শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ قَدۡ جِئۡتُكُم بِبَيِّنَةٖ مِّن رَّبِّكُمۡ فَأَرۡسِلۡ مَعِيَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ١٠٥
(১০৫) প্রকৃত পক্ষে ইহা আমার উপরে দায়িত্ব যে, আমি আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া মিথ্যা বলবো না। অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। সুতরাং তুমি আমার সঙ্গে ইসরাঈলের সন্তানদেরকে যেতে দাও।” (৭. আল আরাফ : ১০৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِن كُنتَ جِئۡتَ بِـَٔايَةٖ فَأۡتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ١٠٦
(১০৬) ফিরআউন বললো, “যদি তুমি সত্যবাদী হও আর যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো, তবে তা উপস্থিত করো।” (৭. আল আরাফ : ১০৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ ١٠٧
(১০৭) সুতরাং মূসা তাঁর লাঠিকে নিক্ষেপ করলেন, তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগর সাপ হয়ে গেলো। (৭. আল আরাফ : ১০৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ١٠٨
(১০৮) আর মূসা তাঁর হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে উজ্জ্বল সাদা দৃশ্যমান হলো। (৭. আল আরাফ : ১০৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ ١٠٩
(১০৯) ফিরআউনের জাতির প্রধানরা বললো, “নিশ্চয় এ ব্যক্তি একজন সুবিজ্ঞ জাদুকর।” (৭. আল আরাফ : ১০৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُمۡۖ فَمَاذَا تَأۡمُرُونَ ١١٠
(১১০) ফিরআউন বললো, “সে চায় তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে। সুতরাং তোমরা আমাকে কি পরামর্শ দাও?” (৭. আল আরাফ : ১১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَأَرۡسِلۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ١١١
(১১১) প্রধানরা বললো, “আপনি তাকে ও তার ভাইকে সামান্য অবকাশ দান করুন এবং লোকদেরকে সমবেত করার জন্যে শহরের মধ্যে আহবান-কারীদেরকে পাঠিয়েদিন। (৭. আল আরাফ : ১১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَأۡتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ ١١٢
(১১২) আহবান-কারীরা আপনার কাছে প্রত্যেক সুবিজ্ঞ জাদুকরকে নিয়ে আসবে।” (৭. আল আরাফ : ১১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرۡعَوۡنَ قَالُوٓاْ إِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ١١٣
(১১৩) জাদুকররা ফিরআউনের কাছে এলো। জাদুকররা বললো, “নিশ্চয় আমাদের জন্যে পুরস্কার থাকা চাই, যদি আমরা বিজয়ী হই।” (৭. আল আরাফ : ১১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ لَمِنَ ٱلۡمُقَرَّبِينَ ١١٤
(১১৪) ফিরআউন বললো, “হাঁ নিশ্চয় পুরস্কার থাকবে এবং তখন তোমরা আমার নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হবে।” (৭. আল আরাফ : ১১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحۡنُ ٱلۡمُلۡقِينَ ١١٥
(১১৫) জাদুকররা বললো, “হে মূসা! হয় এমন হোক যে, তুমি প্রথমে নিক্ষেপ করো আর না হয় এমন হোক যে, আমরাই প্রথমে নিক্ষেপ করি।” (৭. আল আরাফ : ১১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَلۡقُواْۖ فَلَمَّآ أَلۡقَوۡاْ سَحَرُوٓاْ أَعۡيُنَ ٱلنَّاسِ وَٱسۡتَرۡهَبُوهُمۡ وَجَآءُو بِسِحۡرٍ عَظِيمٖ ١١٦
(১১৬) মূসা বললেন, “তোমরাই প্রথমে নিক্ষেপ করো।” তারপর যখন জাদুকররা তাদের লাঠি ও রশি নিক্ষেপ করলো, তখন তারা লোকদের চোখে ধাঁধাঁ লাগিয়ে দিলো, লোকদেরকে ভীত করে তুললো আর তারা মহাজাদু নিয়ে এলো। (৭. আল আরাফ : ১১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَلۡقِ عَصَاكَۖ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ١١٧
(১১৭) তখন আমি মূসার কাছে ওহী প্রেরণ করলাম যে, “তুমি তোমার লাঠি নিক্ষেপ করো।” সুতরাং তৎক্ষণাৎ মূসার লাঠি সাপ হয়ে গেলো এবং ঐগুলোকে খেয়ে ফেলতে লাগলো, যা তারা তৈরী করেছিলো। (৭. আল আরাফ : ১১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَقَعَ ٱلۡحَقُّ وَبَطَلَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ١١٨
(১১৮) সুতরাং এভাবে সত্য প্রকাশ হয়ে গেলো এবং জাদুকররা যা করছিলো, তা বাদ হয়ে গেলো। (৭. আল আরাফ : ১১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَغُلِبُواْ هُنَالِكَ وَٱنقَلَبُواْ صَٰغِرِينَ ١١٩
(১১৯) সুতরাং সেখানেই জাদুকররা পরাজিত হলো আর তারা লাঞ্ছিত হয়ে নিজেদের বিশ্বাসের মোড় ফিরালো। (৭. আল আরাফ : ১১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ١٢٠
(১২০) আর জাদুকররা আল্লাহর প্রতি সেজদায় পড়ে গেলো। (৭. আল আরাফ : ১২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা