শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


حُرِّمَتۡ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةُ وَٱلدَّمُ وَلَحۡمُ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦ وَٱلۡمُنۡخَنِقَةُ وَٱلۡمَوۡقُوذَةُ وَٱلۡمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيۡتُمۡ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ وَأَن تَسۡتَقۡسِمُواْ بِٱلۡأَزۡلَٰمِۚ ذَٰلِكُمۡ فِسۡقٌۗ ٱلۡيَوۡمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُواْ مِن دِينِكُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِۚ ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ فَمَنِ ٱضۡطُرَّ فِي مَخۡمَصَةٍ غَيۡرَ مُتَجَانِفٖ لِّإِثۡمٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٣
(৩) তোমাদের জন্যে নিষিদ্ধ করা হচ্ছে, যে প্রাণী নিজে থেকে মারা গিয়েছে, যে কোনো প্রাণীর রক্ত, শূকরের গোস্ত, যে প্রাণীকে আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, যে প্রাণী শ্বাসরোধে মরেছে, যে প্রাণী আঘাত লেগে মরেছে, যে প্রাণী উচ্চস্থান থেকে পড়ে গিয়ে মরেছে, যে প্রাণী শিংয়ের আঘাতে মরেছে এবং যে প্রাণীকে হিংস্র জন্তু আহার করেছে। তবে তোমরা যা যবেহ করে বৈধ করেছো তা ব্যতীত। আর যে প্রাণীকে প্রস্তরবেদীর উপরে বলি দেওয়া হয়েছে, যে প্রাণীকে তোমরা তীর দিয়ে ভাগ্য নির্ধারনের মাধ্যমে ভাগাভাগি করেছো; এ সমস্তই পাপকাজ। যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তারা আজকের দিনে তোমাদের ধর্মকে পরাজিত করার ব্যাপারে নিরাশ হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং তোমরা আমাকে ভয় করো। আজকের দিনে আমি তোমাদের জন্যে তোমাদের ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ করলাম আর আমি তোমাদের উপরে আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম। আমি ইসলামকে তোমাদের জন্যে ধর্ম হিসেবে মনোনীত করলাম। সুতরাং যে ব্যক্তি ক্ষুধার কারণে এইসব নিষিদ্ধ প্রাণী খেতে বাধ্য হয়, কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে পাপের দিকে ঝুঁকে পড়ে না, সুতরাং সেই ক্ষেত্রে, নিশ্চয় আল্লাহ ঐ ব্যক্তির জন্যে ক্ষমাশীল, অতি দয়ালু। (৫. আল মায়েদাহ : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَسۡـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمۡۖ قُلۡ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَمَا عَلَّمۡتُم مِّنَ ٱلۡجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُۖ فَكُلُواْ مِمَّآ أَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهِۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ٤
(৪) তারা আপনাকে জিজ্ঞাসা করে, তাদের জন্যে কি বৈধ করা হয়েছে। আপনি বলুন, “তোমাদের জন্যে পবিত্র বস্তু সমূহ বৈধ করা হয়েছে। আর আল্লাহ যেভাবে তোমাদেরকে শিকার করতে শিখিয়েছেন, সেইভাবে তোমরা তোমাদের যেসকল শিকারী পশুদেরকে শিকার করতে শিখিয়েছো, সুতরাং ঐসকল শিকারী পশুরা তোমাদের কাছে যা ধরে আনে, তা থেকে তোমরা খেতে পারো আর তাতে তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত।” (৫. আল মায়েদাহ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلۡيَوۡمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حِلّٞ لَّكُمۡ وَطَعَامُكُمۡ حِلّٞ لَّهُمۡۖ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِيٓ أَخۡدَانٖۗ وَمَن يَكۡفُرۡ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ ٥
(৫) আজ পবিত্র বস্তু সমূহ তোমাদের জন্যে বৈধ করা হলো। যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্যে বৈধ এবং তোমাদের খাদ্যও তাদের জন্যে বৈধ। বিশ্বাসীদের মধ্যে হতে সতী নারী আর তোমাদের আগে যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে তাদের মধ্যে হতে সতী নারীও তোমাদের জন্যে বৈধ, যখন তোমরা তাদের মহরানা আদায় করো বিবাহ বন্ধনের জন্যে, ব্যভিচারের জন্যে নয় ও গুপ্ত প্রেমিকা গ্রহণকারী হিসেবেও নয়। যে কেউ বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে, তাহলে অবশ্যই সে তার যাবতীয় কর্ম ব্যর্থ করেছে আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। (৫. আল মায়েদাহ : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা