(৭৭) আপনি বলুন, “হে গ্রন্থপ্রাপ্তরা! তোমরা সত্য কারণ ছাড়া তোমাদের ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না এবং তোমরা ইহুদী জাতির প্রবৃত্তির অনুসরণ করো না, যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং বহু জাতিকে পথভ্রষ্ট করেছে। বস্তুত তারা সরল পথ থেকে পথভ্রষ্ট হয়েছে।” (৫. আল মায়েদাহ : ৭৭)
- ব্যাখ্যা
(৭৮) ইসরাঈলের সন্তানদের মধ্যে যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করেছিলো, তারা মারইয়ামের পুত্র ঈসা ও দাউদের মুখের দ্বারা অভিশপ্ত হয়েছিলো। এটা এ কারণে যে, তারা আল্লাহর প্রতি অবাধ্য হয়েছিলো আর তারা আল্লাহর নির্দেশের প্রতি সীমালঙ্ঘন করতো। (৫. আল মায়েদাহ : ৭৮)
- ব্যাখ্যা
, হাদিস
(৮০) আপনি দেখবেন যে, ইসরাঈলের সন্তানদের মধ্যে অধিকাংশ ব্যক্তি ওদেরকে বন্ধু বানিয়েছে, যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে। তাদের আত্মা তাদের জন্যে যা পূর্বেই পাঠিয়েছে, অবশ্যই তা অতি মন্দ। এটি এজন্যে যে, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন। আর তারা কঠিন শাস্তির মধ্যেই চিরকাল থাকবে। (৫. আল মায়েদাহ : ৮০)
- ব্যাখ্যা
, হাদিস
(৮১) যদি আল্লাহর প্রতি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আর যে কুরআন তাঁর প্রতি অবতীর্ণ হয়েছে, ঐ কুরআনের প্রতি ইসরাঈলের সন্তানেরা বিশ্বাস করতো, তবে তারা মূর্তি পূজারীদেরকে বন্ধুরূপে গ্রহণ করতো না। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই আল্লাহর নির্দেশের প্রতি অমান্যকারী। (৫. আল মায়েদাহ : ৮১)
- ব্যাখ্যা
, হাদিস
(৮২) মুসলিমদের সাথে শত্রুতায় অধিক কঠোর মানুষ আপনি ওদেরকে পাবেন, যারা ইহুদী ও যারা আল্লাহর সাথে অংশীদার করে। আর মুসলিমদের সাথে বন্ধুত্বে সবার চাইতে অধিক নিকটবর্তী আপনি ওদেরকে পাবেন, যারা বলে যে, “নিশ্চয় আমরা খ্রীষ্টান।” এর কারণ এই যে, তাদের মধ্যে আলেম ও দরবেশরা রয়েছে এবং যেহেতু তারা অহঙ্কার করে না। (৫. আল মায়েদাহ : ৮২)
- ব্যাখ্যা