(৩১) হে আদমের সন্তানরা! যখনই তোমরা কোনো মসজিদে আসবে, তখন তোমাদের সাজ সজ্জা গ্রহণ করো। তোমরা পবিত্র খাবার খাও ও পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। (৭. আল আরাফ : ৩১)
- ব্যাখ্যা
, হাদিস
(৩২) আপনি বলুন, “আল্লাহ প্রদত্ত সাজ সজ্জাকে কে নিষিদ্ধ করেছে, যা তিনি তাঁর বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন? কে আল্লাহ প্রদত্ত জীবিকা সমূহ থেকে পবিত্র বস্তু সমূহ নিষিদ্ধ করেছে?” আপনি বলুন, “যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ প্রদত্ত এসব অনুগ্রহ সমূহ পার্থিব জীবনে তাদের জন্যে আর কিয়ামতের দিনে বিষেশ ভাবে তাদের জন্যেই থাকবে।” আমি এইভাবে নিদর্শন সমূহ ঐ জাতির জন্যে বিস্তারিত বর্ণনা করি, যারা সত্যকে জানে। (৭. আল আরাফ : ৩২)
- ব্যাখ্যা
(৩৩) আপনি বলুন, “নিশ্চয় আমার প্রভু যে সকল কাজকে নিষিদ্ধ করেছেন, সেই সকল কাজ হচ্ছে, প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীলতা, পাপকাজ আর অন্যায় ভাবে অত্যাচার। আর নিষিদ্ধ করেছেন যে, তোমরা আল্লাহর সঙ্গে এমন কিছুকে অংশীদার করো, যার জন্যে তিনি কোনো দলিল অবতীর্ণ করেননি। আর নিষিদ্ধ করেছেন যে, তোমরা আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলো, যা তোমরা জানো না।” (৭. আল আরাফ : ৩৩)
- ব্যাখ্যা
, হাদিস
(৩৪) আল্লাহ প্রত্যেক জাতির জন্যে একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন। সুতরাং যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা ঐ মেয়াদকে এক মুহুর্তের জন্যেও দেরি করতে পারবে না আর এক মুহুর্তের জন্যেও এগিয়ে আনতে পারবে না। (৭. আল আরাফ : ৩৪)
- ব্যাখ্যা
(৩৫) হে আদমের সন্তানগণ! যখন তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে রসূলগণ আসেন এবং তোমাদের কাছে আমার নিদর্শন সমূহ বর্ণনা করেন, তখন যে কেউ আল্লাহকে ভয় করে ও সৎকর্ম করে, সুতরাং তাদের জন্যে কোনো আশঙ্কা থাকবে না আর তারা কোনো অনুতাপও করবে না। (৭. আল আরাফ : ৩৫)
- ব্যাখ্যা
(৩৬) আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে এবং সেই সম্পর্কে অহঙ্কার করে, সুতরাং এরাই হচ্ছে আগুনের বাসিন্দা, তারা সেখানে চিরকাল থাকবে। (৭. আল আরাফ : ৩৬)
- ব্যাখ্যা
(৩৭) সুতরাং তার চাইতে কে বেশী অন্যায়কারী, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তাঁর নিদর্শন সমূহকে মিথ্যা বলে? এরাই হচ্ছে তারা, যাদের কাছে তাদের জীবিকার ততটুকু অংশ পৌঁছাবে, যতটুকু অংশ তাদের জন্যে গ্রন্থের মধ্যে লিখা রয়েছে। এমন কি যখন আমার প্রেরিত ফেরেশতারা তাদের প্রাণ নেওয়ার জন্যে তাদের কাছে আসবে, তখন ঐ ফেরেশতারা বলবে, “কোথায় আছে তারা যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আহবান করতে?” ঐ অবিশ্বাসীরা বলবে, “তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে।” তারা তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে, তারা অবিশ্বাসী ছিলো। (৭. আল আরাফ : ৩৭)
- ব্যাখ্যা