শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُواْ حَسۡبُنَا مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡلَمُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ ١٠٤
(১০৪) যখন তাদেরকে বলা হয়, “আল্লাহ যে কুরআন অবতীর্ণ করেছেন, তোমরা ঐ কুরআনের দিকে ও রসূলের দিকে এসো।” তখন তারা বলে, “আমাদের জন্যে তাই যথেষ্ট, যার উপরে আমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে পেয়েছি।” যদিও তাদের পিতৃ-পুরুষরা এমন ছিলো যে, তারা কিছুই জানতো না আর তারা সৎপথ প্রাপ্ত ছিলো না, তবুও কি তারা জিদের উপর অটল থাকবে? (৫. আল মায়েদাহ : ১০৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَيۡكُمۡ أَنفُسَكُمۡۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهۡتَدَيۡتُمۡۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ١٠٥
(১০৫) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমাদের উপরে তোমাদের নিজেদের চিন্তার দায়িত্ব রয়েছে। যদি তোমরা আল্লাহর পথ-নির্দেশ মেনে চলো, তবে যে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন। (৫. আল মায়েদাহ : ১০৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ شَهَٰدَةُ بَيۡنِكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ حِينَ ٱلۡوَصِيَّةِ ٱثۡنَانِ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ أَوۡ ءَاخَرَانِ مِنۡ غَيۡرِكُمۡ إِنۡ أَنتُمۡ ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَأَصَٰبَتۡكُم مُّصِيبَةُ ٱلۡمَوۡتِۚ تَحۡبِسُونَهُمَا مِنۢ بَعۡدِ ٱلصَّلَوٰةِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِي بِهِۦ ثَمَنٗا وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰ وَلَا نَكۡتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلۡأٓثِمِينَ ١٠٦
(১০৬) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমাদের মধ্যে যখন কারো উপরে মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন ওছিয়ত করার সময়ে, দুইজন ন্যায় পরায়ণ মানুষকে তোমাদের মুসলিমদের মধ্যে থেকে তোমরা সাক্ষী রাখো। যদি তোমরা দেশের মধ্যে ভ্রমণে থাকো ও তোমাদের কারো উপরে মৃত্যুর সময় উপস্থিত হয় আর তোমরা কোনো মুসলমানকে সাক্ষী হিসেবে না পাও, তাহলে অপর দুইজন তোমাদের বাইরের অমুসলিমদের মধ্যে থেকে তোমরা সাক্ষী রাখো। যদি তোমরা উভয় সাক্ষীকে সন্দেহ করো, তবে তোমরা এই দুইজন সাক্ষীকে নামাযের পরে ধরে রাখবে। তখন তারা উভয়ে আল্লাহর নামে শপথ করুক যে, “আমরা এ শপথকে কোনো মূল্যেই কারো কাছে বিক্রি করবো না, যদিও বা সে আমাদের নিকট আ‌ত্মীয় হয়। আর আমরা আল্লাহর নামে করা সাক্ষ্যকে গোপন করবো না। কেননা এমন করলে, নিশ্চয় তখন আমরা পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।” (৫. আল মায়েদাহ : ১০৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَإِنۡ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسۡتَحَقَّآ إِثۡمٗا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسۡتَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡأَوۡلَيَٰنِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ لَشَهَٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَٰدَتِهِمَا وَمَا ٱعۡتَدَيۡنَآ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ ١٠٧
(১০৭) তারপর যদি জানা যায় যে, তাদের প্রথম দুইজন সাক্ষীই মিথ্যা বলে নিজেদের উপর পাপের বোঝা চাপিয়ে নিয়েছে, তবে যে মৃতু ব্যক্তির পরিবারের উপর প্রথম দুইজন সাক্ষীর দ্বারা স্বার্থ নষ্ট হয়েছে, এদের দুইজনের স্থলে অপর দুইজন ঐ মৃতু ব্যক্তির নিকটতমদের মধ্যে থেকে সাক্ষী হিসেবে দাঁড়াক। তখন তারা আল্লাহর নামে শপথ করুক যে, “অবশ্যই আমাদের দুইজনের সাক্ষ্য অধিক সত্য, ঐ প্রথম দুইজনের সাক্ষ্যের চাইতে আর আমরা সীমালঙ্ঘন করিনি। কেননা নিশ্চয় তখন আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।” (৫. আল মায়েদাহ : ১০৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يَأۡتُواْ بِٱلشَّهَٰدَةِ عَلَىٰ وَجۡهِهَآ أَوۡ يَخَافُوٓاْ أَن تُرَدَّ أَيۡمَٰنُۢ بَعۡدَ أَيۡمَٰنِهِمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱسۡمَعُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ١٠٨
(১০৮) এটি নিকটতম উপায় যে, ঐ প্রথম দুইজন সাক্ষী প্রথমেই সঠিক ভাবে সাক্ষ্য দিবে। অথবা ঐ প্রথম দুইজন সাক্ষী আশঙ্কা করবে যে, যদি তারা মিথ্যা সাক্ষ্য দেয়, তবে তাদের কাছ থেকে প্রথমবার শপথ নেওয়ার পরেও, পুনরায় শপথ নেওয়া হবে। তোমরা আল্লাহকে ভয় করো ও কুরআনকে মনোযোগ দিয়ে শুনো। বস্তুত আল্লাহ অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না। (৫. আল মায়েদাহ : ১০৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা