শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوۡلِيَآءَۘ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَإِنَّهُۥ مِنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ٥١
(৫১) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে, সুতরাং নিশ্চয় সে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য হবে। নিশ্চয় আল্লাহ অন্যায়কারী জাতিকে পথ প্রদর্শন করেন না। (৫. আল মায়েদাহ : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَرَى ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يُسَٰرِعُونَ فِيهِمۡ يَقُولُونَ نَخۡشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٞۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَ بِٱلۡفَتۡحِ أَوۡ أَمۡرٖ مِّنۡ عِندِهِۦ فَيُصۡبِحُواْ عَلَىٰ مَآ أَسَرُّواْ فِيٓ أَنفُسِهِمۡ نَٰدِمِينَ ٥٢
(৫২) সুতরাং যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, এমন দ্বিমুখীদেরকে আপনি দেখতে পাবেন যে, ইহুদী ও খ্রীষ্টানদের দিকে ছুটে যেতে, এই বলে যে, “আমরা আশঙ্কা করছি যে, আমাদের উপরে কোনো বিপদ ঘটে যাবে।” সুতরাং এমন হতে পারে যে, আল্লাহ বিশ্বাসীদের জন্যে বিজয় এনে দিবেন অথবা তাঁর নিজের পক্ষ থেকে বিশ্বাসীদেরকে এমন কোনো নির্দেশ দিবেন, যার ফলে দ্বিমুখীরা তাদের অন্তরের মধ্যে যা গোপন রেখেছিলো, সেজন্যে তারা অনুতপ্ত হবে। (৫. আল মায়েদাহ : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ إِنَّهُمۡ لَمَعَكُمۡۚ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَأَصۡبَحُواْ خَٰسِرِينَ ٥٣
(৫৩) যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তারা বেহেশতের মধ্যে পরস্পরকে বলবে যে, “এরাই কি ঐ সকল দ্বিমুখীগণ, যারা আল্লাহর নামে তাদের জোরালো বিশ্বাসের সাথে শপথ গ্রহণ করতো যে, নিশ্চয় দ্বিমুখীরা বিশ্বাসীদের সঙ্গে রয়েছে?” আজ তাদের কর্ম সমূহ বিফল হয়ে গেছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। (৫. আল মায়েদাহ : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَن يَرۡتَدَّ مِنكُمۡ عَن دِينِهِۦ فَسَوۡفَ يَأۡتِي ٱللَّهُ بِقَوۡمٖ يُحِبُّهُمۡ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلۡكَٰفِرِينَ يُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوۡمَةَ لَآئِمٖۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ٥٤
(৫৪) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি তার ধর্ম থেকে ফিরে যায়, তাহলে তার জেনে রাখা উচিত যে, শীঘ্রই আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসবেন, যাদেরকে তিনি ভালোবাসবেন ও তারাও তাঁকে ভালোবাসবে। তারা হবে বিশ্বাসীদের প্রতি বিনয়ী, অবিশ্বাসীদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে আর তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারের ভয় করবে না। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। বস্তুত আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (৫. আল মায়েদাহ : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمۡ رَٰكِعُونَ ٥٥
(৫৫) নিশ্চয় কেবল মাত্র তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ, তাঁর রসূল, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহর সামনে বিনীত হয়ে নামায প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। (৫. আল মায়েদাহ : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ فَإِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡغَٰلِبُونَ ٥٦
(৫৬) যে ব্যক্তি আল্লাহকে, তাঁর রসূলকে আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে নিশ্চয় এরাই আল্লাহর দল আর এরাই বিজয়ী হবে। (৫. আল মায়েদাহ : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَكُمۡ هُزُوٗا وَلَعِبٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَٱلۡكُفَّارَ أَوۡلِيَآءَۚ وَٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٥٧
(৫৭) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমাদের পূর্বে যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে, তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা হিসেবে গ্রহণ করেছে এবং অবিশ্বাসীদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তবে তোমরা আল্লাহকে ভয় করো। (৫. আল মায়েদাহ : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা