শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أُحِلَّ لَكُمۡ صَيۡدُ ٱلۡبَحۡرِ وَطَعَامُهُۥ مَتَٰعٗا لَّكُمۡ وَلِلسَّيَّارَةِۖ وَحُرِّمَ عَلَيۡكُمۡ صَيۡدُ ٱلۡبَرِّ مَا دُمۡتُمۡ حُرُمٗاۗ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ٩٦
(৯৬) তোমাদের জন্যে সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য বৈধ করা হয়েছে। তা তোমাদের ও পর্যটকদের জন্যে খাবার হিসেবে উপকারী। তোমাদের জন্যে স্থল ভাগের শিকার নিষিদ্ধ করা হয়েছে, যতক্ষণ তোমরা এহরাম অবস্থায় থাকো। তোমরা ঐ আল্লাহকে ভয় করো, যাঁর দিকে তোমাদেরকে একত্রিত করা হবে। (৫. আল মায়েদাহ : ৯৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞جَعَلَ ٱللَّهُ ٱلۡكَعۡبَةَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ قِيَٰمٗا لِّلنَّاسِ وَٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَٱلۡهَدۡيَ وَٱلۡقَلَٰٓئِدَۚ ذَٰلِكَ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ٩٧
(৯৭) আল্লাহ পবিত্র গৃহ কাবাকে, পবিত্র মাসকে, উৎসর্গকৃত পশুদেরকে আর মালা পরানো পশুদেরকে মানুষের জন্যে এক নিরাপত্তা ও শান্তির অবলম্বন বানিয়েছেন। এসব এই জন্যে যে, তোমরা যেনো জানতে পারো যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছু সম্পর্কেই আল্লাহ জানেন। আর তোমরা যেনো জানতে পারো যে, আল্লাহ সব কিছু সম্পর্কেই সর্বজ্ঞ। (৫. আল মায়েদাহ : ৯৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٩٨
(৯৮) তোমরা জেনে রেখো যে, আল্লাহ প্রতিফল দানে কঠোর এবং তোমরা এটাও জেনে রেখো যে, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (৫. আল মায়েদাহ : ৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ ٩٩
(৯৯) রসূলের উপরে অন্য কোনো দায়িত্ব নেই, তবে কেবল মাত্র, মানুষের কাছে আল্লাহর বাণী সমূহ স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া। আল্লাহ ঐ বিষয় সমূহ ভালো ভাবেই জানেন, যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু তোমরা গোপনে করো। (৫. আল মায়েদাহ : ৯৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُل لَّا يَسۡتَوِي ٱلۡخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوۡ أَعۡجَبَكَ كَثۡرَةُ ٱلۡخَبِيثِۚ فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ١٠٠
(১০০) আপনি বলুন, “পবিত্র ও অপবিত্র সমতুল্য নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে অবাক করে দেয়। সুতরাং হে জ্ঞানের অধিকারীরা! তোমরা আল্লাহকে ভয় করো, যেনো তোমরা সফল হতে পারো।” (৫. আল মায়েদাহ : ১০০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَسۡـَٔلُواْ عَنۡ أَشۡيَآءَ إِن تُبۡدَ لَكُمۡ تَسُؤۡكُمۡ وَإِن تَسۡـَٔلُواْ عَنۡهَا حِينَ يُنَزَّلُ ٱلۡقُرۡءَانُ تُبۡدَ لَكُمۡ عَفَا ٱللَّهُ عَنۡهَاۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ ١٠١
(১০১) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা এমন বিষয় সম্পর্কে রসূলকে প্রশ্ন করো না, যার উত্তর তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমাদের খারাপ লাগবে। তোমরা যদি কুরআন অবতীর্ণ হওয়ার সময়ে প্রশ্ন করো, তবে তোমাদের জন্যে তা প্রকাশ করা হবে। সুতরাং যা অতীত হয়েছে, তা থেকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন, কেননা আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। (৫. আল মায়েদাহ : ১০১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَدۡ سَأَلَهَا قَوۡمٞ مِّن قَبۡلِكُمۡ ثُمَّ أَصۡبَحُواْ بِهَا كَٰفِرِينَ ١٠٢
(১০২) অবশ্যই তোমাদের পূর্বে একটি জাতি এমন ছিলো, যারা এ ধরনের প্রশ্ন করতো, তারপর তাদের কাছে তা প্রকাশ করার পরেও তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেলো। (৫. আল মায়েদাহ : ১০২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٖ وَلَا سَآئِبَةٖ وَلَا وَصِيلَةٖ وَلَا حَامٖ وَلَٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَأَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ ١٠٣
(১০৩) কোনো কান ছেঁড়া পশুকে, দেবতার নামে উৎসর্গকৃত পশুকে, দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া কেবল মাত্র মাদী বাচ্চা প্রসবকারী পশুকে, দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া দশ বাচ্চা পাল দেওয়ার কাজে ব্যবহারকৃত উটকে আল্লাহ সাব্যস্ত করেননি। কিন্তু যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তারাই আল্লাহর বিরুদ্ধে এই মিথ্যা রচনা করেছে। আর তাদের অধিকাংশই আল্লাহর সত্য বিধানকে বুঝে না। (৫. আল মায়েদাহ : ১০৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা