শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


بَلۡ بَدَا لَهُم مَّا كَانُواْ يُخۡفُونَ مِن قَبۡلُۖ وَلَوۡ رُدُّواْ لَعَادُواْ لِمَا نُهُواْ عَنۡهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ٢٨
(২৮) বরং তারা ইতিপূর্বে মানুষের কাছে যা গোপন করেছিলো, সেই দিন তা তাদের কাছে প্রকাশ হয়ে যাবে। আর যদিও তাদেরকে পৃথিবীতে পুনরায় ফেরত পাঠানো হয়, তারা ঐ দিকেই ফিরে যেতো, যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিলো। নিশ্চয় তারা মিথ্যাবাদী। (৬. আল আন-আম : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُوٓاْ إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ ٢٩
(২৯) তারা বলে, “আমাদের এই পার্থিব জীবন ব্যতীত অন্য কোনো জীবন নেই। আমরা পুনরায় জীবিত হবো না।” (৬. আল আন-আম : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ تَرَىٰٓ إِذۡ وُقِفُواْ عَلَىٰ رَبِّهِمۡۚ قَالَ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۚ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ٣٠
(৩০) যদি আপনি ঐ সময় তাদেরকে দেখতে পেতেন, যখন তাদেরকে তাদের প্রভুর সামনে দাঁড় করানো হবে, আল্লাহ বলবেন, “এই দ্বিতীয় জীবন কি সত্য নয়?” তারা বলবে, “হাঁ অবশ্যই সত্য, আমাদের প্রভুর শপথ!” আল্লাহ বলবেন, “তবে তোমাদের অবিশ্বাসের কারণে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো।” (৬. আল আন-আম : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ قَالُواْ يَٰحَسۡرَتَنَا عَلَىٰ مَا فَرَّطۡنَا فِيهَا وَهُمۡ يَحۡمِلُونَ أَوۡزَارَهُمۡ عَلَىٰ ظُهُورِهِمۡۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ ٣١
(৩১) যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে অস্বীকার করে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। এমনকি যখন তাদের কাছে হঠাৎ করে কিয়ামত এসে যাবে, তখন তারা বলবে, “হায় আমাদের আফসোস! এ বিষয়ে আমরা কতই না অবহেলা করেছি!” তারা তাদের বোঝা তাদের পিঠে বহন করবে। সাবধান! তারা যা বহন করবে, তা অবশ্যই অতি নিকৃষ্ট বোঝা। (৬. আল আন-আম : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَعِبٞ وَلَهۡوٞۖ وَلَلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ ٣٢
(৩২) পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত অন্য কিছুই নয়। আর যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্যে পরকালের আবাসই শ্রেষ্ঠ। তবে কি তোমরা কুরআনকে বুঝো না? (৬. আল আন-আম : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَدۡ نَعۡلَمُ إِنَّهُۥ لَيَحۡزُنُكَ ٱلَّذِي يَقُولُونَۖ فَإِنَّهُمۡ لَا يُكَذِّبُونَكَ وَلَٰكِنَّ ٱلظَّٰلِمِينَ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ ٣٣
(৩৩) আমি অবশ্যই জানি যে, তারা যা বলে, নিশ্চয় তা আপনাকে কষ্ট দেয়। সুতরাং নিশ্চয় তারা আপনাকে মিথ্যাবাদী বলে না, বরং এই অন্যায়কারীরা আল্লাহর বাণী সমূহকেই অস্বীকার করে। (৬. আল আন-আম : ৩৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ كُذِّبَتۡ رُسُلٞ مِّن قَبۡلِكَ فَصَبَرُواْ عَلَىٰ مَا كُذِّبُواْ وَأُوذُواْ حَتَّىٰٓ أَتَىٰهُمۡ نَصۡرُنَاۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ وَلَقَدۡ جَآءَكَ مِن نَّبَإِيْ ٱلۡمُرۡسَلِينَ ٣٤
(৩৪) অবশ্যই আপনার পূর্বেও বহু রসূলকে মিথ্যাবাদী বলা হয়েছে। কিন্তু যে সকল কারণে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছিলো ও তাদেরকে যন্ত্রণা দেওয়া হয়েছিলো, তাঁরা ওর উপরে ধৈর্য্যধারণ করেছিলেন, যে পর্যন্ত না, আমার সাহায্য তাদের কাছে এসেছিলো। আল্লাহর বাণী সমূহকে কেউ পরিবর্তন করতে পারে না। অবশ্যই আপনার কাছে প্রেরিত রসূলদের সম্পর্কে সত্য সংবাদ এসেছে। (৬. আল আন-আম : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن كَانَ كَبُرَ عَلَيۡكَ إِعۡرَاضُهُمۡ فَإِنِ ٱسۡتَطَعۡتَ أَن تَبۡتَغِيَ نَفَقٗا فِي ٱلۡأَرۡضِ أَوۡ سُلَّمٗا فِي ٱلسَّمَآءِ فَتَأۡتِيَهُم بِـَٔايَةٖۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمۡ عَلَى ٱلۡهُدَىٰۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡجَٰهِلِينَ ٣٥
(৩৫) যদি তাদের ফিরে যাওয়া আপনার কাছে কষ্টকর মনে হয়, তবে আপনি যদি সমর্থ হন যে, ভূগর্ভের মধ্যে একটি সুড়ঙ্গ পথ অনুসন্ধান করতে অথবা আকাশের মধ্যে একটি সিড়ি অনুসন্ধান করতে, তাহলে সেখান থেকে আপনি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুন! আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে অবশ্যই তিনি তাদের সবাইকে সরল পথের উপর সমবেত করতেন। সুতরাং আপনি অজ্ঞদের অন্তর্ভুক্ত হবেন না। (৬. আল আন-আম : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা