শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِذَا نَادَيۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ ٱتَّخَذُوهَا هُزُوٗا وَلَعِبٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ ٥٨
(৫৮) যখন তোমরা নামাযের জন্যে আহবান করো, তখন তারা এ আহবানকে উপহাস ও খেলা হিসেবে গ্রহণ করে। ইহা এই জন্যে যে, তারা এমন একটি দল, যারা কুরআনকে বুঝে না। (৫. আল মায়েদাহ : ৫৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ هَلۡ تَنقِمُونَ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ مِن قَبۡلُ وَأَنَّ أَكۡثَرَكُمۡ فَٰسِقُونَ ٥٩
(৫৯) আপনি বলুন, “হে গ্রন্থপ্রাপ্তরা! তোমরা কি আমাদের থেকে এ ব্যতীত অন্য কোনো দোষ ধরো যে, আল্লাহর প্রতি, যে কুরআন আমাদের কাছে অবতীর্ণ হয়েছে ঐ কুরআনের প্রতি আর যা পূর্বে অবতীর্ণ হয়েছিলো, ঐ সকল গ্রন্থ সমূহের প্রতি আমরা বিশ্বাস করি? বস্তুত তোমাদের অধিকাংশই আল্লাহর নির্দেশকে অমান্যকারী।” (৫. আল মায়েদাহ : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ هَلۡ أُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيۡهِ وَجَعَلَ مِنۡهُمُ ٱلۡقِرَدَةَ وَٱلۡخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّٰغُوتَۚ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ ٦٠
(৬০) আপনি বলুন, “আমি কি তোমাদেরকে জানাবো, আল্লাহর কাছে এর চেয়েও মন্দ প্রতিফল কার জন্যে রয়েছে? যাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন আর যার উপরে তিনি রাগান্তিত হয়েছেন, এদের জন্যেই মন্দ প্রতিফল রয়েছে। আর যারা শয়তানকে উপাসনা করতো, তাদের মধ্যে থেকে কাউকে তিনি বানর ও শুকর বানিয়েছিলেন। এরাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্ট ঠিকানার অধিকারী আর সরল পথ থেকে পথভ্রষ্ট।” (৫. আল মায়েদাহ : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا جَآءُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَقَد دَّخَلُواْ بِٱلۡكُفۡرِ وَهُمۡ قَدۡ خَرَجُواْ بِهِۦۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا كَانُواْ يَكۡتُمُونَ ٦١
(৬১) যখন অবিশ্বাসীরা তোমাদের কাছে আসে, তখন তারা বলে, “আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি”, কিন্তু অবশ্যই তারা তোমাদের কাছে অবিশ্বাস নিয়ে এসেছিলো আর নিশ্চয় তারা অবিশ্বাস নিয়েই তোমাদের কাছ থেকে বেরিয়ে গেছে। বস্তুত তারা যা তাদের অন্তরের মধ্যে গোপন করে, আল্লাহ ঐ সম্পর্কে ভালোই জানেন। (৫. আল মায়েদাহ : ৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يُسَٰرِعُونَ فِي ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ٦٢
(৬২) তাদের মধ্যে অধিকাংশকে আপনি দেখতে পাবেন যে, তারা পাপের মধ্যে, সীমালঙ্ঘনে আর নিষিদ্ধ বস্তু আহার করতে দ্রুত ছুটে চলেছে। অবশ্যই তারা যা করছে, তা অত্যন্ত মন্দ কাজ। (৫. আল মায়েদাহ : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَوۡلَا يَنۡهَىٰهُمُ ٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ عَن قَوۡلِهِمُ ٱلۡإِثۡمَ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَصۡنَعُونَ ٦٣
(৬৩) আল্লহ ভক্ত ও আলেমরা অবিশ্বাসীদের পাপপূর্ণ কথাবার্তা ও তাদের নিষিদ্ধ বস্তু আহার করা থেকে কেনো তাদেরকে নিষেধ করে না? তারা আল্লাহর বিরুদ্ধে যা কিছু রচনা করছে, অবশ্যই তা অত্যন্ত মন্দ। (৫. আল মায়েদাহ : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَتِ ٱلۡيَهُودُ يَدُ ٱللَّهِ مَغۡلُولَةٌۚ غُلَّتۡ أَيۡدِيهِمۡ وَلُعِنُواْ بِمَا قَالُواْۘ بَلۡ يَدَاهُ مَبۡسُوطَتَانِ يُنفِقُ كَيۡفَ يَشَآءُۚ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۚ وَأَلۡقَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ كُلَّمَآ أَوۡقَدُواْ نَارٗا لِّلۡحَرۡبِ أَطۡفَأَهَا ٱللَّهُۚ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادٗاۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ ٦٤
(৬৪) ইহুদীরা বলে, “আল্লাহর হাত বাঁধা রয়েছে।” বরং তাদের হাত বাঁধা রয়েছে। তারা যা বলে, ঐ কারণে তারা অভিশাপ প্রাপ্ত হয়েছে। বরং আল্লাহর উভয় হাতই প্রসারিত। আল্লাহ যেমন ইচ্ছা ব্যয় করেন। যে কুরআন আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে, অবশ্যই ঐ কুরআন তাদের মধ্যে অধিকাংশের অবাধ্যতা ও অবিশ্বাস বাড়িয়ে দেয়। কিয়ামতের দিন পর্যন্ত আমি তাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি। যতবার তারা যুদ্ধের জন্যে আগুন জ্বালিয়ে তুলে, আল্লাহ তা নিভিয়ে দেন। তারা দেশের মধ্যে গন্ডগোল করতে জোরালো প্রচেষ্টা করে। বস্তুত আল্লাহ গন্ডগোল সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। (৫. আল মায়েদাহ : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা