শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٢١
(১২১) জাদুকররা বললো, “আমরা বিশ্বজগতের প্রভু আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, (৭. আল আরাফ : ১২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ١٢٢
(১২২) যিনি মূসা ও হারূনের প্রভু।” (৭. আল আরাফ : ১২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فِرۡعَوۡنُ ءَامَنتُم بِهِۦ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّ هَٰذَا لَمَكۡرٞ مَّكَرۡتُمُوهُ فِي ٱلۡمَدِينَةِ لِتُخۡرِجُواْ مِنۡهَآ أَهۡلَهَاۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ ١٢٣
(১২৩) ফিরআউন বললো, “আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই কি, তোমরা মূসার প্রতি বিশ্বাস করলে! নিশ্চয় এটি অবশ্যই এক চক্রান্ত, যা তোমরা এ শহরের মধ্যে করেছো, যেনো তোমরা এ শহর থেকে এর অধিবাসীদেরকে বের করে দিতে পারো। সুতরাং তোমরা শীঘ্রই আমার শাস্তি সম্পর্কে জানতে পারবে! (৭. আল আরাফ : ১২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ١٢٤
(১২৪) আমি অবশ্যই তোমাদের হাত ও তোমাদের পা বিপরীত দিক থেকে কেটে দিবো। তারপর অবশ্যই আমি তোমাদের সবাইকে শূলে চড়াবো।” (৭. আল আরাফ : ১২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ١٢٥
(১২৫) জাদুকররা বললো, “নিশ্চয় মৃত্যুর পরে আমাদের প্রভুর কাছেই আমরা ফিরে যাবো। (৭. আল আরাফ : ১২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَاۚ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَتَوَفَّنَا مُسۡلِمِينَ ١٢٦
(১২৬) তুমি আমাদের উপরে কেবল মাত্র এজন্যে প্রতিশোধ নিচ্ছো যে, যখন আমাদের কাছে আমাদের প্রভুর নিদর্শন সমূহ এসেছে, তখন আমরা ঐ নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস করেছি। হে আমাদের প্রভু! আপনি আমাদের উপরে ধৈর্য্য ঢেলে দিন আর মুসলিম রূপে আমাদের মৃত্যু ঘটান।” (৭. আল আরাফ : ১২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوۡمَهُۥ لِيُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَۚ قَالَ سَنُقَتِّلُ أَبۡنَآءَهُمۡ وَنَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡ وَإِنَّا فَوۡقَهُمۡ قَٰهِرُونَ ١٢٧
(১২৭) ফিরআউনের জাতির প্রধানরা বললো, “আপনি কি মূসা ও তাঁর জাতিকে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে পরিত্যাগ করতে ছেড়ে দিবেন?” ফিরআউন বললো, “শীঘ্রই আমরা তাদের পুত্রদেরকে হত্যা করবো আর তাদের কন্যাদেরকে জীবিত রাখবো। নিশ্চয় আমরা তাদের উপরে ক্ষমতায় প্রবল।” (৭. আল আরাফ : ১২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِ ٱسۡتَعِينُواْ بِٱللَّهِ وَٱصۡبِرُوٓاْۖ إِنَّ ٱلۡأَرۡضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ ١٢٨
(১২৮) মূসা নিজ জাতিকে বললেন, “তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ও ধৈর্য্যধারণ করো। নিশ্চয় পৃথিবী তো আল্লাহর জন্যেই, তিনি তাঁর স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পৃথিবীর উত্তরাধিকারী বানিয়ে দেন। আর পরহেযগারদের জন্যে শুভ পরিণাম রয়েছে।” (৭. আল আরাফ : ১২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ أُوذِينَا مِن قَبۡلِ أَن تَأۡتِيَنَا وَمِنۢ بَعۡدِ مَا جِئۡتَنَاۚ قَالَ عَسَىٰ رَبُّكُمۡ أَن يُهۡلِكَ عَدُوَّكُمۡ وَيَسۡتَخۡلِفَكُمۡ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرَ كَيۡفَ تَعۡمَلُونَ ١٢٩
(১২৯) মূসার জাতি বললো যে, “আপনার আগমনের আগে ও পরে আমরা অত্যাচারিত হয়েছি।” মূসা বললেন, “হতে পারে যে, তোমাদের প্রভু তোমাদের শত্রুদেরকে ধ্বংস করবেন আর তোমাদেরকে দেশের মধ্যে শীঘ্রই প্রতিনিধিত্ব দান করবেন, যেনো আল্লাহ দেখতে পারেন, তোমরা কেমন ভালো কাজ করো।” (৭. আল আরাফ : ১২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ أَخَذۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ بِٱلسِّنِينَ وَنَقۡصٖ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ ١٣٠
(১৩০) আমি অবশ্যই ফিরআউনের জাতিকে দুর্ভিক্ষ ও ফসলের ক্ষতির মাধ্যমে পাকড়াও করেছিলাম, যেনো তারা উপদেশ গ্রহণ করে। (৭. আল আরাফ : ১৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা