শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞إِنَّمَا يَسۡتَجِيبُ ٱلَّذِينَ يَسۡمَعُونَۘ وَٱلۡمَوۡتَىٰ يَبۡعَثُهُمُ ٱللَّهُ ثُمَّ إِلَيۡهِ يُرۡجَعُونَ ٣٦
(৩৬) নিশ্চয় আল্লাহর প্রতি কেবল মাত্র তারাই সাড়া দেয়, যারা কুরআনকে মনোযোগ দিয়ে শুনে। বস্তুত মৃতদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন, তারপর তাঁর দিকেই তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে। (৬. আল আন-আম : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةٗ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ٣٧
(৩৭) তারা বলে, “কেনো তাঁর কাছে তাঁর প্রভুর পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না?” আপনি বলুন, “নিশ্চয় আল্লাহ নিদর্শন অবতীর্ণ করতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশ লোক এর পরিণাম জানে না।” (৬. আল আন-আম : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا طَٰٓئِرٖ يَطِيرُ بِجَنَاحَيۡهِ إِلَّآ أُمَمٌ أَمۡثَالُكُمۚ مَّا فَرَّطۡنَا فِي ٱلۡكِتَٰبِ مِن شَيۡءٖۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمۡ يُحۡشَرُونَ ٣٨
(৩৮) পৃথিবীর মধ্যে এমন কোনো জীব নেই আর দুই ডানার সাহায্যে উড়ে এমন কোনো উড়ন্ত পাখী নেই, যারা তোমাদের মতো এক একটি শ্রেণী নয়। আমি লাওহে মাহফুজে গ্রন্থের মধ্যে কোনো কিছুই লিখতে ছাড়িনি। তারপর তাদের প্রভুর দিকে তাদের সবাইকে একত্রিত করা হবে। (৬. আল আন-আম : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا صُمّٞ وَبُكۡمٞ فِي ٱلظُّلُمَٰتِۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضۡلِلۡهُ وَمَن يَشَأۡ يَجۡعَلۡهُ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٣٩
(৩৯) যারা আমার বাণী সমূহকে মিথ্যা বলে, তারা বধির ও বোবা, তারা ঘোর অন্ধকারে মধ্যে রয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সরল পথের উপরে প্রতিষ্ঠিত করেন। (৬. আল আন-আম : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ أَوۡ أَتَتۡكُمُ ٱلسَّاعَةُ أَغَيۡرَ ٱللَّهِ تَدۡعُونَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٤٠
(৪০) আপনি বলুন, “তোমরা কি ভেবে দেখেছো যে, আল্লাহর শাস্তি তোমাদের উপরে যদি এসে পড়ে অথবা তোমাদের কাছে কিয়ামত উপস্থিত হয়, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? (৬. আল আন-আম : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلۡ إِيَّاهُ تَدۡعُونَ فَيَكۡشِفُ مَا تَدۡعُونَ إِلَيۡهِ إِن شَآءَ وَتَنسَوۡنَ مَا تُشۡرِكُونَ ٤١
(৪১) বরং তোমরা কেবল মাত্র তাঁকেই ডাকবে। সুতরাং আল্লাহ যদি ইচ্ছা করেন, তবে আল্লাহ তা দূর করে দিবেন, যে শাস্তির ভয়ের কারণে তোমরা তাঁকে ডাকো। আর তোমরা যাদেরকে অংশীদার করো, তখন তোমরা তাদেরকে ভুলে যাবে।” (৬. আল আন-আম : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَأَخَذۡنَٰهُم بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَتَضَرَّعُونَ ٤٢
(৪২) অবশ্যই আমি আপনার পূর্ববর্তী জাতির প্রতি বহু রসূলকে প্রেরণ করেছিলাম। তারপর আমি অভাব-অনটন ও রোগ-ব্যধি দ্বারা তাদেরকে পাকড়াও করেছিলাম, যেনো তারা আমার প্রতি বিনীত হয়। (৬. আল আন-আম : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَوۡلَآ إِذۡ جَآءَهُم بَأۡسُنَا تَضَرَّعُواْ وَلَٰكِن قَسَتۡ قُلُوبُهُمۡ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ مَا كَانُواْ يَعۡمَلُونَ ٤٣
(৪৩) সুতরাং তখন তারা কেনো আমার প্রতি বিনীত হলো না, যখন আমার পক্ষ থেকে তাদের উপরে দুর্দশা এসেছিলো? বস্তুত তাদের অন্তর সমূহ কঠিন হয়ে উঠলো আর যে কাজ তারা করছিলো, শয়তান তাদের কাছে ঐ কাজকে সুশোভিত করে তুললো। (৬. আল আন-আম : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦ فَتَحۡنَا عَلَيۡهِمۡ أَبۡوَٰبَ كُلِّ شَيۡءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُواْ بِمَآ أُوتُوٓاْ أَخَذۡنَٰهُم بَغۡتَةٗ فَإِذَا هُم مُّبۡلِسُونَ ٤٤
(৪৪) তারপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিলো, যখন তারা ঐ উপদেশকে ভুলে গেলো, তখন তাদের জন্যে আমি জীবন উপভোগের জন্যে সব কিছুর দরজা খুলে দিলাম। এমনকি যা তাদেরকে দেওয়া হয়েছিলো, ঐ কারণে যখন তারা আনন্দে মেতে উঠেছিলো, তখন আমি তাদেরকে হঠাৎ করে পাকড়াও করলাম। ফলে তখন তারা হতাশ হয়ে গেলো। (৬. আল আন-আম : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা