শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسۡجُدَ إِذۡ أَمَرۡتُكَۖ قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ ١٢
(১২) আল্লাহ ইবলীসকে বললেন, “যখন আমি তোকে আদেশ করলাম আদমকে সেজদা করতে, তখন কি তোকে বাধা দিয়েছিলো, যে কারণে তুই আদমকে সেজদা করলি না?” ইবলীস বললো, “আমি তার চাইতে শ্রেষ্ঠ। আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে আপনি কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন।” (৭. আল আরাফ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَٱهۡبِطۡ مِنۡهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخۡرُجۡ إِنَّكَ مِنَ ٱلصَّٰغِرِينَ ١٣
(১৩) আল্লাহ ইবলীসকে বললেন, “সুতরাং তুই এখান থেকে বের হয়ে যা, তোর কোনো অধিকার নেই যে, তুই এখানে অহঙ্কার করবি। সুতরাং তুই এখান থেকে বের হয়ে যা। নিশ্চয় তুই অধমদের অন্তর্ভুক্ত হয়ে গেছিস।” (৭. আল আরাফ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ١٤
(১৪) ইবলীস বললো, “যে দিন মানুষকে কবর থেকে জীবিত করে তোলা হবে, সেই দিন পর্যন্ত আপনি আমাকে জীবিত থাকার সুযোগ দিন।” (৭. আল আরাফ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ١٥
(১৫) আল্লাহ বললেন, “নিশ্চয় তোকে সুযোগ দেওয়া হলো।” (৭. আল আরাফ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَبِمَآ أَغۡوَيۡتَنِي لَأَقۡعُدَنَّ لَهُمۡ صِرَٰطَكَ ٱلۡمُسۡتَقِيمَ ١٦
(১৬) ইবলীস বললো, “সুতরাং আপনি যেমন আমাকে উদভ্রান্ত করেছেন, তাই আমিও তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকবো। (৭. আল আরাফ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ لَأٓتِيَنَّهُم مِّنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ وَعَنۡ أَيۡمَٰنِهِمۡ وَعَن شَمَآئِلِهِمۡۖ وَلَا تَجِدُ أَكۡثَرَهُمۡ شَٰكِرِينَ ١٧
(১৭) তারপর অবশ্যই আমি তাদের সামনের দিক, পিছনের দিক, ডান দিক ও বাম দিক থেকে তাদের কাছে আসবো। আর আপনি তাদের অধিকাংশকে আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না।” (৭. আল আরাফ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ ٱخۡرُجۡ مِنۡهَا مَذۡءُومٗا مَّدۡحُورٗاۖ لَّمَن تَبِعَكَ مِنۡهُمۡ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكُمۡ أَجۡمَعِينَ ١٨
(১৮) আল্লাহ ইবলীসকে বললেন, “তুই অপমানিত ও বিতাড়িত অবস্থায় এখান থেকে বের হয়ে যা। অবশ্যই মানুষ ও জ্বিনদের মধ্যে যে ব্যক্তি তোর অনুসরণ করবে, আমি তোদের সবাইকে দিয়ে দোযখকে পূর্ণ করবো।” (৭. আল আরাফ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ فَكُلَا مِنۡ حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ ١٩
(১৯) আল্লাহ বললেন, “হে আদম! তুমি ও তোমার স্ত্রী এই বাগানে বসবাস করো। তোমরা উভয়ে যেখান থেকে ইচ্ছা খাও। কিন্তু তোমরা উভয়ে এই গাছের কাছেও যেও না, তাহলে তোমরা উভয়ে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।” (৭. আল আরাফ : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَسۡوَسَ لَهُمَا ٱلشَّيۡطَٰنُ لِيُبۡدِيَ لَهُمَا مَا وُۥرِيَ عَنۡهُمَا مِن سَوۡءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنۡ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيۡنِ أَوۡ تَكُونَا مِنَ ٱلۡخَٰلِدِينَ ٢٠
(২০) তারপর শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণা দিলো, যেনো সে তাদের উভয়ের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করতে পারে, যা তাদের উভয়ের কাছে গোপন ছিলো। তাই শয়তান তাদেরকে বললো, “তোমাদের প্রভু এই গাছ সম্পর্কে তোমাদেরকে কেবল মাত্র এই উদ্দেশ্য নিষেধ করেছেন, যেনো তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা উভয়ে বেহেশতে চিরকাল বসবাস করো।” (৭. আল আরাফ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَاسَمَهُمَآ إِنِّي لَكُمَا لَمِنَ ٱلنَّٰصِحِينَ ٢١
(২১) শয়তান তাদের উভয়ের কাছে শপথ করলো ও বললো, “নিশ্চয় আমি তোমাদের উভয়ের জন্যে কল্যাণ-কামীদের একজন।” (৭. আল আরাফ : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَدَلَّىٰهُمَا بِغُرُورٖۚ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۖ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمۡ أَنۡهَكُمَا عَن تِلۡكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمَا عَدُوّٞ مُّبِينٞ ٢٢
(২২) সুতরাং শয়তান তাদের উভয়কে প্রতারণার দ্বারা পৃথিবীতে নামিয়ে দিলো। তারপর তারা যখন গাছের ফলের স্বাদ গ্রহণ করলো, তখন তাদের উভয়ের কাছে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়লো। তারা তাদের উভয়ের দেহের উপর ঐ বাগানের পাতা দিয়ে আবৃত করতে লাগলো। তাদের প্রভু তাদেরকে ডেকে বললেন, “আমি কি তোমাদের উভয়কে এই গাছ সম্পর্কে নিষেধ করিনি? আর আমি কি তোমাদের উভয়কে বলিনি যে, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু?” (৭. আল আরাফ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা