(১৯) আপনি বলুন “সাক্ষ্যদানের ক্ষেত্রে সর্বশ্রেষ্ট জিনিস কী?” আপনি বলুন, “আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। এই কুরআন আমার নিকট ওহী করা হয়েছে, যেনো আমি এ কুরআনের দ্বারা তোমাদেরকে সতর্ক করতে পারি এবং আমি তাকে সতর্ক করতে পারি যার কাছে এ কুরআন পৌঁছে যায়। তোমরা কি এই সাক্ষ্য দাও যে, আল্লাহর সঙ্গে অন্য আরো উপাস্য আছে?” আপনি বলুন, “আমি এই সাক্ষ্য দেই না।” আপনি বলুন, “কেবল মাত্র আল্লাহই একমাত্র উপাস্য। আর তোমরা যে সব বিষয়কে অংশীদার করো, নিশ্চয় আমি তা থেকে মুক্ত।” (৬. আল আন-আম : ১৯)
- ব্যাখ্যা
(২০) যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনে, যেমন তারা তাদের নিজেদের সন্তানদেরকে চিনে। সুতরাং যারা তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না। (৬. আল আন-আম : ২০)
- ব্যাখ্যা
(২১) যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর বাণী সমূহকে মিথ্যা বলে, তার চাইতে কে বেশী অন্যায়কারী? নিশ্চয় যারা অন্যায়কারী, তারা কখনোই সফল হবে না। (৬. আল আন-আম : ২১)
- ব্যাখ্যা
(২২) একদিন আমি তাদের সবাইকে একত্রিত করবো। তারপর যারা আমার সাথে অংশীদার করেছিলো, তাদেরকে আমি বলবো যে, “তোমাদের ঐসব অংশীদার দেবতারা কোথায়, যাদেরকে তোমরা আমার সাথে অংশীদার করেছিলে?” (৬. আল আন-আম : ২২)
- ব্যাখ্যা
(২৪) আপনি দেখুন, কিভাবে তারা তাদের নিজেদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। আর তারা যে মিথ্যা দেবতা উদ্ভাবন করেছিলো, আজ তা তাদের থেকে উধাও হয়ে গেছে। (৬. আল আন-আম : ২৪)
- ব্যাখ্যা
(২৫) তাদের মধ্যে অনেকে কুরআনকে শুনবার উদ্দেশ্যে আপনার দিকে কান পাতে। আমি তাদের অন্তরের উপরে আবরণ রেখে দিয়েছি, যেনো তারা এ কুরআনকে না বুঝে এবং তাদের কানের মধ্যে বোঝা রেখে দিয়েছি, যেনো তারা কুরআনকে না শুনে। যদিও তারা প্রত্যেকটি নিদর্শন প্রত্যক্ষ করে, তবুও তারা এ নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস করে না। এমনকি যখন তারা আপনার কাছে আসে, তখন তারা আপনার সঙ্গে কুরআন সম্পর্কে তর্ক করে। যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে তারা বলে, “এ কুরআন আগের দিনের গল্প-কাহিনী ব্যতীত অন্য কিছুই নয়।” (৬. আল আন-আম : ২৫)
- ব্যাখ্যা
(২৬) তারা এ কুরআন থেকে অন্যকে বাধা প্রদান করে এবং তারা নিজেরাও এ কুরআন থেকে পলায়ন করে। তারা তাদের নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে ধ্বংস করে না, কিন্তু তারা তা বুঝে না। (৬. আল আন-আম : ২৬)
- ব্যাখ্যা
(২৭) আপনি যদি সেই সময় তাদেরকে দেখতে পেতেন, যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে যে, “হায় আমাদের আফসোস! যদি আমরা পৃথিবীতে পুনরায় ফিরে যেতে পারতাম, তাহলে আমরা আমাদের প্রভুর বাণী সমূহকে মিথ্যা বলতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম!” (৬. আল আন-আম : ২৭)
- ব্যাখ্যা