(৮২) লূতের জাতির কাছে কেবল মাত্র এ ছাড়া অন্য কোনো উত্তর ছিলো না যে, তারা বললো, “তোমরা তোমাদের জনপদ থেকে এই লূতের অনুসারীদেরকে বের করে দাও। নিশ্চয় এরা এমন মানুষ যারা পবিত্র থাকতে চায়!” (৭. আল আরাফ : ৮২)
- ব্যাখ্যা
(৮৩) সুতরাং আমি লূতকে ও তাঁর পরিবারকে উদ্ধার করেছিলাম, কিন্তু তাঁর স্ত্রী ব্যতীত। কারণ লূতের স্ত্রী পিছনে পড়ে থাকা লোকদের অন্তর্ভুক্ত ছিলো। (৭. আল আরাফ : ৮৩)
- ব্যাখ্যা
(৮৫) আমি মাদয়ান বাসীদের নিকট তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। শুআইব বলেছিলেন, “হে আমার জাতি! তোমরা আল্লাহর উপাসনা করো, তোমাদের জন্যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। অবশ্যই তোমাদের প্রভুর পক্ষ থেকে, তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে। সুতরাং তোমরা মাপ ও ওজন পূর্ন করো। তোমরা কোনো মানুষকে তাদের দ্রব্যাদি কম দিয়ো না। পৃথিবীর মধ্যে শান্তি স্থাপনের পরে, তোমরা তাতে গন্ডগোল সৃষ্টি করো না। এটিই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও। (৭. আল আরাফ : ৮৫)
- ব্যাখ্যা
(৮৬) যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, এমন মানুষকে ভয় দেখানোর জন্যে ও আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্যে তোমরা প্রত্যেক রাস্তায় বসে থেকো না এবং তোমরা আল্লাহর পথে বক্রতা অনুসন্ধান করো না। আর তোমরা ঐ সময়কে স্মরণ করো, যখন তোমরা অল্প ছিলে, তারপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন। সুতরাং তোমরা চেয়ে দেখো, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন অশুভ হয়েছে! (৭. আল আরাফ : ৮৬)
- ব্যাখ্যা
(৮৭) যদি তোমাদের মধ্যে এক দল ঐ বার্তার প্রতি বিশ্বাস করে, যে বার্তা দিয়ে আমাকে পাঠানো হয়েছে আর এক দল যদি ঐ বার্তার প্রতি বিশ্বাস না করে, তাহলে তোমরা সবাই ধৈর্য্যধারণ করো, যে পর্যন্ত না, আল্লাহ আমাদের উভয় দলের মধ্যে মীমাংসা করে দেন। বস্তুত আল্লাহই শ্রেষ্ঠ মীমাংসাকারী।” (৭. আল আরাফ : ৮৭)
- ব্যাখ্যা