শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ عَادٖ وَبَوَّأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورٗا وَتَنۡحِتُونَ ٱلۡجِبَالَ بُيُوتٗاۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ٧٤
(৭৪) তোমরা সেই সময়কে স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে আদ জাতির পরে পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানিয়েছেন আর তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। যে পৃথিবীর সমতল স্থানের মধ্যে তোমরা প্রাসাদ নির্মান করো। তোমরা পাহাড় কেটে ঘর বানাও। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না।” (৭. আল আরাফ : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِمَنۡ ءَامَنَ مِنۡهُمۡ أَتَعۡلَمُونَ أَنَّ صَٰلِحٗا مُّرۡسَلٞ مِّن رَّبِّهِۦۚ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلَ بِهِۦ مُؤۡمِنُونَ ٧٥
(৭৫) সালেহের জাতির মধ্যে যারা দুর্বল ছিলো এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস করতো, তাদেরকে অহ্ঙ্কারী প্রধানগণ বললো যে, “তোমরা কি দৃঢ় বিশ্বাসের সাথে জানো যে, সালেহ তাঁর প্রভুর পক্ষ থেকে একজন প্রেরিত রসূল?” বিশ্বাসীরা বললো, “নিশ্চয় তাঁকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে, ঐ বাণীর প্রতি আমরা বিশ্বাসী।” (৭. আল আরাফ : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا بِٱلَّذِيٓ ءَامَنتُم بِهِۦ كَٰفِرُونَ ٧٦
(৭৬) যারা অহ্ঙ্কার করেছিলো, তারা বললো, “নিশ্চয় যে বাণীর প্রতি তোমরা বিশ্বাস করো, ঐ বাণীর প্রতি আমরা অবিশ্বাসী।” (৭. আল আরাফ : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَعَقَرُواْ ٱلنَّاقَةَ وَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ وَقَالُواْ يَٰصَٰلِحُ ٱئۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ ٧٧
(৭৭) তারপর তারা উটনীকে হত্যা করলো। তারা তাদের প্রভুর নির্দেশকে অমান্য করলো। তারা বললো, “হে সালেহ! তুমি যদি সত্য রসূল হও, তাহলে তুমি আমাদের কাছে ঐ শাস্তিকে নিয়ে এসো, যে শাস্তি সম্পর্কে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছো।” (৭. আল আরাফ : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ ٧٨
(৭৮) সুতরাং তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো। তারপর তারা তাদের নিজেদের ঘরের মধ্যে উপুড়মুখী হয়ে পড়ে রইলো। (৭. আল আরাফ : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَالَةَ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡ وَلَٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّٰصِحِينَ ٧٩
(৭৯) তারপর সালেহ তাদের থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন ও বললেন, “হে আমার জাতি! অবশ্যই আমি তোমাদের কাছে আমার প্রভুর বাণী সমূহ পৌঁছে দিয়েছিলাম। আর আমি তোমাদেরকে সৎউপদেশ দিয়েছিলাম। কিন্তু তোমরা সৎউপদেশ দাতাদেরকে পছন্দ করলে না।” (৭. আল আরাফ : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ ٨٠
(৮০) এবং আমি লূতকে তাঁর জাতির কাছে প্রেরণ করেছি। যখন লূত তাঁর জাতিকে বললেন, “তোমরা কি এমন অশ্লীলতা করছো, যা তোমাদের পূর্বে বিশ্বজগতের মধ্যে অন্য কেউ চালু করেনি? (৭. আল আরাফ : ৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ ٨١
(৮১) নিশ্চয় তোমরা নারীদেরকে ছেড়ে দিয়ে, যৌন-চাহিদার জন্যে পুরুষদের কাছে গমন করো। বরং তোমরা হচ্ছো সীমালঙ্ঘন-কারী জাতি।” (৭. আল আরাফ : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা