(১৫৭) যারা এই রসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করে, যিনি নিরক্ষর নবী, যাঁকে তারা তাদের কাছে তাওরাত ও ইঞ্জীলের মধ্যে লিখিত অবস্থায় পায়, যিনি তাদেরকে সৎকাজের নির্দেশ দেন ও অসৎকাজ থেকে নিষেধ করেন, যিনি তাদের জন্যে ভালো জিনিসগুলোকে বৈধ করেন ও মন্দ জিনিসগুলোকে অবৈধ করেন, যিনি তাদের থেকে তাদের বোঝা ও বন্দী দশা দূর করে দেন, যা তাদের উপরে কষ্টকর ছিলো, সুতরাং যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বাস করে, তাঁকে মান্য করে, তাঁকে সাহায্য করে আর ঐ আলোর অনুসরণ করে, যে কুরআন তাঁর সঙ্গে অবতীর্ণ হয়েছে, সুতরাং এরাই হচ্ছে সাফল্য প্রাপ্ত। (৭. আল আরাফ : ১৫৭)
- ব্যাখ্যা