শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يَلۡبِسُوٓاْ إِيمَٰنَهُم بِظُلۡمٍ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡأَمۡنُ وَهُم مُّهۡتَدُونَ ٨٢
(৮২) যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে আর তাদের বিশ্বাসকে শিরক দ্বারা মিশ্রিত করে না, সুতরাং এদের জন্যেই আল্লাহর কাছে নিরাপত্তা রয়েছে আর এরাই হচ্ছে সুপথগামী। (৬. আল আন-আম : ৮২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَتِلۡكَ حُجَّتُنَآ ءَاتَيۡنَٰهَآ إِبۡرَٰهِيمَ عَلَىٰ قَوۡمِهِۦۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ ٨٣
(৮৩) এইগুলো হচ্ছে আমার যুক্তি, যা আমি ইব্রাহীমকে তাঁর জাতির বিরুদ্ধে দিয়েছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নত করি। নিশ্চয় আপনার প্রভু প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। (৬. আল আন-আম : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ كُلًّا هَدَيۡنَاۚ وَنُوحًا هَدَيۡنَا مِن قَبۡلُۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ٨٤
(৮৪) আমি ইব্রাহীমকে পুত্র হিসেবে ইসহাক ও নাতি হিসেবে ইয়াকুবকে দিয়েছিলাম। প্রত্যেককে আমি পথ প্রদর্শন করেছিলাম। ইতিপূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছিলাম। নূহের বংশধরদের মধ্যে থেকে দাউদ, সুলায়মান, আইয়ূব, ইউসুফ, মূসা আর হারূনকে আমি পথ প্রদর্শন করেছিলাম। এইভাবে আমি সৎকর্মীদেরকে পুরস্কার প্রদান করে থাকি। (৬. আল আন-আম : ৮৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَزَكَرِيَّا وَيَحۡيَىٰ وَعِيسَىٰ وَإِلۡيَاسَۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰلِحِينَ ٨٥
(৮৫) আর যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আর ইলয়াসকে আমি পথ প্রদর্শন করেছিলাম। এদের সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিলেন। (৬. আল আন-আম : ৮৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَيُونُسَ وَلُوطٗاۚ وَكُلّٗا فَضَّلۡنَا عَلَى ٱلۡعَٰلَمِينَ ٨٦
(৮৬) আর ইসমাঈল, আলইয়াসা, ইউনুস আর লূতকে আমি পথ প্রদর্শন করেছিলাম। এদের সবাইকে আমি বিশ্বজগতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। (৬. আল আন-আম : ৮৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمِنۡ ءَابَآئِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡ وَإِخۡوَٰنِهِمۡۖ وَٱجۡتَبَيۡنَٰهُمۡ وَهَدَيۡنَٰهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٨٧
(৮৭) তাঁদের পিতাদের, তাঁদের বংশধরদের আর তাঁদের ভাইদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম। আমি তাদেরকে নবী ও রসূল হিসেবে নির্বাচিত করেছিলাম। আমি তাদের সবাইকে সরল পথের দিকে পরিচালিত করেছিলাম। (৬. আল আন-আম : ৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۚ وَلَوۡ أَشۡرَكُواْ لَحَبِطَ عَنۡهُم مَّا كَانُواْ يَعۡمَلُونَ ٨٨
(৮৮) এই হচ্ছে আল্লাহর পথ-নির্দেশ। এ পথ-নির্দেশের দ্বারা তিনি তাঁর স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ দেখান। যদি নবী ও রসূলগণ আল্লাহর সাথে অংশীদার করতেন, তবে অবশ্যই তাঁদের সব ভালো কাজ ব্যর্থ হয়ে যেতো। (৬. আল আন-আম : ৮৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَۚ فَإِن يَكۡفُرۡ بِهَا هَٰٓؤُلَآءِ فَقَدۡ وَكَّلۡنَا بِهَا قَوۡمٗا لَّيۡسُواْ بِهَا بِكَٰفِرِينَ ٨٩
(৮৯) এরাই ঐ সকল সম্মানিত লোক ছিলেন, যাঁদেরকে আমি গ্রন্থ, কর্তৃত্ব আর নবুয়ত দিয়েছিলাম। সুতরাং এই আরবরা যদি এ কুরআনের প্রতি অবিশ্বাস করে, তবে অবশ্যই আমি এ কুরআনের জন্যে এমন এক জাতি নির্দিষ্ট করেছি, যারা এ কুরআনের প্রতি অবিশ্বাসী হবে না। (৬. আল আন-আম : ৮৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۖ فَبِهُدَىٰهُمُ ٱقۡتَدِهۡۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡعَٰلَمِينَ ٩٠
(৯০) এরাই ঐ সকল সম্মানিত লোক ছিলেন, যাঁদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। সুতরাং আপনিও তাঁদের পথ অনুসরণ করুন। আপনি বলুন, “আমি তোমাদের কাছে কুরআনের এই আহবানের জন্যে কোনো প্রতিদান চাই না। বস্তুত এ কুরআন হচ্ছে বিশ্বজগতের জন্যে একটি উপদেশ।” (৬. আল আন-আম : ৯০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা