শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰٓ أَخَذۡنَا مِيثَٰقَهُمۡ فَنَسُواْ حَظّٗا مِّمَّا ذُكِّرُواْ بِهِۦ فَأَغۡرَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَاوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ وَسَوۡفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ ١٤
(১৪) যারা বলে, “নিশ্চয় আমরা খ্রীষ্টান”, আমি তাদের থেকেও অঙ্গীকার গ্রহণ করেছিলাম। কিন্তু তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিলো সেই সবের মধ্যে থেকে একটি বড় অংশ তারাও ভুলে গিয়েছে। সুতরাং কিয়ামতের দিন পর্যন্ত আমি তাদের নিজেদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ জাগিয়ে রাখলাম। শীঘ্রই আল্লাহ তাদেরকে ঐ সম্পর্কে জানিয়ে দিবেন, যা তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়েছিলো। (৫. আল মায়েদাহ : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ قَدۡ جَآءَكُمۡ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمۡ كَثِيرٗا مِّمَّا كُنتُمۡ تُخۡفُونَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَعۡفُواْ عَن كَثِيرٖۚ قَدۡ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٞ وَكِتَٰبٞ مُّبِينٞ ١٥
(১৫) হে গ্রন্থপ্রাপ্তরা! অবশ্যই আমার রসূল তোমাদের কাছে এসে গেছেন। তোমরা গ্রন্থের মধ্যে থেকে যা গোপন করতে, তিনি তা থেকে অনেক বিষয় তোমাদের জন্যে প্রকাশ করেন এবং অনেক বিষয় তিনি উপেক্ষা করেন। অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক জ্যোতি ও উজ্জ্বল গ্রন্থ রূপে কুরআন এসেছে। (৫. আল মায়েদাহ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ١٦
(১৬) যে ব্যক্তি আল্লাহর সন্তষ্টি কামনা করে, আল্লাহ এ কুরআনের দ্বারা তাকে শান্তির পথ দেখান এবং নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর তাদেরকে সরল পথের দিকে পরিচালিত করেন। (৫. আল মায়েদাহ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۚ قُلۡ فَمَن يَمۡلِكُ مِنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ أَن يُهۡلِكَ ٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗاۗ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ١٧
(১৭) যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তারা বলে যে, “নিশ্চয় মারইয়ামের পুত্র মসীহ হচ্ছেন আল্লাহ।” আপনি বলুন, “তাহলে আল্লাহর বিরুদ্ধে কার বিন্দুমাত্র ক্ষমতা আছে যে, যদি আল্লাহ মারইয়ামের পুত্র মসীহকে ও তাঁর মাকে আর পৃথিবীর মধ্যে যারা আছে তাদের সবাইকে বিনাশ করতে চান?” নভোমন্ডল ও ভূমন্ডলে এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে, সব কিছুর রাজত্ব আল্লাহর জন্যেই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৫. আল মায়েদাহ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা