শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


سَمَّٰعُونَ لِلۡكَذِبِ أَكَّٰلُونَ لِلسُّحۡتِۚ فَإِن جَآءُوكَ فَٱحۡكُم بَيۡنَهُمۡ أَوۡ أَعۡرِضۡ عَنۡهُمۡۖ وَإِن تُعۡرِضۡ عَنۡهُمۡ فَلَن يَضُرُّوكَ شَيۡـٔٗاۖ وَإِنۡ حَكَمۡتَ فَٱحۡكُم بَيۡنَهُم بِٱلۡقِسۡطِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ ٤٢
(৪২) ইহুদীরা অতি আগ্রহের সাথে মিথ্যা শোনে এবং প্রাণভরে হারাম খায়। সুতরাং তারা যদি আপনার কাছে আসে, তবে আপনি তাদের মধ্যে বিচার করুন অথবা আপনি তাদের থেকে নির্লিপ্ত থাকুন তাতে আপনার কোনো অপরাধ হবে না। আপনি যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন, তবে তারা কখনোই আপনার সামান্যতম ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি তাদের মধ্যে বিচার করেন, তবে ন্যায় ভাবে বিচার করুন। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। (৫. আল মায়েদাহ : ৪২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَكَيۡفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوۡرَىٰةُ فِيهَا حُكۡمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوۡنَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ ٤٣
(৪৩) কেমন করে তারা আপনাকে বিচারক মানবে অথচ তাদের কাছে তাওরাত রয়েছে, যার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সকল বিষয়ের বিচার করার বিধান আছে? তবুও তারা এসবের পরেও সত্য থেকে ফিরে যায়! বস্তুত এরাই তারা, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী নয়। (৫. আল মায়েদাহ : ৪৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّآ أَنزَلۡنَا ٱلتَّوۡرَىٰةَ فِيهَا هُدٗى وَنُورٞۚ يَحۡكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسۡلَمُواْ لِلَّذِينَ هَادُواْ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ بِمَا ٱسۡتُحۡفِظُواْ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُواْ عَلَيۡهِ شُهَدَآءَۚ فَلَا تَخۡشَوُاْ ٱلنَّاسَ وَٱخۡشَوۡنِ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗاۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ ٤٤
(৪৪) নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি, যার মধ্যে পথ প্রদর্শন ও আলো রয়েছে। যারা ইহুদী ছিলো, তাদেরকে আল্লাহর অনুগত নবীগণ তাওরাত দ্বারা বিধান দিতেন। আল্লাহ ভক্ত ও আলেমরা তাওরাত দ্বারা মানুষদেরকে বিধান দিতেন, যা তারা আল্লাহর গ্রন্থ থেকে নিজেদের হৃদয়ের মধ্যে সংরক্ষণ করতো। আর ইহুদীরা এসবের সাক্ষী ছিলো। সুতরাং হে ইহুদীরা, তোমরা মানুষকে ভয় করো না বরং তোমরা আমাকে ভয় করো। আর তোমরা আমার বাণী সমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য ক্রয় করো না। আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছেন, তার দ্বারা যে ব্যক্তি মানুষের মধ্যে বিচার করে না, তবে এরাই তারা, যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী। (৫. আল মায়েদাহ : ৪৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَكَتَبۡنَا عَلَيۡهِمۡ فِيهَآ أَنَّ ٱلنَّفۡسَ بِٱلنَّفۡسِ وَٱلۡعَيۡنَ بِٱلۡعَيۡنِ وَٱلۡأَنفَ بِٱلۡأَنفِ وَٱلۡأُذُنَ بِٱلۡأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلۡجُرُوحَ قِصَاصٞۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٞ لَّهُۥۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ٤٥
(৪৫) আমি ইহুদীদের জন্যে তাওরাতের মধ্যে লিখে দিয়েছিলাম যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং জখম সমূহের বিনিময়ে সমান জখম। আর যে কেউ এ বিনিময়কে ক্ষমা করে দেয়, তবে তা তার জন্যে পাপের প্রায়শ্চিত্ত হবে। আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছেন, যে ব্যক্তি ঐ বিধান দ্বারা বিচার করে না, তাহলে এরাই হচ্ছে অন্যায়কারী। (৫. আল মায়েদাহ : ৪৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা