শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۖ مِّنَ ٱلضَّأۡنِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡمَعۡزِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ نَبِّـُٔونِي بِعِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ١٤٣
(১৪৩) আল্লাহ আট জোড়া গবাদি পশু সৃষ্টি করেছেন। দুই প্রকার নর ও মাদী ভেড়ার বংশ থেকে ও দুই প্রকার নর ও মাদী ছাগলের বংশ থেকে। আপনি বলুন, “তিনি কি নর দুটি অথবা মাদী দুটি নিষিদ্ধ করেছেন। অথবা তিনি কি উভয়ের বাচ্চাকে নিষিদ্ধ করেছেন, যা মাদী দুটি তার গর্ভে ধরে রেখেছে? তোমরা জ্ঞানের সাথে প্রমাণসহ আমাকে জানাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থেকো।” (৬. আল আন-আম : ১৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِنَ ٱلۡإِبِلِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡبَقَرِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ وَصَّىٰكُمُ ٱللَّهُ بِهَٰذَاۚ فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا لِّيُضِلَّ ٱلنَّاسَ بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ١٤٤
(১৪৪) আর দুই প্রকার নর ও মাদী উটের বংশ থেকে ও দুই প্রকার নর ও মাদী গরুর বংশ থেকে। আপনি বলুন, “তিনি কি নর দুটি অথবা মাদী দুটি নিষিদ্ধ করেছেন। অথবা তিনি কি উভয়ের বাচ্চাকে নিষিদ্ধ করেছেন, যা মাদী দুটি তার গর্ভে ধরে রেখেছে? অথবা তোমরা কি সাক্ষী ছিলে, যখন আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিয়েছিলেন?” সুতরাং তার চাইতে কে বেশি অন্যায়কারী, যে ব্যক্তি সত্য জ্ঞান অর্জন ব্যতীত আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে, যেনো সে মানুষকে পথভ্রষ্ট করতে পারে? নিশ্চয় আল্লাহ অত্যাচারকারী জাতিকে পথ প্রদর্শন করেন না। (৬. আল আন-আম : ১৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُل لَّآ أَجِدُ فِي مَآ أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٖ يَطۡعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيۡتَةً أَوۡ دَمٗا مَّسۡفُوحًا أَوۡ لَحۡمَ خِنزِيرٖ فَإِنَّهُۥ رِجۡسٌ أَوۡ فِسۡقًا أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۚ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ رَبَّكَ غَفُورٞ رَّحِيمٞ ١٤٥
(১৪৫) আপনি বলুন, “আমার কাছে যে কুরআন ওহী করা হয়েছে, সেই কুরআনের মধ্যে আমি কোনো আহারকারীর জন্যে ঐ সব জন্তু খেতে নিষিদ্ধ পাইনি যা, তোমরা নিষিদ্ধ করেছো। তবে কেবল মাত্র এইসব জন্তু ব্যতীত, যে প্রাণী নিজে থেকে মারা গিয়েছে, অথবা ঝরে পড়া রক্ত, অথবা শুকরের গোস্ত, কেননা নিশ্চয় এই সব অপবিত্র, অথবা এমন পাপের পশু, যার উপরে আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করে উৎসর্গ করা হয়েছে।” কিন্তু যে ব্যক্তি ক্ষুধার তাড়নায় কাতর হয়ে পড়ে, ও আল্লাহর বিধানের প্রতি অবাধ্য হয় না এবং সীমালঙ্ঘন করে না তবে তার জন্যে তা বৈধ, কেননা নিশ্চয় আপনার প্রভু ক্ষমাশীল, অতি দয়ালু। (৬. আল আন-আম : ১৪৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا كُلَّ ذِي ظُفُرٖۖ وَمِنَ ٱلۡبَقَرِ وَٱلۡغَنَمِ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتۡ ظُهُورُهُمَآ أَوِ ٱلۡحَوَايَآ أَوۡ مَا ٱخۡتَلَطَ بِعَظۡمٖۚ ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِبَغۡيِهِمۡۖ وَإِنَّا لَصَٰدِقُونَ ١٤٦
(১৪৬) ইহুদীদের জন্যে আমি প্রত্যেক নখবিশিষ্ট প্রাণী নিষিদ্ধ করেছিলাম। তাদের জন্যে গরু ও ছাগলের চর্বিকে আমি নিষিদ্ধ করেছিলাম, তবে যে চর্বি গরু ও ছাগলের পিঠে, নাড়িভুঁড়িতে অথবা হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে, কেবল মাত্র ঐ চর্বি ব্যতীত। এভাবেই তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে প্রতিফল দিয়েছিলাম। নিশ্চয় এ ব্যাপারে আমি অবশ্যই সত্যবাদী। (৬. আল আন-আম : ১৪৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা