শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ وَكُفۡرِهِم بِـَٔايَٰتِ ٱللَّهِ وَقَتۡلِهِمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَقَوۡلِهِمۡ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَلۡ طَبَعَ ٱللَّهُ عَلَيۡهَا بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا ١٥٥
(১৫৫) সুতরাং ইহুদীরা যে শাস্তি প্রাপ্ত হয়েছিলো, তা ছিলো তাদের অঙ্গীকার ভঙ্গের জন্যে ও আল্লাহর নির্দেশের প্রতি তাদের অবিশ্বাসের জন্যে ও নবীগণকে তাদের অন্যায় ভাবে হত্যা করার জন্যে এবং তাদের এই উক্তির জন্যে যে, “আমাদের হৃদয় আচ্ছন্ন।” বরং আল্লাহর প্রতি তাদের অবিশ্বাসের জন্যে, আল্লাহ তাদের হৃদয়ের উপরে সীল মেরে দিয়েছেন। তাই তারা আল্লাহর অল্প সংখ্যক বিধান ছাড়া অধিকাংশ বিধানের প্রতি বিশ্বাস করে না। (৪. আন নিসা : ১৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا ١٥٦
(১৫৬) আর ইহুদীদের অবিশ্বাসের জন্যে এবং মারইয়ামের বিরুদ্ধে তাদের মহা অপবাদ বলার জন্যে আল্লাহ তাদের হৃদয়ের উপরে সীল মেরে দিয়েছেন। (৪. আন নিসা : ১৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَوۡلِهِمۡ إِنَّا قَتَلۡنَا ٱلۡمَسِيحَ عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِ لَفِي شَكّٖ مِّنۡهُۚ مَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّۚ وَمَا قَتَلُوهُ يَقِينَۢا ١٥٧
(১৫৭) আর ইহুদীদের এই কথা বলার জন্যে, “নিশ্চয় আমরা মারইয়ামের পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি” আল্লাহ তাদের হৃদয়ের উপরে সীল মেরে দিয়েছেন। ঈসা ছিলেন আল্লাহর একজন রসূল। তারা ঈসাকে হত্যা করেনি আর তারা তাঁকে শুলীতেও চড়ায়নি। কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিলো। নিশ্চয় যারা এ বিষয়ে মতবিরোধ করেছিলো, তারা অবশ্যই ঈসার সম্পর্কে সন্দেহের মধ্যে ছিলো। শুধুমাত্র অনুমানের অনুসরণ ছাড়া, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। আর এ বিষয় সুনিশ্চিত যে, তারা ঈসাকে হত্যা করেনি। (৪. আন নিসা : ১৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيۡهِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ١٥٨
(১৫৮) বরং আল্লাহ ঈসাকে তাঁর নিজের কাছে তুলে নিয়েছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (৪. আন নিসা : ১৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ إِلَّا لَيُؤۡمِنَنَّ بِهِۦ قَبۡلَ مَوۡتِهِۦۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكُونُ عَلَيۡهِمۡ شَهِيدٗا ١٥٩
(১৫৯) গ্রন্থপ্রাপ্তদের মধ্যে এমন কেউ নেই যে, ঈসার মৃত্যুর পূর্বে ঈসার প্রতি বিশ্বাস করবে না। আর কিয়ামতের দিনে ঈসা তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। (৪. আন নিসা : ১৫৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا ١٦٠
(১৬০) তারপর তাদের মধ্যে যারা ইহুদী, তাদের অন্যায় আচরণের কারণে ও বহু মানুষকে আল্লাহর পথ থেকে তাদের বাধাদানের কারণে, আমি তাদের উপরে কিছু পবিত্র বস্তু নিষিদ্ধ করেছিলাম, যা ইতিপূর্বে তাদের জন্যে বৈধ ছিলো। (৪. আন নিসা : ১৬০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَأَخۡذِهِمُ ٱلرِّبَوٰاْ وَقَدۡ نُهُواْ عَنۡهُ وَأَكۡلِهِمۡ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمٗا ١٦١
(১৬১) আর ইহুদীদের সুদ গ্রহণের কারণে, যদিও তাদেরকে সেই সম্পর্কে নিষেধ করা হয়েছিলো ও অন্য মানুষের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করার কারণে, আমি তাদের উপরে কিছু পবিত্র বস্তু নিষিদ্ধ করেছিলাম। তাদের মধ্যে যারা অবিশ্বাসী, তাদের জন্যে আমি বেদনাদায়ক শাস্তি তৈরী করে রেখেছি। (৪. আন নিসা : ১৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ مِنۡهُمۡ وَٱلۡمُؤۡمِنُونَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَۚ وَٱلۡمُقِيمِينَ ٱلصَّلَوٰةَۚ وَٱلۡمُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلۡمُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أُوْلَٰٓئِكَ سَنُؤۡتِيهِمۡ أَجۡرًا عَظِيمًا ١٦٢
(১৬২) কিন্তু তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও জ্ঞানে দৃঢ় প্রতিষ্ঠিত, তারা সবাই ঐ কুরআনের প্রতি বিশ্বাস করে, যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে ও যে গ্রন্থ সমূহ আপনার আগে অবতীর্ণ হয়েছিলো, তার প্রতি তারা বিশ্বাস করে। আর যারা নামায প্রতিষ্ঠা করে ও যারা যাকাত আদায় করে আর যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস করে, সুতরাং এরাই তারা, যাদেরকে আমি শীঘ্রই মহা পুরস্কার দিবো। (৪. আন নিসা : ১৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা