শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلۡحَبِّ وَٱلنَّوَىٰۖ يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَمُخۡرِجُ ٱلۡمَيِّتِ مِنَ ٱلۡحَيِّۚ ذَٰلِكُمُ ٱللَّهُۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ ٩٥
(৯৫) নিশ্চয় আল্লাহ হচ্ছেন শস্যবীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী। তিনি প্রাণহীন বস্তু হতে প্রাণবান বস্তু বের করেন আর প্রাণবান বস্তু হতে নিষ্প্রাণ বস্তু বের করেন। এই হচ্ছেন আল্লাহ! সুতরাং তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছো? (৬. আল আন-আম : ৯৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَالِقُ ٱلۡإِصۡبَاحِ وَجَعَلَ ٱلَّيۡلَ سَكَنٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ حُسۡبَانٗاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ٩٦
(৯৬) আল্লাহই প্রভাত রশ্মির উন্মেষক। তিনি রাত্রিকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্যে। আর সূর্যকে এবং চন্দ্রকে সময় সমূহের হিসাবের জন্যে সৃষ্টি করেছেন। পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর পক্ষ হতে এই হচ্ছে তোমাদের জন্যে নির্ধারিত ভাগ্য। (৬. আল আন-আম : ৯৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلنُّجُومَ لِتَهۡتَدُواْ بِهَا فِي ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ ٩٧
(৯৭) তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্যে তারকারাজি সৃষ্টি করেছেন, যেনো তোমরা তারকার আলোর সাহায্যে স্থল ও সমুদ্রে অন্ধকারে পথ চলতে পারো। অবশ্যই আমি এমন জাতির জন্যে আমার বাণী সমূহকে বিস্তারিত বর্ণনা করেছি, যারা আল্লাহর গ্রন্থের জ্ঞান রাখে। (৬. আল আন-আম : ৯৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ فَمُسۡتَقَرّٞ وَمُسۡتَوۡدَعٞۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَفۡقَهُونَ ٩٨
(৯৮) তিনিই আল্লাহ, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং একটি হচ্ছে তোমাদের বসবাসের স্থান পৃথিবী ও একটি হচ্ছে বিশ্রামের স্থান কবর। অবশ্যই আমি এমন জাতির জন্যে আমার বাণী সমূহকে বিস্তারিত বর্ণনা করেছি, যারা আল্লাহর গ্রন্থ সম্পর্কে চিন্তা করে। (৬. আল আন-আম : ৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ نَبَاتَ كُلِّ شَيۡءٖ فَأَخۡرَجۡنَا مِنۡهُ خَضِرٗا نُّخۡرِجُ مِنۡهُ حَبّٗا مُّتَرَاكِبٗا وَمِنَ ٱلنَّخۡلِ مِن طَلۡعِهَا قِنۡوَانٞ دَانِيَةٞ وَجَنَّٰتٖ مِّنۡ أَعۡنَابٖ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُشۡتَبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٍۗ ٱنظُرُوٓاْ إِلَىٰ ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَيَنۡعِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكُمۡ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٩٩
(৯৯) তিনিই আল্লাহ, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। তারপর আমি পানি দ্বারা সব রকমের চারা গাছ বের করি। তারপর আমি চারা গাছ থেকে সবুজ গাছপালা বের করি। আমি সবুজ গাছপালা থেকে ঘন সন্নিবিশিষ্ট থোকা থোকা শস্য বের করি। আমি খেজুর গাছের মাথি থেকে ঝুলন্ত কাঁদি বের করি। আমি আঙ্গুরের, জলপাইয়ের ও ডালিমের বাগান থেকে সাদৃশ্যযুক্ত ও সাদৃশ্যহীন শস্য বের করি। যখন তা ফলন্ত হয়, তখন তোমরা তার ফলের দিকে ও তার পরিপক্কতার দিকে তাকিয়ে থাকো। নিশ্চয় এসবের মধ্যে ঐ জাতির জন্যে নিদর্শন রয়েছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে। (৬. আল আন-আম : ৯৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ ٱلۡجِنَّ وَخَلَقَهُمۡۖ وَخَرَقُواْ لَهُۥ بَنِينَ وَبَنَٰتِۭ بِغَيۡرِ عِلۡمٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَصِفُونَ ١٠٠
(১০০) তথাপি তারা জ্বিনদেরকে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, যদিও আল্লাহই জ্বিনদেরকে সৃষ্টি করেছেন। তারা কোনো গ্রন্থের জ্ঞান ছাড়াই, তাঁর জন্যে পুত্র ও কন্যাদেরকে আরোপ করে। তাঁরই সব পবিত্রতা! তারা যা মিথ্যা আরোপ করে, তা থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে। (৬. আল আন-আম : ১০০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٞ وَلَمۡ تَكُن لَّهُۥ صَٰحِبَةٞۖ وَخَلَقَ كُلَّ شَيۡءٖۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ١٠١
(১০১) আল্লাহই হচ্ছেন নভোমন্ডল ও ভূমন্ডলের আদি স্রষ্টা! কোথা থেকে তাঁর সন্তান হবে, যখন তাঁর জন্যে কোনো সঙ্গিনী নেই? আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন আর তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। (৬. আল আন-আম : ১০১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা