শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞يَوۡمَ يَجۡمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبۡتُمۡۖ قَالُواْ لَا عِلۡمَ لَنَآۖ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ ١٠٩
(১০৯) যেদিন আল্লাহ রসূলগণকে একত্রিত করবেন, তারপর বলবেন যে, “তোমাদেরকে কী উত্তর দেওয়া হয়েছিলো?” তাঁরা বলবেন, “আমাদের কিছুই জানা নেই, নিশ্চয় আপনিই অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত।” (৫. আল মায়েদাহ : ১০৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱذۡكُرۡ نِعۡمَتِي عَلَيۡكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذۡ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلۡقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗاۖ وَإِذۡ عَلَّمۡتُكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَۖ وَإِذۡ تَخۡلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ بِإِذۡنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِيۖ وَتُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ بِإِذۡنِيۖ وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ وَإِذۡ كَفَفۡتُ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَنكَ إِذۡ جِئۡتَهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ ١١٠
(১১০) যখন আল্লাহ বলবেন, “হে মারইয়ামের পুত্র ঈসা! তুমি তোমার প্রতি ও তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহকে স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মা দিয়ে সাহায্য করেছি, তুমি মানুষের সঙ্গে কথা বলেছিলে দোলনায় থাকা কালে ও পরিণত বয়সেও, যখন আমি তোমাকে গ্রন্থ, জ্ঞান, তাওরাত ও ইঞ্জীল শিখিয়েছিলাম, যখন তুমি মাটি দিয়ে পাখীর মতো আকৃতি তৈরী করতে, তারপর তুমি তাতে ফুঁ দিতে, তখন আমার অনুমতিতে তা পাখী হয়ে যেতো, তুমি জন্মান্ধকে ও কুষ্ঠ রোগীকে আমার অনুমতিতে আরোগ্য করতে, যখন তুমি আমার অনুমতিতে মৃতকে জীবিত রূপে বের করতে, যখন আমি ইসরাঈল বংশীয় লোকদেরকে তোমার থেকে নিরস্ত্র করেছিলাম, যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিলে।” তারপর যারা তাদের মধ্যে আল্লাহর প্রতি অবিশ্বাস করেছিলো, তারা বলেছিলো যে, “নিশ্চয় এটা স্পষ্ট জাদু ছাড়া অন্য কিছুই নয়।” (৫. আল মায়েদাহ : ১১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ أَوۡحَيۡتُ إِلَى ٱلۡحَوَارِيِّـۧنَ أَنۡ ءَامِنُواْ بِي وَبِرَسُولِي قَالُوٓاْ ءَامَنَّا وَٱشۡهَدۡ بِأَنَّنَا مُسۡلِمُونَ ١١١
(১১১) যখন আমি ঈসার সাথীদের কাছে প্রত্যাদেশ দিয়েছিলাম যে, “তোমরা আমার প্রতি ও আমার রসূলের প্রতি বিশ্বাস করো।” তারা বলেছিলো, “আমরা উভয়ের প্রতি বিশ্বাস করলাম আর আপনি সাক্ষী থাকুন যে, আমরা অনুগত হয়েছি।” (৫. আল মায়েদাহ : ১১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ ٱلۡحَوَارِيُّونَ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ هَلۡ يَسۡتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيۡنَا مَآئِدَةٗ مِّنَ ٱلسَّمَآءِۖ قَالَ ٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ١١٢
(১১২) যখন ঈসার সাথীরা বলেছিলো, “হে মারইয়ামের পুত্র ঈসা! আপনার প্রভু কি আমাদের জন্যে আকাশ থেকে খাদ্য পূর্ণ পাত্র অবতীর্ণ করতে সক্ষম?” ঈসা বলেছিলেন, “তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো।” (৫. আল মায়েদাহ : ১১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ نُرِيدُ أَن نَّأۡكُلَ مِنۡهَا وَتَطۡمَئِنَّ قُلُوبُنَا وَنَعۡلَمَ أَن قَدۡ صَدَقۡتَنَا وَنَكُونَ عَلَيۡهَا مِنَ ٱلشَّٰهِدِينَ ١١٣
(১১৩) ঈসার সাথীরা বলেছিলো, “আমরা চাই যে, আমরা যেনো তা থেকে আহার করি। আর যেনো আমাদের অন্তর সমূহ পরিতৃপ্ত হয়। আর আমরা যেনো জানতে পারি যে, অবশ্যই আপনি আমাদেরকে সত্য বলেছেন। আর আমরা যেনো এই বিষয়ের উপর সাক্ষীদের অন্তর্ভুক্ত হতে পারি।” (৫. আল মায়েদাহ : ১১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা