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, কেননা তারা অবাধ্যতা করেছিলো। (৭. আল আরাফ : ১৬৩)
- ব্যাখ্যা