শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يُرِيدُونَ أَن يَخۡرُجُواْ مِنَ ٱلنَّارِ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنۡهَاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ ٣٧
(৩৭) তারা আগুন থেকে বেরিয়ে যেতে চাইবে। কিন্তু তারা তা থেকে বের হতে পারবে না। বস্তুত তাদের জন্যে স্থায়ী শাস্তি রয়েছে। (৫. আল মায়েদাহ : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقۡطَعُوٓاْ أَيۡدِيَهُمَا جَزَآءَۢ بِمَا كَسَبَا نَكَٰلٗا مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ ٣٨
(৩৮) যে পুরুষ ও যে নারী চুরি করে, তবে তোমরা তাদের উভয়ের হাত কেটে দাও, যাতে তারা নিজেদের কৃতকর্মের প্রতিফল পায়। আল্লাহর পক্ষ থেকে এটি একটি দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তি। বস্তুত আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (৫. আল মায়েদাহ : ৩৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَمَن تَابَ مِنۢ بَعۡدِ ظُلۡمِهِۦ وَأَصۡلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ٣٩
(৩৯) কিন্তু যে ব্যক্তি মানুষের প্রতি নিজ অত্যাচারের পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ও সংশোধিত হয়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (৫. আল মায়েদাহ : ৩৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغۡفِرُ لِمَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٤٠
(৪০) আপনি কি জানেন না যে, নভোমন্ডল ও ভূমন্ডলের মাঝে যা কিছু আছে, সব কিছুর রাজত্ব আল্লাহর জন্যেই? তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন আর যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৫. আল মায়েদাহ : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ ءَامَنَّا بِأَفۡوَٰهِهِمۡ وَلَمۡ تُؤۡمِن قُلُوبُهُمۡۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُواْۛ سَمَّٰعُونَ لِلۡكَذِبِ سَمَّٰعُونَ لِقَوۡمٍ ءَاخَرِينَ لَمۡ يَأۡتُوكَۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ مِنۢ بَعۡدِ مَوَاضِعِهِۦۖ يَقُولُونَ إِنۡ أُوتِيتُمۡ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمۡ تُؤۡتَوۡهُ فَٱحۡذَرُواْۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتۡنَتَهُۥ فَلَن تَمۡلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَمۡ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمۡۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ ٤١
(৪১) হে প্রিয় রসূল! যারা অবিশ্বাসের মধ্যে দ্রুত ধাবিত হয়, তারা যেনো আপনাকে দুঃখ না দেয়। তাদের মধ্যে যারা তাদের মুখ দিয়ে বলে যে, “আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি”, কিন্তু তাদের হৃদয় আল্লাহর প্রতি বিশ্বাস করেনি। আর তাদের মধ্যে যারা ইহুদী, তারা মিথ্যার জন্যে শ্রবণকারী। তারা অন্য এমন এক জাতির জন্যে শ্রবণকারী, যে জাতি আপনার কাছে আসে না। তারা আল্লাহর কথাগুলোকে তার প্রকৃত স্থান থেকে সরিয়ে দেয়, সেগুলোকে তার প্রকৃত স্থানে স্থাপনের পরেও। ইহুদীরা বলে, “তোমাদেরকে যদি বিচারের রায় এই দেওয়া হয়, তবে তোমরা তা গ্রহণ করো আর যদি তোমাদেরকে এই দেওয়া না হয়, তবে তা থেকে তোমরা বিরত থেকো।” আল্লাহ যাকে পরীক্ষায় ফেলতে চান, তাহলে তাকে আল্লাহর শাস্তি থেকে বাচানোর জন্যে আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই। এরাই তারা, যাদের সম্পর্কে আল্লাহ চান না যে, তাদের হৃদয় সমূহ পবিত্র হোক। এদের জন্যে এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনা রয়েছে আর পরকালে এদের জন্যে আরো কঠোর শাস্তি রয়েছে। (৫. আল মায়েদাহ : ৪১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা