শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَوۡ جَعَلۡنَٰهُ مَلَكٗا لَّجَعَلۡنَٰهُ رَجُلٗا وَلَلَبَسۡنَا عَلَيۡهِم مَّا يَلۡبِسُونَ ٩
(৯) আমি যদি কোনো ফেরেশতাকে রসূল বানাতাম ও মানুষের নিকট প্রেরণ করতাম, তবে অবশ্যই আমি তাকে পুরুষের আকারেই বানাতাম। আর আমি অবিশ্বাসীদের জন্যে ঐ বিষয়কে সন্দেহযুক্ত করতাম, যে বিষয়ে তারা এখনো সন্দেহ করছে। (৬. আল আন-আম : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ١٠
(১০) অবশ্যই আপনার পূর্বেও রসূলগণকে উপহাস করা হয়েছিলো। সুতরাং তাদের মধ্যে যারা উপহাস করেছিলো, তাদেরকে ঐ শাস্তি বেষ্টন করে নিলো, যা নিয়ে তারা উপহাস করেছিলো। (৬. আল আন-আম : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ ٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ ١١
(১১) আপনি বলুন, “তোমরা পৃথিবীর মধ্যে পরিভ্রমণ করো, তারপর তোমরা চেয়ে দেখো, রসূলদের প্রতি মিথ্যা আরোপকারীদের পরিণাম কেমন হয়েছিলো।” (৬. আল আন-আম : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُل لِّمَن مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُل لِّلَّهِۚ كَتَبَ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۚ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ ١٢
(১২) আপনি বলুন, “নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, এইসব কার জন্যে?” আপনি বলুন, “এইসব কিছুই আল্লাহর জন্যে।” আল্লাহ মানুষের উপরে করুণা করাকে নিজের উপরে লিপিবদ্ধ করে নিয়েছেন। তিনি অবশ্যই কিয়ামতের দিনে তোমাদের সবাইকে একত্রিত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং যারা তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা এই সত্যের প্রতি বিশ্বাস করবে না। (৬. আল আন-আম : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَلَهُۥ مَا سَكَنَ فِي ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ١٣
(১৩) রাতের মধ্যে ও দিনের বেলায় যা কিছু বিশ্বজগতে শান্তিতে বসবাস করে, সব কিছুই তাঁর অধিকার-ভুক্ত। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (৬. আল আন-আম : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيّٗا فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَهُوَ يُطۡعِمُ وَلَا يُطۡعَمُۗ قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَكُونَ أَوَّلَ مَنۡ أَسۡلَمَۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ١٤
(১৪) আপনি বলুন, “আমি কি আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করবো? অথচ তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের আদি স্রষ্টা। আর তিনি সকল প্রাণীকে খাওয়ান, অথচ তাঁকে খাওয়ানো হয় না।” আপনি বলুন, “নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যে, যারা আল্লাহর প্রতি আ‌ত্মসমর্পণ করে, আমি তাদের মধ্যে অগ্রগামী হয়ে যাই।” আমাকে আরো বলা হয়েছে যে, “আপনি অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না।” (৬. আল আন-আম : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ١٥
(১৫) আপনি বলুন, “আমি যদি আমার প্রভুর অবাধ্যতা করি, তবে নিশ্চয় আমি এক মহা দিনের শাস্তির ভয় করি।” (৬. আল আন-আম : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّن يُصۡرَفۡ عَنۡهُ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمَهُۥۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ ١٦
(১৬) সেই দিন যাকে শাস্তি থেকে সরিয়ে রাখা হবে, তবে সেই দিন আল্লাহ তাকে অবশ্যই করুণা করবেন। আর এ এক সুস্পষ্ট সাফল্য। (৬. আল আন-আম : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن يَمۡسَسۡكَ ٱللَّهُ بِضُرّٖ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يَمۡسَسۡكَ بِخَيۡرٖ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ١٧
(১৭) আল্লাহ যদি আপনাকে কষ্ট দান করেন, তবে ঐ কষ্টকে অপসারণকারী তিনি ব্যতীত আর অন্য কেউ নেই। আর যদি তিনি আপনাকে কল্যাণ দান করেন, তবে তিনিই তো সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৬. আল আন-আম : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ ١٨
(১৮) আল্লাহ তাঁর স্বীয় বান্দাদের উপরে ক্ষমতাশীল। বস্তুত তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। (৬. আল আন-আম : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা