শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ ٧٠
(৭০) তারা বললো, “আপনার প্রভুর কাছে আমাদের জন্যে প্রার্থনা করুন, যেনো আমাদের জন্যে স্পষ্ট করা হয় যে, (ঐ গরুটি) কিরূপ। কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। আল্লাহ যদি ইচ্ছা করেন, তবে (এবার) অবশ্যই আমরা পথপ্রাপ্ত হবো।” (২. আল বাক্বারাহ : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا ذَلُولٞ تُثِيرُ ٱلۡأَرۡضَ وَلَا تَسۡقِي ٱلۡحَرۡثَ مُسَلَّمَةٞ لَّا شِيَةَ فِيهَاۚ قَالُواْ ٱلۡـَٰٔنَ جِئۡتَ بِٱلۡحَقِّۚ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفۡعَلُونَ ٧١
(৭১) (মূসা) বললেন, “নিশ্চয় তিনি বলছেন, ঐ গাভীটি ভূমি চাষে অভ্যস্ত নয় ও ক্ষেতে পানি দেয় না, নিষ্কলঙ্ক, তার মধ্যে কোনো দাগ নেই।” তারা বললো, “এবার আপনি সত্য নিয়ে এসেছেন।” সুতরাং তারা (ঐ গাভীকে) জবাই করলো। অথচ মনে হচ্ছিল না যে, তারা (গাভীকে জবাই) করবে। (২. আল বাক্বারাহ : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ قَتَلۡتُمۡ نَفۡسٗا فَٱدَّٰرَٰٔتُمۡ فِيهَاۖ وَٱللَّهُ مُخۡرِجٞ مَّا كُنتُمۡ تَكۡتُمُونَ ٧٢
(৭২) (তোমরা স্মরণ করো,) যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, তারপর ঐ সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করছিলে। আর আল্লাহ তা প্রকাশ করতে চেয়েছিলেন, যা তোমরা গোপন করছিলে। (২. আল বাক্বারাহ : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ٧٣
(৭৩) তারপর আমি বললাম, “তোমরা এই মৃতকে (এ গাভীর) একটি খন্ড দ্বারা আঘাত করো।” এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শণ সমূহ দেখান, যেনো তোমরা (সত্যকে) বুঝতে পারো। (২. আল বাক্বারাহ : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ قَسَتۡ قُلُوبُكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ فَهِيَ كَٱلۡحِجَارَةِ أَوۡ أَشَدُّ قَسۡوَةٗۚ وَإِنَّ مِنَ ٱلۡحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنۡهُ ٱلۡأَنۡهَٰرُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَشَّقَّقُ فَيَخۡرُجُ مِنۡهُ ٱلۡمَآءُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَهۡبِطُ مِنۡ خَشۡيَةِ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ٧٤
(৭৪) তারপর (এ ঘটনার) পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেলো। সুতরাং (তোমাদের অন্তর) পাথরের মতো অথবা (পাথরের চেয়েও) অধিকতর কঠিন হয়ে গেলো। নিশ্চয় পাথরের মধ্যে এমনো আছে যার মধ্যে থেকে ঝর্ণা বেরিয়ে আসে। আর নিশ্চয় (পাথরের) মধ্যে এমনো আছে যা চৌচির হয়, তখন তার মধ্যে থেকে পানি বেরিয়ে আসে। আর নিশ্চয় (পাথরের) মধ্যে (এমনো আছে) যা আল্লাহর ভয়ে (উঁচুস্থান থেকে) ধ্বসে পড়ে। (বস্তুত) তোমরা যা করো, আল্লাহ ঐ সম্পর্কে অমনোযোগী নন। (২. আল বাক্বারাহ : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞أَفَتَطۡمَعُونَ أَن يُؤۡمِنُواْ لَكُمۡ وَقَدۡ كَانَ فَرِيقٞ مِّنۡهُمۡ يَسۡمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعۡدِ مَا عَقَلُوهُ وَهُمۡ يَعۡلَمُونَ ٧٥
(৭৫) (হে বিশ্বাসীগণ!) সুতরাং তোমরা কি আশা করো যে, (এই অবিশ্বাসীরা) তোমাদের প্রতি বিশ্বাস করবে? আর অবশ্যই তাদের মধ্যে একটি দল আছে, যারা আল্লাহর বাণী শুনে, তারপর তারা জেনে-শুনে আল্লাহর বাণীকে পরিবর্তন করে দেয়। (২. আল বাক্বারাহ : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ قَالُوٓاْ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيۡكُمۡ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ ٧٦
(৭৬) যারা (আল্লাহর প্রতি) বিশ্বাস করে তাদের সাথে যখন (অবিশ্বাসীরা) মিলিত হয়, (তখন) তারা বলে, “আমরা (আল্লাহর প্রতি) বিশ্বাস করি।” আর যখন তারা তাদের একে অন্যের সাথে গোপনে মিলিত হয়, (তখন) তারা বলে, “আল্লাহ তোমাদের কাছে যা প্রকাশ করেছেন, তা কি তোমরা (বিশ্বাসীদেরকে) জানিয়ে দিচ্ছো, যেনো ওরা এ (সত্য দলিল) নিয়ে তোমাদের প্রভুর সামনে তোমাদের সাথে (সত্য প্রতিষ্ঠার ব্যাপারে) বিতর্ক করে? তোমরা কি তবে বুঝতে পারছো না?” (২. আল বাক্বারাহ : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা