(৭৮) (অবিশ্বাসীদের) মধ্যে যারা নিরক্ষর, তারা ধর্ম গ্রন্থ সম্পর্কে কিছুই জানে না, তবে মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া। আর তাদের কাছে মিথ্যা কল্পনা ছাড়া কিছুই নেই। (২. আল বাক্বারাহ : ৭৮)
- ব্যাখ্যা
(৭৯) অতএব তাদের জন্যে আফসোস! যারা তাদের নিজ হাত দিয়ে গ্রন্থ লেখে, তারপর তারা (মানুষকে) বলে যে, “ইহা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ”, যেনো তারা এর দ্বারা সামান্য অর্থ উপার্জন করতে পারে। অতএব যা কিছু তাদের নিজ হাত লেখে, সেই জন্যে তাদের প্রতি আফসোস এবং যা কিছু তারা উপার্জন করে, সেই জন্যে তাদের প্রতি আফসোস। (২. আল বাক্বারাহ : ৭৯)
- ব্যাখ্যা
(৮০) (ইহুদীরা) বলে, “আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না; তবে হাতে গোণা কয়েকদিন ব্যতীত।” আপনি বলুন, “তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো সত্য অঙ্গীকার পেয়েছো, সুতরাং (তোমাদের জন্যে) আল্লাহ তাঁর অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না? অথবা তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো, যা তোমরা জানো না?” (২. আল বাক্বারাহ : ৮০)
- ব্যাখ্যা
(৮১) হাঁ, (অবশ্যই ইহুদীদেরকে আগুন স্পর্শ করবে।) যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং তার পাপ তাকে পরিবেষ্টন করে নিয়েছে, সুতরাং এরাই হচ্ছে আগুনের অধিবাসী। তার মধ্যে তারা চিরকাল থাকবে। (২. আল বাক্বারাহ : ৮১)
- ব্যাখ্যা
(৮৩) (তোমরা স্মরণ করো,) যখন আমি ইসরাঈলের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, এই বলে যে, “তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে না। পিতা-মাতার প্রতি, নিকট আত্মীয়দের প্রতি, পৃতিহীনদের প্রতি আর অসহায়দের প্রতি তোমরা ভালো ব্যবহার করবে। তোমরা মানুষের সাথে উত্তম কথাবার্তা বলবে। তোমরা নামায প্রতিষ্ঠা করবে ও যাকাত আদায় করবে।” তারপর তোমাদের মধ্যে সামান্য কয়েকজন ছাড়া, তোমরা সবাই এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিলে। আর তোমরা (এখনো সত্য ধর্মের ব্যাপারে) বিমুখী। (২. আল বাক্বারাহ : ৮৩)
- ব্যাখ্যা
, হাদিস