শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَسۡتَفۡتُونَكَ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِي ٱلۡكَلَٰلَةِۚ إِنِ ٱمۡرُؤٌاْ هَلَكَ لَيۡسَ لَهُۥ وَلَدٞ وَلَهُۥٓ أُخۡتٞ فَلَهَا نِصۡفُ مَا تَرَكَۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمۡ يَكُن لَّهَا وَلَدٞۚ فَإِن كَانَتَا ٱثۡنَتَيۡنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَۚ وَإِن كَانُوٓاْ إِخۡوَةٗ رِّجَالٗا وَنِسَآءٗ فَلِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ أَن تَضِلُّواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ ١٧٦
(১৭৬) তারা আপনার নিকট পিতা-মাতাহীন ও সন্তানহীন ব্যক্তিদের রেখে যাওয়া সম্পদের বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে। আপনি তাদেরকে বলুন, “আল্লাহ তোমাদেরকে পিতা-মাতাহীন ও সন্তানহীন ব্যক্তিদের সম্পর্কে বিধান দিচ্ছেন। যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে, তার কোনো সন্তান নাই ও পিতা-মাতা নাই, কিন্তু এক বোন আছে, তবে তার বোনের জন্যে সে যে সম্পদ ছেড়ে যায়, ঐ সম্পদের অর্ধেক বোন পাবে। আর যদি তার বোন মারা যায় ও তার বোনের কোনো সন্তান না থাকে, তবে সে নিজে তার বোনের উত্তরাধিকার হবে। আর যদি তারা দুই বোন হয়, তবে তাদের দুইজনের জন্যে সে যে সম্পদ ছেড়ে যায়, তার ঐ সম্পদের দুই তৃতীয়াংশ উভয় বোন পাবে। আর যদি মৃত ব্যক্তির ভাই-বোন উভয়ই থাকে, একজন পুরুষ ও একজন নারী হয়, তবে একজন পুরুষ দুইজন নারীর সমান অংশ হবে।” আল্লাহ তোমাদের জন্যে স্বীয় বিধানকে সুস্পষ্ট করে দিচ্ছেন, যেনো তোমরা পথভ্রষ্ট না হও। বস্তুত আল্লাহ হচ্ছেন সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। (৪. আন নিসা : ১৭৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

৫) المائدة - আল মায়েদাহ (খাদ্যপূর্ণ পাত্র)
আয়াতঃ ১২০
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ أُحِلَّتۡ لَكُم بَهِيمَةُ ٱلۡأَنۡعَٰمِ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ غَيۡرَ مُحِلِّي ٱلصَّيۡدِ وَأَنتُمۡ حُرُمٌۗ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ مَا يُرِيدُ ١
(১) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা তোমাদের অঙ্গীকার সমূহ পূর্ণ করো। তোমাদের জন্যে চার পা বিশিষ্ট গবাদি পশু বৈধ করা হলো, তবে তোমাদের কাছে যা বর্ণনা করা হবে কেবল মাত্র তা ব্যতীত। যখন তোমরা এহরাম বাধাঁ অবস্থায় থাকো, তখন তোমাদের জন্যে শিকার বৈধ নয়। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা নির্দেশ দিয়ে থাকেন। (৫. আল মায়েদাহ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحِلُّواْ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَلَا ٱلۡهَدۡيَ وَلَا ٱلۡقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّن رَّبِّهِمۡ وَرِضۡوَٰنٗاۚ وَإِذَا حَلَلۡتُمۡ فَٱصۡطَادُواْۚ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُواْۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ٢
(২) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! আল্লাহর নিদর্শন সমূহ, পবিত্র মাস সমূহ, উৎসর্গকৃত পশুদের, মালা পরানো পশুদের, পবিত্র গৃহে আশ্রয় গ্রহণকারীদেরকে, যারা তাদের প্রভুর পক্ষ থেকে অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে, এগুলো সম্পর্কে তোমরা সীমালঙ্ঘন করো না। যখন তোমরা এহরাম মুক্ত হয়ে যাও, তখন তোমরা শিকার করো। কোনো জাতির প্রতি শত্রুতা যেনো তোমাদেরকে সীমালঙ্ঘন করতে প্ররোচিত না করে, যেহেতু তারা পবিত্র মসজিদে প্রবেশের ব্যাপারে তোমাদেরকে বাধা দিয়েছিলো। তোমরা সৎকাজের ব্যাপারে ও খোদা ভীতিতে পরস্পরকে সাহায্য করো। তোমরা পাপ কাজের ব্যাপারে ও সীমালঙ্ঘনে পরস্পরকে সাহায্য করো না। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। (৫. আল মায়েদাহ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা