শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصۡنَامًا ءَالِهَةً إِنِّيٓ أَرَىٰكَ وَقَوۡمَكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٧٤
(৭৪) যখন ইব্রাহীম তাঁর পিতা আযরকে বলেছিলেন যে, “তুমি কি মূর্তিদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছো? নিশ্চয় আমি তোমাকে ও তোমার জাতিকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি।” (৬. আল আন-আম : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَذَٰلِكَ نُرِيٓ إِبۡرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلِيَكُونَ مِنَ ٱلۡمُوقِنِينَ ٧٥
(৭৫) এইভাবে আমি ইব্রাহীমকে নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব দেখিয়েছিলাম, যেনো ইব্রাহীম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। (৬. আল আন-আম : ৭৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَلَمَّا جَنَّ عَلَيۡهِ ٱلَّيۡلُ رَءَا كَوۡكَبٗاۖ قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَآ أُحِبُّ ٱلۡأٓفِلِينَ ٧٦
(৭৬) তারপর যখন রাতের বেলায় ইব্রাহীমের উপরে অন্ধকার ছেয়ে আসলো, তখন তিনি একটি তারকা দেখতে পেলেন। ইব্রাহীম বললেন যে, “এই তারকাই আমার প্রভু!” তারপর যখন ঐ তারকা অস্ত গেলো, তখন তিনি বললেন, “আমি অস্তগামীদেরকে ভালোবাসি না।” (৬. আল আন-আম : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا رَءَا ٱلۡقَمَرَ بَازِغٗا قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمۡ يَهۡدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ ٱلۡقَوۡمِ ٱلضَّآلِّينَ ٧٧
(৭৭) তারপর যখন ইব্রাহীম চন্দ্রকে উদিত হতে দেখলেন, তিনি তখন বললেন, “এই চন্দ্রই আমার প্রভু!” কিন্তু যখন চন্দ্র অস্ত গেলো, তখন তিনি বললেন, “আমার প্রভু যদি আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আমি বিভ্রান্ত জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবো।” (৬. আল আন-আম : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا رَءَا ٱلشَّمۡسَ بَازِغَةٗ قَالَ هَٰذَا رَبِّي هَٰذَآ أَكۡبَرُۖ فَلَمَّآ أَفَلَتۡ قَالَ يَٰقَوۡمِ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ ٧٨
(৭৮) তারপর যখন ইব্রাহীম সূর্যকে উদিত হতে দেখলেন, তখন তিনি বললেন, “এই সূর্যই আমার প্রভু, এটি সব চাইতে বড়!” কিন্তু যখন সূর্য অস্ত গেলো, তখন তিনি বললেন, “হে আমার জাতি, তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার করো, নিশ্চয় আমি তাদের থেকে মুক্ত। (৬. আল আন-আম : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنِّي وَجَّهۡتُ وَجۡهِيَ لِلَّذِي فَطَرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ حَنِيفٗاۖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ٧٩
(৭৯) নিশ্চয় আমি একনিষ্ঠ ভাবে তাঁর দিকে আমার মুখ ফিরাচ্ছি, যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন আর আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই।” (৬. আল আন-আম : ৭৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَحَآجَّهُۥ قَوۡمُهُۥۚ قَالَ أَتُحَٰٓجُّوٓنِّي فِي ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنِۚ وَلَآ أَخَافُ مَا تُشۡرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّي شَيۡـٔٗاۚ وَسِعَ رَبِّي كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ أَفَلَا تَتَذَكَّرُونَ ٨٠
(৮০) ইব্রাহীমের জাতি তাঁর সঙ্গে বিতর্ক শুরু করলো। ইব্রাহীম বললেন, “তোমরা কি আমার সঙ্গে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো, অথচ অবশ্যই তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন? আর আমি তাদেরকে একটুও ভয় করি না, যাদেরকে তোমরা তাঁর সাথে অংশীদার করছো। যদি আমার প্রভু আমার জন্যে ক্ষতি করার ইচ্ছা করেন তবে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমার প্রভু প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে আছেন। তবুও কি তোমরা চিন্তা করবে না? (৬. আল আন-আম : ৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَيۡفَ أَخَافُ مَآ أَشۡرَكۡتُمۡ وَلَا تَخَافُونَ أَنَّكُمۡ أَشۡرَكۡتُم بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗاۚ فَأَيُّ ٱلۡفَرِيقَيۡنِ أَحَقُّ بِٱلۡأَمۡنِۖ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٨١
(৮১) যাদেরকে তোমরা আল্লাহর সাথে অংশীদার করো, কেমন করে আমি তাদেরকে ভয় করবো? অথচ যে অংশীদার সম্পর্কে আল্লাহ তোমাদের কাছে কোনো সনদ প্রেরণ করেননি, যখন তোমরা আল্লাহর সঙ্গে তাদেরকে অংশীদার করো, তখন তোমরা আল্লাহকে কোনো ভয় করো না। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাসী দল ও অবিশ্বাসী দল, এই দুই দলের মধ্যে কোন দল নির্ভয়ে থাকার বেশি উপযুক্ত, যদি তোমরা জেনে থাকো, তবে তোমরা আমাকে তা বলো?” (৬. আল আন-আম : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা