(১৪১) এরাই ঐ সকল দ্বিমুখী যারা তোমাদের জন্যে অমঙ্গলের প্রতীক্ষায় থাকে, তারপর যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে বিজয় হয়, তবে তারা বলে, “আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না?” আর যদি অবিশ্বাসীদের জন্যে বিজয় হয়, তবে তারা অবিশ্বাসীদেরকে বলে, “আমরা কি বিশ্বাসীদের থেকে তোমাদেরকে ঘিরে রাখিনি এবং তোমাদেরকে বিশ্বাসীদের থেকে রক্ষা করিনি?” সুতরাং আল্লাহ কিয়ামতের দিনে তোমাদের মধ্যে বিচার করবেন। আল্লাহ কখনো অবিশ্বাসীদের জন্যে বিশ্বাসীদের উপরে বিজয়ের কোনো পথ করে দিবেন না। (৪. আন নিসা : ১৪১)
- ব্যাখ্যা
(১৪২) নিশ্চয় দ্বিমুখীরা আল্লাহর সাথে প্রতারণা করে, অথচ আল্লাহই তাদেরকে প্রতারিত করেন। তারা যখন নামাযের জন্যে দাঁড়ায়, তখন তারা অলসতার সাথে নামাযে দাঁড়ায়। তারা চায় যে, মানুষকে তাদের নামাযকে দেখাতে। আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। (৪. আন নিসা : ১৪২)
- ব্যাখ্যা
(১৪৩) দ্বিমুখীরা বিশ্বাসীদের দিকেও নয় আর অবিশ্বাসীদের দিকেও নয়, তারা এর মাঝখানে দোল খাচ্ছে। বস্তুত আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আপনি তার জন্যে কখনো কোনো পথ পাবেন না। (৪. আন নিসা : ১৪৩)
- ব্যাখ্যা
(১৪৪) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা বিশ্বাসীদেরকে বাদ দিয়ে অবিশ্বাসীদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তোমরা কি চাও যে, তোমরা এমনটি করে তোমাদের উপরে আল্লাহর শাস্তিকে প্রকাশ্য দলীল হিসেবে প্রতিষ্ঠিত করে নিবে? (৪. আন নিসা : ১৪৪)
- ব্যাখ্যা
(১৪৬) তবে তারা ব্যতীত, যারা ক্ষমা প্রার্থনা করে ও নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আর তাদের ধর্মকে আল্লাহর জন্যে বিশুদ্ধ করে, তবে এরাই তারা, যারা কিয়ামতে বিশ্বাসীদের সাথে থাকবে। আর আল্লাহ শীঘ্রই বিশ্বাসীদেরকে এক বিরাট পুরস্কার দিবেন। (৪. আন নিসা : ১৪৬)
- ব্যাখ্যা
(১৪৭) তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন, যদি তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও ও বিশ্বাস করো? বস্তুত আল্লাহ হচ্ছেন পুরস্কার দাতা, সর্বজ্ঞ। (৪. আন নিসা : ১৪৭)
- ব্যাখ্যা