শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓ إِذۡ قَالُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٖ مِّن شَيۡءٖۗ قُلۡ مَنۡ أَنزَلَ ٱلۡكِتَٰبَ ٱلَّذِي جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورٗا وَهُدٗى لِّلنَّاسِۖ تَجۡعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبۡدُونَهَا وَتُخۡفُونَ كَثِيرٗاۖ وَعُلِّمۡتُم مَّا لَمۡ تَعۡلَمُوٓاْ أَنتُمۡ وَلَآ ءَابَآؤُكُمۡۖ قُلِ ٱللَّهُۖ ثُمَّ ذَرۡهُمۡ فِي خَوۡضِهِمۡ يَلۡعَبُونَ ٩١
(৯১) ইহুদীরা আল্লাহকে যথাযোগ্য মর্যাদার সাথে সম্মান করে না, যখন তারা বলে যে, “আল্লাহ কোনো মানুষের উপরেই, কোনো কিছুই অবতীর্ণ করেননি।” আপনি বলুন, “কে তাওরাতকে অবতীর্ণ করেছিলেন, যে গ্রন্থকে মানুষের জন্যে আলো ও পথ-নির্দেশ রূপে মূসা নিয়ে এসেছিলেন? যে তাওরাতকে তোমরা বিক্ষিপ্ত পত্রের মধ্যে রেখে, লোকদের জন্যে তাওরাতের কিছু অংশ প্রকাশ করো ও অধিকাংশ গোপন করো আর তোমাদেরকে তাওরাতের মাধ্যমে ঐ বিষয় সমূহ শেখানো হয়েছিলো, যা তোমরা ও তোমাদের পূর্ব-পুরুষরা জানতে না?” আপনি বলুন, “আল্লাহই ঐ তাওরাতকে অবতীর্ণ করেছেন।” তারপর আপনি তাদেরকে তাদের বাজে কথার মধ্যে মেতে থাকতে ছেড়ে দিন। (৬. আল আন-আম : ৯১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ مُّصَدِّقُ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَلِتُنذِرَ أُمَّ ٱلۡقُرَىٰ وَمَنۡ حَوۡلَهَاۚ وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَهُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ ٩٢
(৯২) এই কুরআন এমন গ্রন্থ যে, আমি একে কল্যাণময় করে অবতীর্ণ করেছি, যা এর পূর্ববর্তী গ্রন্থের সত্যায়নকারী। আর যেনো মক্কাবাসীকে ও যারা এর চতুর্দিকে রয়েছে, তাদেরকে আপনি সতর্ক করতে পারেন। বস্তুত যারা পরকালের প্রতি বিশ্বাস করে, তারা এ কুরআনের প্রতি বিশ্বাস করে আর তারা তাদের নামাযকে সংরক্ষণ করে। (৬. আল আন-আম : ৯২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمۡ يُوحَ إِلَيۡهِ شَيۡءٞ وَمَن قَالَ سَأُنزِلُ مِثۡلَ مَآ أَنزَلَ ٱللَّهُۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِي غَمَرَٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓاْ أَيۡدِيهِمۡ أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُۖ ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَايَٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ ٩٣
(৯৩) যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে অথবা যে ব্যক্তি বলে যে, “আমার প্রতি ওহী হয়েছে”, অথচ তার প্রতি কোনো প্রকার ওহী হয়নি, অথবা যে ব্যক্তি বলে যে, “আল্লাহ যে কুরআন অবতীর্ণ করেছেন, আমিও ঐ কুরআনের মতো অবতীর্ণ করতে পারি” সুতরাং তার চাইতে কে বেশি অন্যায়কারী? আপনি যদি ঐ মুহুর্তকে দেখতে পেতেন, যখন অন্যায়কারীরা মৃত্যু যন্ত্রণার মধ্যে থাকে ও ফেরেশতারা তাদের হাতকে প্রসারিত করে ও বলে যে, “তোমরা তোমাদের আত্মাকে বের করো! আজ তোমাদেরকে লাঞ্ছনাপূর্ণ শাস্তি দেওয়া হবে, যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলেছিলে আর তোমরা তাঁর বাণী সমূহ সম্পর্কে অহঙ্কার করেছিলে।” (৬. আল আন-আম : ৯৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ جِئۡتُمُونَا فُرَٰدَىٰ كَمَا خَلَقۡنَٰكُمۡ أَوَّلَ مَرَّةٖ وَتَرَكۡتُم مَّا خَوَّلۡنَٰكُمۡ وَرَآءَ ظُهُورِكُمۡۖ وَمَا نَرَىٰ مَعَكُمۡ شُفَعَآءَكُمُ ٱلَّذِينَ زَعَمۡتُمۡ أَنَّهُمۡ فِيكُمۡ شُرَكَٰٓؤُاْۚ لَقَد تَّقَطَّعَ بَيۡنَكُمۡ وَضَلَّ عَنكُم مَّا كُنتُمۡ تَزۡعُمُونَ ٩٤
(৯৪) পরকালে আমি তাদেরকে বলবো যে, “আজ তোমরা অবশ্যই আমার কাছে একাকী হয়ে এসেছো, যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যে গ্রন্থ দিয়েছিলাম, তোমরা ঐ গ্রন্থকে তোমাদের পিঠের পিছনে ফেলে এসেছো। আমি তোমাদের সঙ্গে তোমাদের সুপারিশ-কারীদেরকে দেখছি না, যাদেরকে তোমরা দাবি করতে যে, তারা তোমাদের মুক্তির ব্যাপারে আল্লাহর অংশীদার। আজ অবশ্যই তোমাদের মধ্যে ও অংশীদারদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে। তোমাদের থেকে ঐ অংশীদাররা উধাও হয়েছে, যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার দাবী করেছিলে।” (৬. আল আন-আম : ৯৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা