(৬) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যখন নামাযের জন্যে দাড়াও, তখন তোমরা তোমাদের মুখ ও তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করো আর তোমাদের মাথা ও তোমাদের পা দুই গোড়ালি পর্যন্ত মুছে ফেলো। যদি তোমরা যৌন সম্ভোগের পরবর্তী অবস্থায় থাকো, তবে তোমরা তোমাদের সারা দেহ পবিত্র করে নাও। যদি তোমরা অসুস্থ হও অথবা ভ্রমণের উপর থাকো অথবা তোমাদের মধ্যে থেকে কেউ শৌচস্থান থেকে এসেছো অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করেছো, তখন তোমরা যদি পানি না পাও, তবে তোমরা বিশুদ্ধ মাটি দিয়ে তায়াম্মুম করো। বিশুদ্ধ মাটি দিয়ে তোমাদের মুখ ও তোমাদের হাত মুছে ফেলো। আল্লাহ তোমাদের উপরে কষ্ট আরোপ করতে চান না। তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের উপরে তাঁর অনুগ্রহ পরিপূর্ণ করতে চান, যেনো তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। (৫. আল মায়েদাহ : ৬)
- ব্যাখ্যা
, হাদিস
(৭) তোমরা তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা ঐ অঙ্গীকারকে স্মরণ করো, যে অঙ্গীকার দ্বারা তিনি তোমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেছিলেন। যখন তোমরা বলেছিলে যে, “হে আল্লাহ আমরা আপনার বাণীকে শুনেছি আর আমরা আপনার প্রতি অনুগত্য করছি।” তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অন্তরের অবস্থা সম্পর্কে পরিপূর্ণ ভাবে অবগত। (৫. আল মায়েদাহ : ৭)
- ব্যাখ্যা
(৮) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা আল্লাহর জন্যে ন্যায় সাক্ষ্যদাতা হিসেবে অবিচল হও আর মানুষের প্রতি সুবিচার করতে কোনো জাতির প্রতি শত্রুতা যেনো তোমাদেরকে প্ররোচিত না করে। তোমরা মানুষের প্রতি সুবিচার করো, এটিই হচ্ছে পরহেযগারীতার অধিক নিকটবর্তী। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় তোমরা যা করছো, আল্লাহ ঐ বিষয়ে অবগত আছেন। (৫. আল মায়েদাহ : ৮)
- ব্যাখ্যা