শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَكَذَٰلِكَ فَتَنَّا بَعۡضَهُم بِبَعۡضٖ لِّيَقُولُوٓاْ أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيۡهِم مِّنۢ بَيۡنِنَآۗ أَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِٱلشَّٰكِرِينَ ٥٣
(৫৩) এইভাবে আমি তাদের এক দলকে অন্য দলের দ্বারা পরীক্ষা করে থাকি, যেনো অবিশ্বাসীরা বলে যে, “এরাই কি ঐ সকল গরীব বিশ্বাসীগণ, যাদেরকে আমাদের মধ্যে থেকে আল্লাহ অনুগ্রহ করলেন?” তাহলে তাদের ধারনা কি এই যে, আল্লাহ কৃতজ্ঞদের সম্পর্কে ভালো জানেন না? (৬. আল আন-আম : ৫৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِنَا فَقُلۡ سَلَٰمٌ عَلَيۡكُمۡۖ كَتَبَ رَبُّكُمۡ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَ أَنَّهُۥ مَنۡ عَمِلَ مِنكُمۡ سُوٓءَۢا بِجَهَٰلَةٖ ثُمَّ تَابَ مِنۢ بَعۡدِهِۦ وَأَصۡلَحَ فَأَنَّهُۥ غَفُورٞ رَّحِيمٞ ٥٤
(৫৪) যারা আমার বাণী সমূহের প্রতি বিশ্বাস করে, তারা যখন আপনার কাছে আসে, তখন আপনি তাদেরকে বলুন, “তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রভু তোমাদের প্রতি করুণা করাকে, তাঁর নিজের উপরে লিখে নিয়েছেন; যে ব্যক্তি তোমাদের মধ্যে অজ্ঞতার কারনে পাপ কাজ করে, তারপর ঐ পাপ কাজ করার পরে তওবা করে নেয় ও সৎকাজ করে, তবে আল্লাহ তো তোমাদের প্রতি ক্ষমাশীল, করুণাময়।” (৬. আল আন-আম : ৫৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ وَلِتَسۡتَبِينَ سَبِيلُ ٱلۡمُجۡرِمِينَ ٥٥
(৫৫) এইভাবে আমি আমার বাণী সমূহ বিশদভাবে বর্ণনা করি, যেনো অপরাধীদের পথ ও বিশ্বাসীদের পথ সুস্পষ্ট হয়ে উঠে। (৬. আল আন-আম : ৫৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۚ قُل لَّآ أَتَّبِعُ أَهۡوَآءَكُمۡ قَدۡ ضَلَلۡتُ إِذٗا وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُهۡتَدِينَ ٥٦
(৫৬) আপনি বলুন, “আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা উপাসনা করো, নিশ্চয় তাদেরকে উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে।” আপনি বলুন, “আমি তোমাদের খেয়াল-খুশির অনুসরণ করি না, কেননা তখন আমি অবশ্যই পথভ্রষ্ট হবো ও আমি সুপথগামীদের অন্তর্ভুক্ত থাকবো না।” (৬. আল আন-আম : ৫৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قُلۡ إِنِّي عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَكَذَّبۡتُم بِهِۦۚ مَا عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦٓۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ يَقُصُّ ٱلۡحَقَّۖ وَهُوَ خَيۡرُ ٱلۡفَٰصِلِينَ ٥٧
(৫৭) আপনি বলুন, “নিশ্চয় আমি আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপরে রয়েছি, অথচ তোমরা সেই বিষয়কে মিথ্যা বলছো। আমার কাছে ঐ শাস্তি নেই, যে শাস্তি তোমরা দ্রুত ঘটাতে চাচ্ছো। নিশ্চয় সিদ্ধান্ত কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো অধিকারে নয়। আল্লাহ সত্য বর্ণনা করেন আর তিনিই শ্রেষ্ঠ মীমাংসাকারী।” (৬. আল আন-আম : ৫৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قُل لَّوۡ أَنَّ عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦ لَقُضِيَ ٱلۡأَمۡرُ بَيۡنِي وَبَيۡنَكُمۡۗ وَٱللَّهُ أَعۡلَمُ بِٱلظَّٰلِمِينَ ٥٨
(৫৮) আপনি বলুন, “যদি এমন হতো যে, আমার কাছে ঐ শাস্তি থাকতো, যা তোমরা দ্রুত ঘটাতে চাচ্ছো, তাহলে অবশ্যই আমার মধ্যে ও তোমাদের মধ্যে সব বিষয়ের মীমাংসা হয়ে যেতো। আল্লাহ অন্যায়কারীদের সম্পর্কে ভালোই জানেন।” (৬. আল আন-আম : ৫৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

۞وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَۚ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٖ فِي ظُلُمَٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٖ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ ٥٩
(৫৯) অদৃশ্যের চাবি তাঁর কাছেই রয়েছে, তিনি ছাড়া কেউ এ অদৃশ্য সম্পর্কে জানে না। স্থলে ও সমুদ্রে যা কিছু আছে, তিনি তা জানেন। গাছের কোনো একটি পাতাও পড়ে না, যা তিনি জানেন না। মাটির অন্ধকারের মধ্যে একটি শস্যকণা, কোনো আর্দ্র দ্রব্য ও কোনো শুস্ক দ্রব্য এমন নেই যে, তা সুস্পষ্ট গ্রন্থের মধ্যে লিখিত নেই। (৬. আল আন-আম : ৫৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা