শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٦٢
(৬২) নিশ্চয় যারা (আল্লাহর প্রতি) বিশ্বাস করে এবং যারা ইহুদী ও খ্রীষ্টান ও তারকা পুজারী এদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি বিশ্বাস করে এবং সৎকাজ করে, সুতরাং তাদের প্রভুর কাছে তাদের জন্যে পুরস্কার রয়েছে। তাদের উপরে কোনো ভয় নেই ও তারা অনুতাপও করবে না। (২. আল বাক্বারাহ : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ٦٣
(৬৩) (তোমরা স্মরণ করো,) যখন আমি তোমাদের কাছ থেকে (তাওরাত পালন করার ব্যাপারে) অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং আমি তোমাদের মাথার উপরে তুর (পাহাড়কে) তুলে ধরেছিলাম (ও আমি বলেছিলাম যে,) “আমি তোমাদেরকে যে (তাওরাত) দিয়েছি, তা তোমরা সুদৃঢ় ভাবে ধরো আর এ (তাওরাতের) মধ্যে যা আছে তা তোমরা স্মরণ রাখো। যেনো তোমরা (আল্লাহকে) ভয় করো।” (২. আল বাক্বারাহ : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ ٦٤
(৬৪) তারপরেও তোমরা (আল্লাহর বিধান থেকে) ফিরে গেলে। সুতরাং যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। (২. আল বাক্বারাহ : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ ٦٥
(৬৫) নিশ্চয় তোমরা ঐ সকল লোকদেরকে ভালো ভাবে জানো, যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘণ করেছিলো। তারপর আমি তাদেরকে বলেছিলাম যে, “তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।” (২. আল বাক্বারাহ : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَجَعَلۡنَٰهَا نَكَٰلٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهَا وَمَا خَلۡفَهَا وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ ٦٦
(৬৬) তারপর যারা ওদের সমসাময়িক ছিলো ও যারা ওদের পরবর্তীকালে এসেছিলো তাদের জন্যে আমি (এ ঘটনাকে) একটি দৃষ্টান্ত স্বরূপ বানিয়েছি এবং আল্লাহ ভীরুদের জন্যে উপদেশ স্বরূপ বানিয়েছি। (২. আল বাক্বারাহ : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُواْ بَقَرَةٗۖ قَالُوٓاْ أَتَتَّخِذُنَا هُزُوٗاۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ ٦٧
(৬৭) (তোমরা স্মরণ করো,) যখন মূসা তাঁর জাতিকে বললেন যে, “নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে, তোমরা একটি গাভী জবাই করো।” তারা বললো, “আপনি কি আমাদের সাথে উপহাস করছেন?” (মূসা) বললেন, “আমি আল্লাহর কাছে এমন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাইছি, যারা মিথ্যা বলার উদ্দেশ্যে উপহাস করে।” (২. আল বাক্বারাহ : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا فَارِضٞ وَلَا بِكۡرٌ عَوَانُۢ بَيۡنَ ذَٰلِكَۖ فَٱفۡعَلُواْ مَا تُؤۡمَرُونَ ٦٨
(৬৮) তারা বললো, “আপনার প্রভুর কাছে আমাদের জন্যে প্রার্থনা করুন, যেনো তিনি আমাদের জন্যে স্পষ্ট করে দেন যে, (ঐ গাভীটি) কিরূপ।” (মূসা) বললেন, “নিশ্চয় তিনি বলেছেন, (ঐ গাভীটি) এমন একটি গাভী যেটি বৃদ্ধ নয় ও কুমারীও নয়, এর মাঝামাঝি মধ্য বয়সী। সুতরাং তোমরা (এখন ঐ কাজ) করে ফেলো, যা তোমাদেরকে আদেশ করা হয়েছে।” (২. আল বাক্বারাহ : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ ٦٩
(৬৯) তারা বললো, “আমাদের জন্যে আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন, যেনো আমাদের জন্যে স্পষ্ট করা হয় যে, (ঐ গাভীটির) রং কেমন।” (মূসা) বললেন, “নিশ্চয় তিনি বলেছেন, তা হলুদ রঙ্গের গরু, তার গাঢ় রং দর্শকদেরকে মুগ্ধ করে দেয়।” (২. আল বাক্বারাহ : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা