(৯৬) যদি এমন হতো যে, ঐ জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি বিশ্বাস করতো ও আল্লাহকে ভয় করতো, তবে অবশ্যই আমি, নভোমন্ডল ও ভূমন্ডলের কল্যাণ সমূহ তাদের জন্যে খুলে দিতাম। কিন্তু তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছিলো। সুতরাং তারা যে পাপ অর্জন করেছিলো, সেই জন্যে আমি তাদেরকে পাকড়াও করলাম। (৭. আল আরাফ : ৯৬)
- ব্যাখ্যা
(৯৭) তবে কি আরবের এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নির্ভয় হয়ে গেছে যে, তাদের পাপের কারণে তাদের উপরে রাতের বেলায় আমার শাস্তি আসবে না, অথচ তারা তখন ঘুমন্ত অবস্থায় থাকবে? (৭. আল আরাফ : ৯৭)
- ব্যাখ্যা
(৯৮) অথবা আরবের এই জনপদের অধিবাসীরা কি এ ব্যাপারে নির্ভয় হয়ে গেছে যে, তাদের পাপের কারণে তাদের উপরে সকাল বেলায় আমার শাস্তি আসবে না, অথচ তারা তখন খেলায় মেতে থাকবে? (৭. আল আরাফ : ৯৮)
- ব্যাখ্যা
(৯৯) তবে কি তারা আল্লাহর শাস্তির পরিকল্পনা থেকে নির্ভয় হয়ে গেছে? সুতরাং তাদের জানা উচিত যে, আল্লাহর শাস্তির পরিকল্পনা থেকে কেবল মাত্র ক্ষতিগ্রস্ত জাতি ব্যতীত অন্য কেউ নির্ভয় হয় না। (৭. আল আরাফ : ৯৯)
- ব্যাখ্যা
(১০০) অথবা যারা তাদের দেশের অধিবাসীদের ধ্বংস প্রাপ্ত হবার পরে ঐ দেশের উত্তরাধিকারী হয়, তাদের জন্যে কি এটি শিক্ষনীয় বিষয় নয় যে, আমি যদি ইচ্ছা করি, তবে আমি তাদেরকেও তাদের অপরাধের কারণে শাস্তি দিতে পারি? যারা এ শিক্ষা গ্রহণ করে না, তাদের অন্তরের উপরে আমি মোহর মেরে দিয়েছি। ফলে তারা আল্লাহর বাণী সমূহকে শুনতে পায় না। (৭. আল আরাফ : ১০০)
- ব্যাখ্যা
(১০১) এই জনবসতির কিছু বিবরণ আমি আপনার কাছে বর্ণনা করছি। অবশ্যই তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন। তারপর তারা এমন ছিলো না যে, তারা ঐ নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস করবে, যে নিদর্শন সমূহের প্রতি তারা ইতিপূর্বে অবিশ্বাস করেছিলো। এইভাবে আল্লাহ অবিশ্বাসীদের হৃদয়ের উপরে মোহর মেরে দেন। (৭. আল আরাফ : ১০১)
- ব্যাখ্যা
(১০২) আমি তাদের বেশির ভাগকে প্রতিশ্রুতি বাস্তবায়নকারী পাইনি। বরং আমি তাদের বেশির ভাগকে আমার আদেশের প্রতি অবাধ্য পেয়েছি। (৭. আল আরাফ : ১০২)
- ব্যাখ্যা
(১০৩) এরপর তাদের পরে আমি মূসাকে আমার নিদর্শন সমূহসহ ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে পাঠালাম। কিন্তু তারা নিদর্শন সমূহের প্রতি অবিচার করেছিলো। সুতরাং আপনি চেয়ে দেখুন, অশান্তি সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিলো! (৭. আল আরাফ : ১০৩)
- ব্যাখ্যা